ক্রেতাকে বশে রাখার ১১ টি উপায় বা নীল নকশা নিচে তুলে ধরা হল। ০১। একটা হাসি, একটু আন্তরিক অভ্যর্থনা, আপনার সময়টা ভালো কাটুক। এই কয়েকটা শব্দ অনেক কিছু বদলে দিতে পারে। হাসিমুখে কথা বলুন, কারণ মানুষ হাসি মনে রাখে, দাম না। ০২। বুঝে বিক্রি করুন, যদি আপনি বুঝে ফেলেন সে আসলে কী চায়, তখন বিক্রি না করেও বিক্রি হয়ে যায়। যে জিনিসটা তার দরকার নেই সেটা বিক্রি করবেন না, বরং তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। ০৩। গল্প বলুন, ক্রেতা শুধু পণ্য কেনে না। সে একটা গল্প কিনে। আপনার ব্র্যান্ডের পেছনের গল্প, সংগ্রাম বা ভালোবাসা! এই অনুভূতি তাকে বেঁধে রাখবে। ০৪। বিক্রি না হলেও সম্পর্ক রাখুন। আজ কিনলো না, তাতে সমস্যা নেই।একটা ধন্যবাদ, একটা শুভেচ্ছা! এটাই তাকে পরেরবার ফিরিয়ে আনবে। ০৫। অভিযোগকে রাগ না, সুযোগ ভাবুন। যখন কেউ অভিযোগ করে, বুঝে নিন সে এখনো আপনার প্রতি যত্নশীল। তাকে ধৈর্য ধরে শুনুন, দ্রুত সমাধান দিন! তার রাগ কৃতজ্ঞতায় পরিণত হবে। ০৬। বিক্রির পরেও খোঁজ নিন! আপনার পণ্যটা কেমন লাগলো? এই এক লাইন অনেক দূর নিয়ে যেতে পারে। ক্রেতা অনুভব করে, আপনি শুধু বিক্রেতা নন বন্ধু। ০৭। ছোট চমক দিন! ছোট একটা ধন্যবাদ কার্ড, ফ্রি স্যাম্পল, বা হাতে লেখা নোট! এই ছোট চমকগুলো ক্রেতাকে আপন করে নেয়। সে বলে, এই ব্র্যান্ডটা আলাদা! ০৮। সত্যি বলুন, অতিরঞ্জন নয়! যেটা পারেন না সেটা প্রতিশ্রুতি দেবেন না। ক্রেতা একবার ঠকলে ফিরে আসে না, কিন্তু একবার বিশ্বাস করলে আজীবন থাকে। ০৯। নিয়মিত যোগাযোগ রাখুন! নতুন পণ্য, অফার, কিংবা শুভেচ্ছা! মাঝেমাঝে জানিয়ে দিন। তবে যেন বিজ্ঞাপন না লাগে, মনে হয় আপনি সত্যিই তার খবর নিচ্ছেন। ১০। সঠিক সময়ে সঠিকভাবে ডেলিভারি দিন, ওয়াদা রাখুন সময়মতো, পরিষ্কারভাবে, সুন্দরভাবে পণ্য পৌঁছানো মানে বিশ্বাসের ব্যাংকে টাকা জমা। এই বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। ১১। ক্রেতার জায়গায় নিজেকে রাখুন! ভাবুন, আপনি যদি ক্রেতা হতেন, আপনি নিজের কাছ থেকে কিনতেন? যদি উত্তর না হয়! তাহলে উন্নতির সময় এসেছে। সুতরাং এই ছিল ক্রেতাকে বশে রাখার উপায় বা নীল নকশা!
Life Story
Public . 04-Nov-2025ক্রেতাকে বশে রাখার উপায় বা নীল নকশা!