সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!

সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!

একদিকে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো বা উদ্যোক্তা হওয়ার বাসনার সাথে সমানতালে লড়ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা। বর্তমান তরুণ প্রজন্ম খুব বেশিই কনফিউজড সে কি করবে, কোন রাস্তায় এগোবে। কারণ দুটির শেষপ্রান্তে রয়েছে একটি ভালো ক্যারিয়ার গঠন। উদ্যোক্তা হতে হলে সাহস, অর্থ, মেধা এবং ভীষণ পরিশ্রমের মানসিকতা রাখতে হয়। অপরদিকে একটি টিকটক একাউন্ট খুলে সেখানে কন্টেন্ট বানাতে খরচ হয় মাত্র কয়েক মিনিট। কিন্তু আমরা কয়জন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি খুবই ভালো উপকারী রিলস বানাচ্ছে? এ ক্ষেত্রে মেয়েদের জন্য এসমস্ত প্লাটফর্মে ভালো উপার্জন করা পানির মতো সোজা। একটু আবেদনময়ী হলেই ভিউয়ার্সের অভাব হবে না। অথবা ছেলেরা যতো লেইম ভিডিও বানাবে, ততো বেশি উপার্জনের সুযোগ কারণ দর্শকরা অখাদ্য বেশি খায়। সুতরাং আমি ক্রিয়েটরদের এককভাবে দোষারোপ করবো না! কারণ তারা ভালো কিছু করে এখান থেকে উপার্জন বা ক্যারিয়ার বানানো হাজারগুণে কঠিন! আপনি ফেসবুক, ইন্সটা বা বাকি ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে দেখেন। খুবই ভালো মানের লিখাগুলো সবার কাছে পৌঁছাচ্ছে না। হেল্পফুল পোস্টগুলোর বিপরীতে রিচ পায় 'আজকের দিনের সেরা ছবি' নামক হাবিজাবি যতো পোস্ট। অডিয়েন্সই যখন বেশি উল্টাপাল্টা খাবে তখন এলগরিদম এমনটাই সেট হয়ে যাবে। আমাদের নিজেদের রুচির উপর নির্ভর করে আমাদের ক্যারিয়ার। তরুণরা উপস্থিত যেটা দেখে সেটার উপর আকৃষ্টতা তাদের বেশি থাকে। সুতরাং পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ার গঠনের হার এবং সম্ভাবনা বাড়বে। কিন্তু এখানেই হচ্ছে আসল ক্যাচাল। আমরা এতো বাজে রুচির কন্টেন্ট বানানো শুরু করি, এক পর্যায়ে লাজলজ্জা সব বিক্রি করে টাকা কামাই। এটি কোনো সুস্থ ক্যারিয়ার হতে পারে না। বরং প্রাইভেসি বিক্রি করে নিজের এবং নিজের প্রিয় মানুষদের বাড়তি ঝামেলায় ফেলে দিচ্ছি। দিনশেষে বদলাবেটা কে? অডিয়েন্স নাকি ক্রিয়েটর? আসলে দুই বিভাগকেই সমানতালে এফোর্ট দিয়ে ক্যারিয়ার গঠনের মতো প্লাটফর্ম সোশ্যাল মিডিয়ায় আছে। আমি নিরুৎসাহিত করবো না কন্টেন্ট বানাতে তবে আপনার ব্যক্তিত্ব এবং প্রাইভেসি বিক্রি করে যদি ক্যারিয়ার গঠনের চাহিদা থাকে তাহলে এই লাইনে না আসাই মঙ্গল। যদিও আমি খুব একটা সুখকর বা আশাবাদি চিত্র দেখছিনা যেহেতু সব ধরণের মানুষের বিচরণ একই প্লাটফর্মে। তবুও চাওয়া যে সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন এবং অনেক নতুন কিছু জানার একটা প্রধান মাধ্যম।

0 0 Reacts 0 View 117,616 Comment 0
Profile Photo

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

যে কারনে আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন তাই নিচে তুলে ধরা হল। ​০১) সোশ্যাল মিডিয়ায় আপনার সুখী দাম্পত্য জীবন প্রদর্শন করবেন...Read more

0 0 Reacts 0 View 19,556 Comment 0

টক্সিক মানুষ চিনেন?

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। টক্সিক...Read more

0 0 Reacts 0 View 94,067 Comment 0

বিপদের সময় কেন পাশে থাকতে হয়?

বিপদের সময় কেন পাশে থাকতে হয়?

বিপদের সময় পাশে থাকতে হয় জ্ঞান দিতে নয়, পানিতে ডুবন্ত মানুষকে বাঁচাতে হয়, সাঁতার শেখাতে নয়। কারণ বিপদের মুহূর্তে মানুষের প্রয়োজন...Read more

0 0 Reacts 0 View 712 Comment 0

পুরুষ মানুষের একবার কর্ম জীবন শুরু হলে, মৃত্যুর আগ পর্যন্ত কেন তার দায়িত্বের শেষ হয় না?

পুরুষ মানুষের একবার কর্ম জীবন শুরু হলে, মৃত্যুর আগ পর্যন্ত কেন তার দায়িত্বের শেষ হয় না?

পুরুষ মানুষের একবার কর্ম জীবন শুরু হলে, মৃত্যুর আগ পর্যন্ত যেন তার দায়িত্বের শেষ হয় না। ছোটবেলা থেকে বড় হওয়ার...Read more

0 0 Reacts 0 View 17,849 Comment 0

কেন তুমি থেমে যাবে না?

কেন তুমি থেমে যাবে না?

তুমি থেমে যাবে না! যে মানুষগুলো একদিন তোমার দিকে আঙুল তুলে বলেছিল... তোমার তো এটা নেই! ওটা নেই! তোমার ক্যারিয়ারও তো জমে...Read more

0 0 Reacts 0 View 70,194 Comment 0

জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

টাকা মানবজীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ গুলোর একটি। এটি ছাড়া আধুনিক সমাজে জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। টাকার সাহায্যে মানুষ তার...Read more

0 0 Reacts 0 View 58,014 Comment 0

কেন চাপ নেয়া শিখতে হবে?

প্রায় ২৫০০ বছর আগে গ্রিক কুস্তিগীর মাইলো অফ ক্রোটন তখনকার পরিচিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। অসাধারণ শক্তি...Read more

0 0 Reacts 1 View 60,805 Comment 0

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব কিভাবে বিসর্জন দেই!

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব কিভাবে বিসর্জন দেই!

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের...Read more

0 0 Reacts 0 View 46,851 Comment 0

মানুষের একটা অদ্ভুত স্বভাব কি জানেন?

মানুষের একটা অদ্ভুত স্বভাব কি জানেন?

যখন আপনি নিজে থেকে সবসময় সবার পাশে থাকবেন, তখন কেউ আপনার মূল্য বুঝবে না। সস্তা ভেবে সবসময় আপনাকে অবহেলা করবে।...Read more

0 0 Reacts 0 View 4,142 Comment 0

কতটুক বাচবেন ভেবে দেখেছেন কি?

কতটুক বাচবেন ভেবে দেখেছেন কি?

কতটুক বাচবেন ৬০ বছর! বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+বছর! এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০...Read more

0 0 Reacts 0 View 103,843 Comment 0