শীতকালে নারিকেল তেল জমে যায় কেন?

শীতকালে নারিকেল তেল জমে যায় কেন?

মৌলিক কিংবা যৌগিক যেকোনো পদার্থের তিনটি অবস্থা থাকে—কঠিন, তরল ও বায়বীয়। এটা নির্ভর করে তাপমাত্রার ওপর। কোনো কোনো পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। যেমন, মাটি, ইট, লোহা, কাঠ, নানাররকম ধাতব পদার্থ ইত্যাদি। কিছু পদার্থ আবার স্বাভাবিক তাপমাত্রায় তরল। যেমন, পানি, বেশিরভাগ তেল, দুধ, মধু ইত্যাদি। কিছু কিছু পদার্থ স্বাভাবিক অবস্থায় বায়বীয়। যেমন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, নানা ধরনের জ্বালানী গ্যাস ইত্যাদি। তাপমাত্রা পরিবর্তন করে এসব পদার্থের অবস্থার পরিবর্তন করা সম্ভব। যেমন, পানিকে তাপ দিয়ে যদি উৎতপ্ত করা হয় বেশ কিছুক্ষণ ধরে, এক সময় তাপমাত্রা যদি ১০০ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়, পানি তখন পরিণত হয় বাষ্পে। আবার পানিকে ঠান্ডা করে শূন্য ডিগ্রিতে নিতে পারলে কঠিন অর্থাৎ বরফে পরিণত হয়। তেমনি লোহাকে তাপ দিয়ে যদি ১৫৩৮ ডিগ্রি সেলসিয়াসে নেওয়া যায়, লোহা গলে তরলে রূপ নেয়। তাপমাত্রা আরও বাড়িয়ে ২৮৬১ ডিগ্রি সেলসিয়াসে নিলে লোহার বাষ্পও পাওয়া সম্ভব। যে তাপমাত্রায় কোনো কঠিন বস্তু গলে তরলে পরিণত হয়, তাকে বলে ওই বস্তুর গলনাংক। পানির গলনাংক শূন্য ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শূন্য ডিগ্রিতে বরফ পানিতে পরিণত হয়। অন্যদিকে যে তাপমাত্রায় তরল পদার্থ বাস্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলে স্ফুটনাংক। পানির স্ফুটনাংক ১০০ ডিগ্রি সেলসিয়াস। নারকেল তেলেরও একটা গলনাংক আছে, সেটা হলো ২৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এর নিচে নামলেই নারকেল তেল জমে যায়। বাংলাদেশে বেশিরভাগ সময়ই তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। তাই সাধারণত এখানে নারকেল তেলকে আমরা তরল হিসেবে দেখি। কিন্তু শীতকালে তাপমাত্রা কমে ২৪ ডিগ্রির নিচে নেমে যায়, তখন নারকেল তেল জমে কঠিনে রূপ নেয়। যদিও কঠিন হলে সেটা বেশ নরম ধাঁচের। আমাদের দেশের অবস্থান উষ্ণমণ্ডলীয় অঞ্চলে। তাই আমরা সহজেই তরল নারকেল তেল মাথায় মাখতে পারি সারাবছরই। কিন্তু শীতকালে জমে যায়, তখন মাথায় নারকেল তেল মাখা সমস্যা হয়ে যায়। তাপ দিয়ে গলিয়ে মাখা যায়। কিন্তু মাথায় দিলেই তেল আবার জমে যায়, চটচটে হয়ে যায় চুল। সহজেই ধুলো ময়লা জমে চুল নোংরা হয়। তখন খুশকিসহ নানা ধরনের মাথার অসুখ হতে পারে। তাই শীতকালে নারকেল মাথায় না দেওয়াই ভালো।

0 0 Reacts 0 View 119,065 Comment 0
Profile Photo

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা, না বলা হাজারো গল্প।৷ বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকে আমি গেলে তো ৪০১ জন...Read more

0 0 Reacts 1 View 96,755 Comment 0

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে...Read more

0 0 Reacts 1 View 60,922 Comment 0

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্যের গল্প গড়ে তোলে। 🌱✨ আজ তুমি যতটুকু পারো, ততটুকুই করো—কারণ প্রতিটি ছোট পদক্ষেপই তোমাকে...Read more

0 0 Reacts 0 View 23,375 Comment 0

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে...Read more

0 0 Reacts 0 View 37,153 Comment 0

বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!

বেচে থাকা এটাই যে কত বড় পাওয়া!

কল্পনা করুন আপনি নেই! মারা গেছেন! আপনার বিছানাটা খালি! বালিশটা একপাশে রাখা বিছানাটা খুব ঝাড়মুছ করে রাখা! নোংরা করার...Read more

0 0 Reacts 0 View 119,500 Comment 0

জীবনে সুখী হওয়ার উপায় কি?

জীবনে সুখী হওয়ার উপায় কি?

জীবনে সুখী হওয়ার উপায় নিচে তুলে ধরা হল। ০১) এই একজীবনে আপনার সব চাওয়া পূরণ হবে না। তার মানে এটা...Read more

0 0 Reacts 0 View 36,732 Comment 0

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা, তা আসলে বোঝা যায় আপনি অন্যের গোপন কথা কতটা দায়িত্ব নিয়ে রাখতে পারেন তার ওপর। বড় হওয়া...Read more

0 0 Reacts 0 View 18,974 Comment 0

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

0 0 Reacts 1 View 60,787 Comment 0

১৮ থেকে ২৫ বছর বয়সে আপনার কি করা উচি

১৮ থেকে ২৫ বছর বয়সে আপনার কি করা উচি

বয়স যদি হয় ১৮-২৫ তাহলে এই বিষয়গুলো আপনার জন্য। ০১) যাদের পাসপোর্ট নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে...Read more

0 0 Reacts 0 View 108,385 Comment 0

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা দুশ্চিন্তা থাকে কেন?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা দুশ্চিন্তা থাকে কেন?

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের...Read more

0 0 Reacts 0 View 115,507 Comment 0