কেন নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠবেন?

কেন নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠবেন?

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন।বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা; তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না। কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই, হলেই হলো। এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক। সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা। নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।

0 0 Reacts 0 View 115,518 Comment 0
Profile Photo

তোমার স্ট্রাগল করার সময় যা কারা উচিত!

তোমার স্ট্রাগল করার সময় যা কারা উচিত!

তোমার স্ট্রাগল করার সময় গুলোতে, একদমই নিজেকে পাত্তা দিবে না। কারন মানুষ নিজের প্রতি মমতা দেখালে অন্যকে তখন ক্ষমা করতে...Read more

0 0 Reacts 0 View 114,376 Comment 0

মানুষের জীবনে দীর্ঘশ্বাস এর নাম কি?

মানুষের জীবনে দীর্ঘশ্বাস এর নাম কি?

মানুষের জীবনে এক দীর্ঘশ্বাস এর নাম হলো আফসোস। হয়তো আজ আমাদের কাছে সময় কিংবা সুযোগের মূল্য ততটা মনে হয় না!...Read more

0 0 Reacts 0 View 20,469 Comment 0

আপনি কাকে বিয়ে করবে?

আপনি কাকে বিয়ে করবে?

আপনি কাকে বিয়ে করবে একটু ভাবুন। শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না। যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত...Read more

0 0 Reacts 11 View 9,706 Comment 0

সুখী হওয়ার সহজ উপায়

সুখী হওয়ার সহজ উপায়

সুখী হওয়ার সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ০১) সহজ সরল জীবন পরিচালনা করা। ০২) ক্ষমা করে দেওয়া। ০৩) অন্যকে খুশি...Read more

0 0 Reacts 5 View 10,339 Comment 0

কেন ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজবেন?

কেন ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজবেন?

সফলতা আসলে এক কোমল আলো! যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম...Read more

0 0 Reacts 1 View 58,617 Comment 0

স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব কর্তব্য কি?

স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব কর্তব্য কি?

যেসব নারী বলেন, স্বামী তার দেহের পাগল মাত্র, সেই সব নারীদের বলছি। একজন পুরুষ যদি তার নিজের স্ত্রীর থেকে শারীরিক...Read more

0 0 Reacts 5 View 10,193 Comment 0

কিভাবে বুঝবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না!

কিভাবে বুঝবেন দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না!

একদিন আপনি বুঝে যাবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষই আপনার কেউ হয় না। একদিন জেনে যাবেন, যাদের পেছনে বছরের পর বছর কষ্ট করে...Read more

0 0 Reacts 7 View 9,619 Comment 0

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়, অসহায়ত্বও তেমন! বিরক্ত লাগছে? আকাশের দিকে...Read more

0 0 Reacts 1 View 61,386 Comment 0

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়। আমার টাকা আছে আমার কদর আছে, সম্মান আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ...Read more

0 0 Reacts 4 View 10,080 Comment 0

কেন প্রতিটা মানুষই নীরবে কোনো না কোনো যুদ্ধ করে চলেছে?

প্রতিটা মানুষই নীরবে কোনো না কোনো যুদ্ধ করে চলেছে। কেউ পরিবার নিয়ে, কেউ প্রিয় মানুষকে কাছে পাওয়ার যুদ্ধ, কেউ নিজের ভবিষ্যৎ...Read more

0 0 Reacts 0 View 7,911 Comment 0