একটা সংসার অসুখী হবার পেছনে কারণ?

একটা সংসার অসুখী হবার পেছনে অনেক কারণ থাকতে পারে তা হল। কিন্তু সুখী হবার পেছনে একটাই কারণ আর তা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ বোঝাপড়া। দুইজনের মধ্যে বোঝাপড়াটা তখনই কাজ করবে যখন সেখানে ইনসাফ বা সুবিচার থাকবে। যখন সেই বিচার ব্যবস্থাপনাটা একতরফা হয়ে যায় তখনই বিরাট গন্ডগোল বাধে। সাধারণত আমাদের সমাজের পরিবারগুলিতে এই সুবিচারের খুব অভাব দেখা যায়। নিরানব্বই ভাগ ছেলেই মায়ের দিকে বেশি ঝুঁকে যায় যিনি তার স্ত্রীর শাশুড়ি হন। এটা খুব স্বাভাবিক যেহেতু রক্তের সম্পর্ক। কিন্তু এটাও মনে রাখা জরুরি যে একতরফা কথা না বলে দুইজনের মধ্যে (স্ত্রী এবং মা) ব্যালেন্স রেখে চললে ব্যাপারটা অনেক সহজ হয়। মাকে কষ্ট দেয়া যাবে না আবার স্ত্রীরও অসম্মান হওয়া যাবে না এটা মাথায় রেখে চললেই সংসারটা সুন্দর হয়। যখন কোন মেয়ে একটি নতুন সংসারে আসে স্বভাবগতভাবেই সেখানে সে নিজেকে মানিয়ে নেয়ার চেস্টা করে। ব্যতিক্রম হয়তো আছে,ব্যতিক্রমের কথা বলছি না। অনেক চাকরীজীবী,শিক্ষিত মেয়েকেও দেখেছি মানিয়ে নিয়ে সহ্য করে যেতে। এই মানিয়ে নিতে নিতে এবং একতরফা আচরণ পেতে পেতে একসময় সে মেন্টালি সিক হয়ে পড়ে। একটা বেলুনে বাতাস ভরতে থাকলে একসময় সে আর নিতে পারে না, ফেটে যায়। এবং এই ফেটে যাওয়াটা নিঃশব্দে হয় না। যথেষ্ট শব্দ করেই ফেটে যায়। মেয়েটির বেলাতেও তাই হয়, তার মেনে নেয়ার লিমিট ক্রস করে যায় এবং তখন সে তার সম্পর্কে আর কোন নেগেটিভ কথা সহ্য করতে পারে না। এবং যখন সে তার বিপরীতে বলা এসব কথার প্রতিবাদ করে তখন ঐ লোকগুলি যারা মেয়েটিকে কথা শোনাতে অভ্যস্ত ছিল বলে তোমাকে তো কিছুই বলা যায় না, তুমি রিয়্যাক্ট করো। যে কোন মানুষের ব্রেইনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এর বাইরে সে নিতে পারে না। যখন তাকে অতিরিক্ত দেয়া হয় তখন সে ফেইল করে,তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর তখনই তাকে বলা হয় মানসিক রোগী। ইসলাম নারীদের দায়িত্ব পুরুষদের উপর দিয়েছে। কিভাবে মা এবং স্ত্রীর সাথে আচরণ করতে হবে সেটাও বলে দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার স্ত্রীকেও জিগেস করা হবে, তোমার স্বামী কেমন ছিল। তাই একজন পুরুষকে একতরফা আচরণ থেকে বিরত থেকে সংসারের সুখের জন্য ইসলাম অনুযায়ী দুইজনের মধ্যে সুবিচার করেই চলতে হবে।

0 0 Reacts 1 View 25,589 Comment 0
Profile Photo

কিসের অভাবে এর করনে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে এর করনে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

0 0 Reacts 3 View 18,335 Comment 0

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর হয়! তার পিছনের কৃতিত্ব কার?

বিয়ের পরে যদি কোন মেয়ে সুন্দর থেকে আরও সুন্দর হয় তার পিছনের কৃতিত্ব সম্পূর্ণ হাসবেন্ড এর। কারণ তার স্বামী তার এতোটাই...Read more

0 0 Reacts 2 View 34,767 Comment 0

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষ একটু সুন্দর হলেই হয়। আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না৷ সোশ্যাল মিডিয়াতে ছবি...Read more

0 0 Reacts 0 View 111,613 Comment 0

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

এক বিয়েতে গেছিলাম, আমার সামনের চেয়ারে একটা সুন্দরী মেয়ে বসা ছিল, খাওয়ার মাঝে মেয়েটি বলে উঠলো 'ব্রো ফ্লাওটা দিন তো'...Read more

0 0 Reacts 1 View 88,311 Comment 0

ফেসবুকের ব্যবহার কমাবেন উপায়

ফেসবুকের ব্যবহার কমাবেন উপায়

ফেসবুকের ব্যবহার কমাবেন উপায় নিচে দেওয়া হল। ০১। বন্ধু সংখ্যা সীমিত রাখুন। সখ্য সংখ্যা সময় কেড়ে নেয়, কিন্তু আপনাকে অগভীর করে...Read more

0 0 Reacts 3 View 49,715 Comment 0

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে?

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে?

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে? প্রতিদিন সবজি, ভর্তা তোমার গলা দিয়ে নামে কিভাবে? এই...Read more

0 0 Reacts 0 View 119,813 Comment 0

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি নিচে দেওয়া হল। ০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে...Read more

0 0 Reacts 0 View 111,958 Comment 0

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

শুধুমাত্র "ক" বর্ণ ব্যবহার করে একটি দীর্ঘ অনুচ্ছেদ: কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরানি কৃশকায় কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা...Read more

0 0 Reacts 0 View 64,802 Comment 0

ফ্রি WIFI লভ স্টোরি।

ফ্রি WIFI লভ স্টোরি।

আজ একটা Love Story তোমাদের জন্য। তবে অন্য টাইপের, মজার। তাহলে শুরু করি... একটা মেয়ে প্রতিদিন কোচিং থেকে ফেরার সময় এক...Read more

0 0 Reacts 1 View 74,088 Comment 0

মানুষ কেন মুহূর্তটা সুন্দর করার জন্য মিথ্যার আশ্রয় নেয়?

মানুষ কেন মুহূর্তটা সুন্দর করার জন্য মিথ্যার আশ্রয় নেয়?

মানুষ শুধু মুহূর্তটা সুন্দর করার জন্য মিথ্যার আশ্রয় নেয়। সে ভাবে, এখনই যদি সত্যটা বলি, মুহূর্তটা নষ্ট হয়ে যাবে, সম্পর্কটা...Read more

0 0 Reacts 0 View 19,532 Comment 0