জীবনে ছেড়ে দেয়া শিখতে হবে কেন?

জীবনে ছেড়ে দেয়া শিখতে হবে কেন?

আমাদের জীবনের প্রতিটি দিনই নতুন সম্ভাবনা ও সুযোগ নিয়ে আসে। কখনো কখনো সেই সুযোগগুলোর সংখ্যা এত বেশি হয় যে আমরা সিদ্ধান্ত নিতে হিমশিম খেয়ে যাই। মনে হয়, সবকিছুই সম্ভব, সবকিছুই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সীমিত সময়, শক্তি, এবং মনোযোগের মধ্যে সবকিছু সামলানো প্রায় অসম্ভব। তাই নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রায়োরিটি দেওয়া শিখতে হবে। ? সবার জন্য সবকিছু নয় :- জীবনে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সবকিছুতে সফল হওয়া সম্ভব নয়। আপনার পরিচিত কেউ হয়তো একসঙ্গে অনেক কিছুতে সফল হয়েছে, আবার কেউ একইভাবে অনেক দিক সামলাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই নিজের সামর্থ্য আর ব্যক্তিত্বকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। ✅ আপনি যদি একসঙ্গে অনেক কাজ সামলানোর দক্ষতা রাখেন এবং তা করার পরেও আপনার বড় লক্ষ্যগুলো অক্ষত থাকে, তাহলে নিশ্চিন্তে এগিয়ে যান। তবে যদি একাধিক কাজের চাপে বড় লক্ষ্য থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ছেড়ে দিতে হবে কিছু সুযোগ। ? নিজেকে চিনুন, নিজের সীমাবদ্ধতা বুঝুন প্রথমেই নিজের দক্ষতা আর সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করতে হবে। আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারেন? ? অনেকগুলো কাজ একসঙ্গে করলে কি আপনার ফোকাস নষ্ট হয়? নাকি আপনি তা উপভোগ করেন? নিজের কাজের ধরন, অভ্যাস, এবং সামর্থ্য বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, নিজের সীমাবদ্ধতা জানা মানে ব্যর্থতা নয়, বরং তা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ? কোনো কিছু ছেড়ে দেয়া মানে হার মানা নয় :- অনেক সময় আমাদের মনে হয়, কোনো সুযোগ ছেড়ে দিলে আমরা হয়তো অনেক বড় কিছু মিস করব। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ছেড়ে দেওয়া মানে ব্যর্থতা নয়, বরং এটি কৌশলগত সিদ্ধান্ত। ? আপনার ভবিষ্যতের বড় লক্ষ্য যদি ছোট কিছু সুযোগকে ত্যাগ করার উপর নির্ভর করে, তাহলে সেই ত্যাগ অবশ্যই যুক্তিযুক্ত। ছেড়ে দেয়া মানে নিজের শক্তি, সময়, এবং মনোযোগকে গুরুত্বপূর্ণ কাজে কেন্দ্রীভূত করা। ? সঠিক প্রায়োরিটি সেট করুন :- আপনার লক্ষ্য যদি একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, তাহলে ভাবুন—সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কাজগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যদি লক্ষ্য বড় স্কেলে প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন হয়, তাহলে একই সঙ্গে অন্যান্য বড় বড় কাজে হাত দেয়া হয়তো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে, যদি আপনি নিশ্চিত থাকেন যে, আপনার বড় লক্ষ্য ঠিক রেখে কিছু ছোট ছোট কাজ সামলানো সম্ভব, তাহলে নিশ্চিন্তে এগিয়ে যান। ✔️ কিছু করার পরিপূর্ণতা আনুন :- যেটা একবার শুরু করেছেন, সেটা শেষ করে দেখান! ছোট ছোট কাজ করতে করতে বড় বড় গন্তব্যে পৌঁছাবেন। একসঙ্গে দশটা না হোক, তবে প্রত্যেকটাকে ১০০% ভালোভাবে শেষ করে আগান। না হলে শেষ হবে না, শুরু হলেও ভুলে যেতে পারেন! ? নিজেকে প্রশ্ন করুন :- আমি কি এই কাজগুলো সত্যিই করতে চাই? এই কাজগুলো কি আমার ভবিষ্যতের লক্ষ্য পূরণে সহায়ক? সবগুলো একসঙ্গে করলে আমি কি সত্যিই সফল হব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিন। নিজের লক্ষ্য পরিষ্কার করুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কিছু করা মানেই নিজের বড় স্বপ্নগুলোকে ঝুঁকির মুখে ফেলা। মোটকথা, জীবন একটি ম্যারাথন, যেখানে নিজের শক্তি ও সময়ের সঠিক ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি সুযোগ গ্রহণ করার চেয়ে, নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি প্রয়োজনীয়। তাই যা করতে চান, তা আগে চিন্তা করুন, প্রায়োরিটি সেট করুন, আর প্রয়োজন হলে কিছু ছেড়ে দিতে শিখুন। এ ব্যাপারে লিখতে লিখতে একটা কথা মাথায় বারবার ঘুরছিল তাই এটা দিয়েই আজকের বক্তব্য শেষ করা যাক। মনে রাখবেন... ভোগে নয় ত্যাগেই সুখ।

0 0 Reacts 1 View 119,738 Comment 0
Profile Photo

পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প!

পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত...Read more

0 0 Reacts 0 View 70,050 Comment 0

যেই ৩টা কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন বলুন!

যেই ৩টা কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন বলুন!

এই ৩টা কথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিদিন বলুন। কোনো sugarcoating ছাড়া। 1️⃣ আপনাকে উদ্ধার করতে কেউ আসবে না। কোনো knight in...Read more

0 0 Reacts 0 View 37,783 Comment 0

বস ভালো না হলে কি করবেন?

বস ভালো না হলে কি করবেন?

বসকে পরিবর্তন করা আপনার হাতে নেই, বস যদি আপনার প্রত্যাশা মতো না হয় বা ভাগ্য ভালো না হয়, তখন হতাশ...Read more

0 0 Reacts 0 View 49,128 Comment 0

বেশ্যা আসলে কি?

বেশ্যা আসলে কি?

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা। আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবি। আর...Read more

0 0 Reacts 0 View 62,213 Comment 0

নিজেকে কেমন ভাবে ভাবা উচিত?

নিজেকে কেমন ভাবে ভাবা উচিত?

তুমি নিজেকে যেমন ভাবো, তেমনই হয়ে ওঠবে।মানুষের চিন্তাশক্তি তার জীবনের অন্যতম শক্তিশালী দিক। আমরা নিজেদের সম্পর্কে যেমন ভাবি, তেমনটাই ধীরে...Read more

0 0 Reacts 0 View 58,913 Comment 0

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে...Read more

0 0 Reacts 1 View 104,299 Comment 0

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না । কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ...Read more

0 0 Reacts 1 View 46,334 Comment 0

লাইফে কেন প্রচুর টাকা ইনকাম করতে হবে।

লাইফে কেন প্রচুর টাকা ইনকাম করতে হবে।

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে...Read more

0 0 Reacts 0 View 119,128 Comment 0

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিচে উপস্থাপন করা হল। ০১) যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে,...Read more

0 0 Reacts 1 View 115,638 Comment 0

টাকা আয় করা কেন জরুরি?

টাকা আয় করা জরুরি। কারণ পৃথিবী চরিত্রের চেয়ে অবস্থানকে বেশি মূল্য দেয়। মানুষ তোমার সংগ্রামের গল্প শুনতে চায় না, তারা...Read more

0 0 Reacts 0 View 9,498 Comment 0