ছবির এই ভদ্রলোক কে নিয়ে দেখলাম অনেক হাসাহাসি হচ্ছে! উনি এই ড্রেস গায়ে দিয়ে দেখাচ্ছে কাস্টমার কে, সেই ভিডিও তে ৫৫ হাজার হাহা রিয়েক্ট! একটু অন্য ভাবে ভাবেন, এই লোকের কি ঠ্যাকা পড়ছে এই ড্রেস গায়ে দেওয়ার? উনি কেনো দিয়েছে? কারন এটা উনার চাকরি! এটা করলে উনি টাকা পায়, হয়তো উনার টাকা তেই ফ্যামিলি চলে! পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য, রাস্তায় অনেক দোকানদার কেও দেখা যায় অদ্ভুত ভাবে কাস্টমার এর মনযোগ আকর্ষণ করে, এরা এমন করে কেনো? যাতে একটু ইনকাম হয়৷ সেই টাকা তেই তার আর তার ফ্যামিলির জীবন কাটে! এই লোক তো দুই নাম্বারি কোনো কিছুর আশ্রয় নেয়নাই, শুধুই নিজের চাকরির জন্য এটা করতে বাধ্য হয়। তার ও এইভাবে করতে মন চায় না নিশ্চিত! মানুষের কেনো হাসি আসলো আমি জানিনা, আমরা ফেসবুকে দেখে হাসাহাসি করি, কিন্তু আমাদের সাথে কিছু ঘটে গেলে বলা যায়না আমরা উনার চেয়েও নিচু মানের কোনো কিছু করতে হতে পারে আমাদের! ভালো জায়গায় আছেন, আলহামদুলিল্লাহ বলেন।❤️
Life Story
Public . 07-Mar-2025পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!