কেন সম্পর্কে ব্রেকাপ করা উচিৎ না?

কেন সম্পর্কে ব্রেকাপ করা উচিৎ না?

ঝগড়া ঝামেলা অশান্তি হবেই, সম্পর্ক যতই গভীর হোক না কেন। নিজেদের মধ্যে যতই আন্ডারস্ট্যান্ডিং থাক না কেন, যতই একে অপরকে বিশ্বাস করুক না কেন, সব সম্পর্কেই একটু আধটু সন্দেহ রাগ অভিমান অভিযোগ থাকবেই। তার মানে এই নয় যে ব্রেকাপ করতে হবে। তার মানে এই নয় যে একে অপরের হাত ছেড়ে দিতে হবে। তার মানে এই নয় যে দুজনেই দুজনকে অপমান করে দূরে সরিয়ে দিতে হবে। বরং নিজেদের ভেতর যতই সমস্যা ঝগড়া ঝামেলা হোক না কেন দিনের শেষে শান্ত ভাবে সমস্ত সমস্যা নিয়ে কথা বলতে হবে। আলোচনা করতে হবে, একে অপরের পছন্দ অপছন্দগুলোকে বুঝতে হবে। একে অপরকে বাই চান্স অসম্মান করে ফেললে ক্ষমা চাইতে হবে। নত হতে জানতে হবে। আমরা প্রতিদিন এত বেশি যন্ত্রণা ব্যথা ও প্রব্লেমের সম্মুখীন হই যে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। নিজের সবচেয়ে বেশি কাছের মানুষটার উপর নিজেদের ফ্রাস্ট্রেশন গুলো ঝেড়ে ফেলি, অকারণ চেঁচিয়ে উঠি। অবশ্যই, যে মানুষটার ভালোবাসার অধিকার আছে, নিজেকে সমর্পণ করার অধিকার আছে, সেই মানুষটার ঝগড়া করার চেঁচানোর অভিযোগ করারও অধিকার আছে। কিন্তু পরবর্তীতে ভুল বুঝতে পেরে নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে ক্ষমা চাইতেও জানতে হয়। আর অপর মানুষটাকেও ক্ষমা করতে জানতে হয়। তাতে একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে। সম্পর্কে কেউই কারোর থেকে বড় বা ছোট হয় না। দুজনেই সমান হয়। সময় সুযোগ ও পরিস্থিতিতে যেমন একে অপরের কাছে নত হয়ে যেতে পারে, তেমনই সময় সুযোগ ও পরিস্থিতিতে যেন মাথা তুলেও দাঁড়াতে পারে একে অপরের সামনে। ভালোবাসা একটা বোধ, একটা চেতনা, একটা ফিলিংস, একটা অনুভব। অনুভূতির চেয়ে বড় সত্যি এই পৃথিবীতে আর কিছু নেই। যেখানে ভালোবাসা আছে, সেখানে হালকা ঝামেলা ঝগড়া কথা কাটাকাটি তর্ক বিতর্ক সন্দেহ চলতেই পারে কিন্তু সবকিছুর একটা লিমিট বা সীমারেখা থাকা দরকার। একবার দুবার লিমিট ক্রশ করলে ক্ষমা করা যায়। কিন্তু বারবার লিমিট ক্রশ করলে, বারবার কাছের মানুষকে অপমান করলে ভালোবাসা মরে যায়। নিজের অতিরিক্ত সন্দেহ রাগ ঝামেলা অশান্তি সম্পর্ককে ভেঙে গুঁড়িয়ে দেয় আর দুটো মানুষকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। দুটো মানুষই একে অপরকে অশ্রদ্ধা অসম্মান করতে শুরু করে। তাই যেমন ভালোবাসা আছে, তেমনই অল্পস্বল্প রাগ অভিমান বকাঝকাও চলুক। কিন্তু দিনের শেষে দু চোখ ভরে বৃষ্টি নামুক আর সব সমস্যা ধুয়ে যাক সেই বৃষ্টির জলে। তারপর দুটো মানুষের ভেতর আবার ভালোবাসা ঝরে পড়ুক।

View 57,104 | Like () | Comments (0)
Profile Photo

কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?

কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?

যে তোমাকে সময় দিলো,সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো। গাছের চারা'র মাঝে যেমন ঠিক মত জল না,...Read more

View 111,507 | Like () | Comments (0)

বিয়েতো এরকমই তো হওয়া উচিত

বিয়েতো এরকমই তো হওয়া উচিত

বেয়াই এর কাছে মেয়ের বাবা জানতে চাইলো।?? বিয়েতে কি কি জিনিসপত্র দিতে হবে ?? ছেলের বাবা উত্তর দিলো।? ঘরে একটা মেয়ের অভাব। আপনার...Read more

View 49,709 | Like () | Comments (0)

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল! বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি? তখন সে বলেছিল... বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে! আর এখন!...Read more

View 52,582 | Like () | Comments (0)

একটা সম্পর্ক সেখানেই সুন্দর হয়!

একটা সম্পর্ক সেখানেই সুন্দর হয়!

একটা সম্পর্ক সেখানেই সুন্দর যেখানে বিশ্বাস, ভরসা, ভালোবাসা আর সম্মান আছে। আছে একে অপরের প্রতি, শ্রদ্ধাবোধ, যত্নশীলতা, দায়িত্বশীলতা। সম্পর্কের মানে...Read more

View 112,233 | Like () | Comments (0)

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে কি দু’জনই অসম্পূর্ণ?

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে কি দু’জনই অসম্পূর্ণ?

দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী, বাস্তব জীবনে দু’জনই অসম্পূর্ণ। কারন এই কথাটার ভেতরে কোনো পক্ষপাত নেই, কোনো আধিপত্য...Read more

View 18,774 | Like () | Comments (0)

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন। আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে,...Read more

View 111,897 | Like () | Comments (0)

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা!

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা!

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা নিচে দেওয়া হল।❤️? ০১. লজ্জা স্থানের হেফাজত হয়। ০২. বিবাহ চক্ষু নিচু করে। ০৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ০৪....Read more

View 12,937 | Like () | Comments (0)

ভদ্র মেয়ে চিনার ১০টি লক্ষণ কি?

ভদ্র মেয়ে চিনার ১০টি লক্ষণ কি?

ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না, অথচ...Read more

View 107,446 | Like () | Comments (0)

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো হঠাৎ আসে, আবার হঠাৎই চলে যায়। তখন মনে হয় জীবন কত সুন্দর, কত রঙিন...Read more

View 36,520 | Like () | Comments (0)

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট।

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট।

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত ডিভোর্সি বা বিধবা মেয়েরাই বেশি পারফেক্ট। কারণ একটা ডিভোর্সি বা বিধবা মেয়ে জানে সংসার...Read more

View 43,236 | Like () | Comments (0)