জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ!

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ!

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন, কেউ অসাধারণ ব্রেইন নিয়ে জন্মেছে। পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন, অর্থ-প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কখনো তার কিছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ঐ যে, জীবনের যুদ্ধ তো ফেয়ার না। পড়াশুনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ঐ ইন্টারভিউটা তার ভালো হইছিলো, হয়তো রেফারেন্স ছিলো, হয়তো স্কিল ছিলো - জানি না, হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রোমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো; বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেলো, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি - এতো এতো ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি গাড়ির ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা দু'হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে। ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই। একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত।

0 0 Reacts 0 View 115,318 Comment 0
Profile Photo

জীবনে কেন ছোটো ছোটো টার্গেট সেট করবেন?

জীবনে কেন ছোটো ছোটো টার্গেট সেট করবেন?

জীবনে ছোটো ছোটো টার্গেট সেট করুন এবং সেটা পূরণ হলে সেলিব্রেট করুন। যত সামান্যই হোক না কেন! একটা সামর্থ্য অনুযায়ী ফোন,...Read more

0 0 Reacts 0 View 36,464 Comment 0

বাস্তব জীবনে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ!

বাস্তব জীবনে বেশ কিছু উপদেশ, যেই গুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ◾বন্ধু কম থাকা ভালো। ◾বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে...Read more

0 0 Reacts 0 View 25,792 Comment 0

কীভাবে শত্রুর সাথে মোকাবেলা করা যায়?

কীভাবে শত্রুর সাথে মোকাবেলা করা যায়?

যরভাবে শত্রুর সাথে মোকাবেলা করা যায় তাই নিচে দেওয়া হল। ➺ শত্রুকে কাছাকাছি রাখুন। ➺ শত্রুর সাথে বন্ধুত্বের অভিনয় করে যান। ➺ শত্রুকে...Read more

0 0 Reacts 7 View 10,054 Comment 0

জীবনে একলা হাঁটতে শেখা কেন জরুরি?

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই...Read more

0 0 Reacts 0 View 6,296 Comment 0

সারাদিন এনার্জিটিক থাকার উপায়

সারাদিন এনার্জিটিক থাকার উপায়

সারাদিন এনার্জিটিক থাকার উপায় নিন্মে উপস্থাপন করা হল। ০১) ১০- ১৫ বার গভীর বা লম্বা শ্বাস নিন। ০২) মনকে বর্তমানে রাখুন। ০৩) মানুষের...Read more

0 0 Reacts 4 View 9,898 Comment 0

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়, অসহায়ত্বও তেমন! বিরক্ত লাগছে? আকাশের দিকে...Read more

0 0 Reacts 1 View 61,390 Comment 0

আসলে আমরা শিখবো কবে?

আসলে আমরা শিখবো কবে?

মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর শীর্ষ ধনী ব্যাক্তিদের মধ্যে একজন। যিনি একটি গরুর বাচ্চাকে বোতলের মাধ্যমে দুধ খাওয়ায়। অথচ...Read more

0 0 Reacts 2 View 33,320 Comment 0

পুরুষ কি কাঁদে?

পুরুষ কি কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে। যে প্রশ্ন...Read more

0 0 Reacts 1 View 96,676 Comment 0

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা...Read more

0 0 Reacts 6 View 10,019 Comment 0

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়। আমার টাকা আছে আমার কদর আছে, সম্মান আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ...Read more

0 0 Reacts 4 View 10,089 Comment 0