ডিভোর্স কখনো সুখ দেয় না!

ডিভোর্স কখনো সুখ দেয় না!

ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে। (নাম না প্রকাশে এক ডিভোর্সি নারীর কথা।) পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না!! কমপক্ষে কোন মেয়ে সুখী হতে পারে না। এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনী? জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি ঊনিশ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকে ছিল দেড় বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এক বছর। আমার স্বামীর স্বভাব-চরিত্র সবই বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি । অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি, আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয় নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়া-ঝাটি হতো। কিন্তু ঝগড়া বাধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদেকেঁটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমত অপমান করত! আমার কাছেও মনে হতো, ঠিকই আছে। কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও! তোমার মতো লোকের সাথে কে সংসার করে? তবে, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি। ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি। তুই-তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো! এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি। কিন্তু ঐ একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ! সবাইকে যা বলেছি, সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বললো, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই।

0 0 Reacts 1 View 35,681 Comment 0
Profile Photo

পরিবার নিয়ে কানাডায় আসার উপায়!

পরিবার নিয়ে কানাডায় আসার উপায়!

কানাডায় পরিরার নিয়ে আসার অনেক মাধ্যম রয়েছে। বেশিরভাগ মাধ্যমে requirements অনুযায়ী আবেদন করলে স্থায়ী বসবাস করার সুযোগ মেলে। ➜ ইমিগ্রান্ট :...Read more

0 0 Reacts 1 View 111,573 Comment 0

ড্রাগন ফলের উপকারিতা কি কি?

ড্রাগন ফলের উপকারিতা কি কি?

ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আসুন জেনে নিই...Read more

0 0 Reacts 1 View 109,095 Comment 0

ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার ইতিহাস!

ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার ইতিহাস!

ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার হয়ে ছিল খুব সাধারণ একটি ঘটনা কে কেন্দ্র করে কিন্তু পরবতিতে, এটি ইতিহাসের গতিপথ বদলে দেয়। ১৬শ...Read more

0 0 Reacts 0 View 120,275 Comment 0

জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়!

জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়!

খুব আশা নিয়ে মিলিওনিয়ার বাপের অফিসে গিয়েছিলেন একটা পার্ট টাইম চাকরির জন্য। বাপ ছেলেকে তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিতে সরাসরি প্রত্যাখান...Read more

0 0 Reacts 1 View 14,963 Comment 0

৪০০ বছরের পুরোনো বিস্ময় মথুরাপুর দেউল!

৪০০ বছরের পুরোনো বিস্ময় মথুরাপুর দেউল!

বাংলাদেশে এমন কিছু ঐতিহাসিক স্থাপনা আছে, যেগুলো শুধু ইট-পাথরের গাঁথুনি নয়, বরং শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে থাকা জীবন্ত ইতিহাস। ফরিদপুরের মথুরাপুর দেউল...Read more

0 0 Reacts 0 View 13,738 Comment 0

শেষ সময়ে আপনি আফসোস করবেন কেন?

শেষ সময়ে আপনি আফসোস করবেন কেন?

জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা। তাই যখন কোনো কিছুকে বুঝতে পারবেন না, তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই...Read more

0 0 Reacts 3 View 15,088 Comment 0

পৃথিবী ঘুড়ছে এই নিয়ে কিছু তথ্য!

পৃথিবী ঘুড়ছে এই নিয়ে কিছু তথ্য!

পৃথিবী ঘুড়ছে মানে শুধু এই নয় যে শুধু পৃথিবীর পৃষ্ঠ ঘুরছে। বরং পৃথিবী তার চারপাশের বায়ুমন্ডল সহ ঘুড়ছে। আর একটি...Read more

0 0 Reacts 0 View 70,314 Comment 0

মানব নির্মিত সব থেকে গভীরতম ও বৃহত্তম গর্ত।

মানব নির্মিত সব থেকে গভীরতম ও বৃহত্তম গর্ত।

দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরক খনি, মানব নির্মিত সব থেকে গভীরতম ও বৃহত্তম গর্ত। আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় অন্তরীপের কিম্বারলিতে অবস্থিত...Read more

0 0 Reacts 1 View 97,742 Comment 0

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বা শেরাটন হোটেল ঢাকা।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বা শেরাটন হোটেল ঢাকা।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে এক বিদেশিনীকে পানীয় পরিবেশন করছেন একজন স্টাফ (১৯৮৫)। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হচ্ছে ঢাকার একটি বিলাসবহুল হোটেল, যেটি ঢাকার রমনায়...Read more

0 0 Reacts 0 View 60,643 Comment 0

পানি ছাড়া মরুভূমিতে ক্যাকটাস বাঁচে কীভাবে?

পানি ছাড়া মরুভূমিতে ক্যাকটাস বাঁচে কীভাবে?

স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টির পেছনের বিজ্ঞান! উত্তপ্ত বালুকাময় প্রান্তর। চারদিকে খাঁ খাঁ রোদ, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এমন বৈরী পরিবেশে...Read more

0 0 Reacts 0 View 5 Comment 0