জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা করবেন তাই নিচে তুলে ধরা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে কোথাও আটকে আছেন? কী করবেন তখন? কীভাবে এই ‘আটকে যাওয়া’ থেকে বেরিয়ে আসবেন? আপনার উত্তর একটাই—জানার চেষ্টা। জীবনে যে পর্যায়েই থাকুন না কেন, সব সমস্যার সমাধান আছে। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ধাপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি। চলুন, ধাপে ধাপে বিষয়টি বুঝি। ১. আপনি যদি হারিয়ে যান, সমাধান হলো শিক্ষা। কখনো কি লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন, তখন আপনার সবচেয়ে বড় অসুবিধা হয় জানার অভাব? তাই যদি হারিয়ে যান, প্রথমে শিখুন। জানতে শুরু করুন। বই পড়ুন, লোকের সাথে কথা বলুন, ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করুন। জানাটাই আলো, যা আপনাকে পথ দেখাবে। ২. আপনি যদি শিখে যান, সমাধান হলো কাজে নামা। জ্ঞান যদি শুধু মস্তিষ্কেই থাকে, তবে তা মূল্যহীন। কাজেই, শিখে ফেললে এখন দরকার বাস্তবজীবনে তার প্রয়োগ। শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না, এক পা সামনে বাড়াতে হবে। ৩. আপনি যদি কাজ শুরু করেন, সমাধান হলো লেগে থাকা। শুরু করা সহজ, কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজতর। এটাই সবচেয়ে বড় ভুল। কাজ করুন ধৈর্য ধরে। মনে রাখবেন, সফলতা তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। ৪. আপনি যদি লেগে থাকেন, সমাধান হলো নতুন কিছু চেষ্টা করা। যদি দেখেন পুরনো পথে কাজ হচ্ছে না, তাহলে নতুন পথ খুঁজুন। আপনার চারপাশে তাকান। পরিস্থিতি বুঝুন। নতুন কিছু করার সাহস অর্জন করুন। জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো। যেখানে প্রতিটি ধাপের জন্য আলাদা সমাধান আছে। হারিয়ে গেলে জানতে হবে। শিখে গেলে কাজে নামতে হবে। কাজ শুরু করলে লেগে থাকতে হবে। আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে। তাই আপনার জীবন কোথাও আটকে থাকলে থেমে যাবেন না। শেখা, কাজ, লেগে থাকা, আর নতুন কিছু করার সাহস—এগুলো আপনাকে যেকোনো সমস্যার সমাধান এনে দেবে। ইউ জাস্ট হ‍্যাভ টু ফলো দ‍্যা প্রসেস।

0 0 Reacts 0 View 120,081 Comment 0
Profile Photo

জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ!

জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ!

জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ তাই নিচে উপস্থাপন করা হল। ০১| যা তুমি দেখাও, তার চেয়ে...Read more

0 0 Reacts 0 View 108,653 Comment 0

টাকা না থাকলে কি মানুষ পদে পদে হেরে যায়?

টাকা না থাকলে কি মানুষ পদে পদে হেরে যায়?

জীবনের নির্মম বাস্তবতা হলো... শুধু যোগ্যতা, সততা কিংবা অক্লান্ত পরিশ্রম দিয়ে সব লড়াই জেতা যায় না। অনেক সময় অর্থের অভাবই মানুষের...Read more

0 0 Reacts 0 View 7,850 Comment 0

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

0 0 Reacts 0 View 43,364 Comment 0

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ কেন একা হয়ে যায়?

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ কেন একা হয়ে যায়?

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ তুমি কারো নও, কথাটা কেন বললাম সম্পূর্ণ লেখাটা পড়লে বুঝতে পারবেন! মানুষের সম্পর্ক বড় অদ্ভুত! যতদিন প্রয়োজন থাকে,...Read more

1 0 Reacts 1 View 45,040 Comment 0

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক?

সফলতার জন্য কোনটা বেশি কার্যকর, ট্যালেন্ট নাকি হার্ডওয়ার্ক এই বিষয় গুলো নিচে উপস্থাপন করা হল। বাস্তব জীবনে এই দুইটা শব্দ সবথেকে...Read more

0 0 Reacts 0 View 108,893 Comment 0

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

নিজের মূল্যায়ন করবেন যেভাবে তাই নিচে উপস্থাপন করা হল। ০১) মূল্যায়িত না হলে; দূরত্ব বজায় রাখুন। ০২) আমন্ত্রণ না পেলে; যাবেন না। ০৩)...Read more

0 0 Reacts 0 View 19,683 Comment 0

সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস!

সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস!

সফলতা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি কিছু সুনির্দিষ্ট অভ্যাসের ফল। অত্যন্ত সফল ব্যক্তিরা তাদের জীবনে এই ১০টি অভ্যাস মেনে...Read more

0 0 Reacts 0 View 19,845 Comment 0

জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা'টা কি জানেন?

সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনাকে ভালবাসবে না, সবাই আপনাকে বুঝবে না, আর যাদের আপনি নিজের সবটুকু দিয়ে দিবেন,...Read more

0 0 Reacts 0 View 8,851 Comment 0

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা যা করবেন তাই নিচে উপস্থাপন করা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে...Read more

0 0 Reacts 0 View 114,953 Comment 0

বয়সের সঙ্গে সঙ্গে কি কি উপলব্ধি করবেন?

বয়সের সঙ্গে সঙ্গে কি কি উপলব্ধি করবেন?

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয় নিচে উপস্থাপন করা হল ০১) বন্ধুত্ব চিরস্থায়ী নয় :– জীবনের পথে অনেক ঘনিষ্ঠ...Read more

0 0 Reacts 0 View 69,652 Comment 0