পৃথিবীর সবচেয়ে কঠিন ধাক্কা কি?

পৃথিবীর সবচেয়ে কঠিন ধাক্কা কি?

পৃথিবীর সবচেয়ে কঠিন ধাক্কা হলো, একদিন সবার মাঝে নিজেকে 'অ্যাভারেজ' হিসেবে আবিষ্কার করা জীবনের উপন্যাসে টপারদের এলিট গল্পতেও আমি নেই, ব্যাকবেঞ্চারদের রূপকথাতেও আমি নেই! নোটিশ বোর্ডে উঁকি দিয়ে রেজাল্ট খোঁজার সময় 'থ্রি ইডিয়টস' এর দৃশ্যটা চোখে ভাসে আর নিজেকে কেমন যেন অস্তিত্বহীন মনে হতে থাকে! অথচ চেষ্টার কমতিও বা ছিলো কই! কষ্ট কে-ই বা কম করে, আমি চোখের সামনে দেখতাম, একবার বইটা উল্টে-পাল্টে দেখেই পাশের বন্ধুটা সব মনে রাখতে পারতো। প্রেজেন্টেশনের সময় একটিবারের জন্যও ওদের কথা আটকে যেতো না। ইন্টারভিউতে কি চমৎকার বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে ফেলতো ওরা৷ কেউ অসাধারণ ডিবেটার, কেউ দুরন্ত ক্রিকেটার, কেউ জিনিয়াস লেভেলের আর্টিস্ট, কেউ অলরাউন্ডার, আমারে দিয়ে কিছুই হইলো না! গালভরা ইংরেজিতে মিথ্যে সান্ত্বনা দিয়ে বললাম, Jack of all trades, Master of none !! খুব যত্ন করে লুকায়ে রাখতাম অনুভূতিটা, তবু এত কিছুর মাঝে নিজেরে প্রতিনিয়ত বেমানান মনে হতোই ঝুম বৃষ্টির সময়টাতে আকাশের কোণে চুপচাপ বসে থাকা এক টুকরো ধূসর পরদেশী মেঘের মতো, যে আর দশটা মেঘের মতোই বৃষ্টি হতে চেয়েছিলো, কিন্তু দশজনের মিছিলে সে সবসময়ই ছিলো এগারো নম্বর সবাই বলে, চেষ্টায় সব হয় ... বিশ্বকাপে আন্ডারডগ টিমটাও জিতে যায়, স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয়ে যায়, জুকারবার্গের ড্রপ আউটের মোটিভেশনাল স্টোরি ভেসে বেড়ায় বাতাসে ... সে বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিয়েও অসাধারণ কেউ হতে না পারলে আরো বেশি সাফোকেটিং লাগে !! অ্যাভারেজ মানুষটা একদম যে নিঃশেষ হয়ে যায় - তাও কিন্তু না ... সে শূন্যও নয়, একশোও নয় ... সে এমন এক সংখ্যা, যার জন্য কেউ উচ্ছ্বসিত হয় না ... যারে পৃথিবী প্রতিনিয়ত একশো হওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মিডিওক্রিটির ভার কাঁধে নিয়ে সে আর ছুটতে পারে না !! মাঝে মাঝে মনে হয়, একদম শূন্য হয়ে বাতিলের খাতায় চলে গেলে হয়তো জীবন নিয়ে কোনো রকম উচ্চাশা থাকতো না ... কিন্তু পাহাড়ের চূড়া আর মাটির ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে কখনো উপরে আর কখনো নিচের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে জীবন কিংবা ভাগ্য বদলে যাওয়ার মিরাকেল আশা করতে থাকাই কারো কারো নিয়তি!! জীবনের সাথে যুদ্ধ করে হয়তো আরেকটু ভালো থাকা যায়, কিন্তু নিয়তির সাথে কখনো যুদ্ধ হয় না!

0 0 Reacts 0 View 86,977 Comment 0
Profile Photo

সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

কচুর ডগা যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় (৯০০) টাকা। তবে স্থান বদলের মধ্যে আপনি ও...Read more

0 0 Reacts 1 View 45,389 Comment 0

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন...Read more

0 0 Reacts 0 View 37,800 Comment 0

মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে বিষয় গুলো শিখানো উচিত?

মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে বিষয় গুলো শিখানো উচিত?

মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে বিষয় গুলো শিখানো উচিত তাই নিচে দেওয়া হল। ♦ তাকে শেখান, তার ঘরের গোপনীয়তা শুধু তার...Read more

0 0 Reacts 0 View 51,403 Comment 0

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা সুখী বুঝার উপায় কি?

বিয়ের পর একটা মেয়ে কতোটা হাসিখুশি থাকবে, তার চেহারা কতোটা গ্লো করবে, মেয়েটা কত্ত হ্যাপি থাকবে, তার সবটাই নির্ভর করে...Read more

0 0 Reacts 0 View 109,166 Comment 0

কোন দুই ধরনের মেয়েদেরকে Avoid করে চলবেন?

কোন দুই ধরনের মেয়েদেরকে Avoid করে চলবেন?

এই দুই ধরনের মেয়েদেরকে Avoid করে চলুন। ১। কারো গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ, এদেরকে কখনো Casually Touch করার চেষ্টা করবেন না।...Read more

0 0 Reacts 0 View 47,291 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,299 Comment 0

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে?

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে?

ধনী ব্যক্তিরা কিভাবে চিন্তা করে। এই বই হতে ১০টি শিক্ষা : 01. Wealth Begins in the Mind:ধনী হবার মানসিকতা পোষন...Read more

0 0 Reacts 1 View 28,342 Comment 0

কেন বিয়ের জন্য শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়?

কেন বিয়ের জন্য শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়?

শুধুমাত্র ভালোবাসার উপর ভরসা করে বিয়ে করবেন না। বিয়ে করুন তখন যখন আপনি মানুসিকভাবে পরিপক্ব এবং আর্থিকভাবে মোটামুটি সচল। একটা দীর্ঘতম...Read more

0 0 Reacts 0 View 22,082 Comment 0

সব মেয়েরা কি টাকা পয়সার লোভী হয়?

সব মেয়েরা কি টাকা পয়সার লোভী হয়?

এ পৃথিবীতে সব মেয়েরা টাকা পয়সায় ইমোশন বিক্রি করে প্রেমে পড়ে না । কিছু কিছু মেয়েরা আছে টাকা পয়সা নিজেই...Read more

0 0 Reacts 1 View 109,236 Comment 0

কেমন মেয়ে বিয়ে করা উচিত?

কেমন মেয়ে বিয়ে করা উচিত?

বিয়ের কথা উঠলে প্রায়ই শুনি-এমন মেয়ে পছন্দ করো যেন জীবনটা শান্তিতে কাটে। কথাটা শুনতে সহজ, কিন্তু এমন মেয়ে খুঁজে পাওয়া যেন...Read more

0 0 Reacts 1 View 116,392 Comment 0