আপনার জীবন, সিদ্ধান্ত আপনার!

আপনার জীবন, সিদ্ধান্ত আপনার!

আপনার জীবন, সিদ্ধান্ত আপনার! আপনি কি এমন একজন, যিনি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নেব। এই যেমন— ❍ আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব। ❍ পরের মাস থেকে নতুন কিছু শিখব। ❍ আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব। ❍ পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব। কিন্তু ওই "একদিন" কখনো আসে না আপনার জীবনে। আর এই "অপেক্ষা", এই "আগামীকাল" আপনার জীবনের সবচেয়ে বড় প্র*তারক। ❑ আপনার আসলে সমস্যাটা কোথায়? ১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন: পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায়, এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা। ২. সঠিক মুহূর্তের অপেক্ষা: “সবকিছু ঠিকঠাক হলে শুরু করব” — এই ধারণা ভয়ানক। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন। ৩. ছোট পদক্ষেপে অগ্রগতি: বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ। ৪. ব্যর্থতার ভয়: ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না। ❑ আপনার জন্য আজকের বার্তা: জীবন কখনোই "পরে" বা "কাল" বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন। ❑ আজ থেকেই ছোট ছোট কিছু করুন: ❍ যদি পড়াশোনা করতে চান, একটা পৃষ্ঠা পড়ুন। ❍ যদি ফিটনেস বাড়াতে চান, ৫ মিনিট ব্যায়াম করুন। ❍ যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন। ❍ কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে। যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অবাস্তব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। তাই, আগামীকাল নয়, আজ শুরু করুন। কারণ, জীবন বড়ই নিষ্ঠুর। সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়।

View 103,136 | Like () | Comments (0)
Profile Photo

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না। জীবনে কখনো না কখনো মনে...Read more

View 36,813 | Like () | Comments (0)

কেন জীবন সবার জন্য সমান নয়?

কেন জীবন সবার জন্য সমান নয়?

একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে। এমডি সাহেব তার সামনে বসা মহিলার CV দেখে জিজ্ঞাসা করলেন, কিরকম বেতন প্রত্যাশা করেন...Read more

View 65,771 | Like () | Comments (0)

জীবনে অন্তত একবার একা একা এই কাজগুলো করে দেখুন?

জীবনে অন্তত একবার একা একা এই কাজগুলো করে দেখুন?

নিজের সঙ্গে সময় কাটানো মানেই একাকীত্ব নয়। বরং এই সময়গুলো আপনাকে নিজের চিন্তা, ইচ্ছা আর লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য...Read more

View 13,810 | Like () | Comments (0)

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই! নেই কোনো নির্ধারিত...Read more

View 104,263 | Like () | Comments (0)

তুমি কি জানো, তোমার ভেতরে কত শক্তি আছে?

তুমি কি জানো, তোমার ভেতরে কত শক্তি আছে?

তুমি হয়তো অনুভব করছো না, কিন্তু তুমি পারবে! কখনো ভেবেছো, কেন কিছু মানুষ স্বপ্ন দেখে আর কিছু মানুষ স্বপ্ন পূরণ করে?...Read more

View 100,361 | Like () | Comments (0)

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে...Read more

View 37,121 | Like () | Comments (0)

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি জীবনে কী চান...Read more

View 36,589 | Like () | Comments (0)

কেন বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

কেন বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সবাই ড্রেসিং রুমে ফিরে যায়।...Read more

View 103,086 | Like () | Comments (0)

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে কিছু অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন হলো একটা সুন্দর স্নিগ্ধ আচরণ। যে আচরণে থাকবে শিষ্টাচার, নম্রতার ভান্ডার ও...Read more

View 111,359 | Like () | Comments (0)

কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে?

কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে?

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব...Read more

View 58,328 | Like () | Comments (0)