পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাচার আর লুকোচুরি করা হয় স্বামী–স্ত্রী সম্পর্কে! একজন আরেকজনের কাছে লুকিয়ে রাখা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে মিথ্যাচার করাটা দাম্পত্য জীবনে হরহামেশাই চলে! কেউ কখনোই নিজের বুকে হাত রেখে বলতে পারবে না, সে তার সঙ্গীর কাছে কখনোই কিছু লুকায়নি কিংবা মিথ্যাচার করেনি। মূলত বিপত্তিটা ঘটে এখানেই! এই লুকোচুরি আর মিথ্যাচারের যে ব্যাপারটা, এটা আসেই মূলত স্বামী–স্ত্রী পরস্পর একজন আরেক জনের খুব ভালো বন্ধু না হতে পারার কারণে। পরস্পর পরস্পরকে বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করার ফলে দু'জনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়, এই দূরত্বই মিথ্যাচার আর লুকোচুরি করতে বাধ্য করে। যেখানে পরস্পরের মধ্যে বোঝাপড়ার কোনো বালাই নেই, যেখানে একজন আরেকজনের কাছে মন খুলে কথা বলতে ভয় পায় কিংবা দ্বিধা-সংকোচে ভোগে, যেখানে সন্দেহের মাত্রা বেড়ে যায়, সেখানেই লুকোচুরি আর মিথ্যাচারে ভরপুর থাকে। দাম্পত্য জীবনে ঠিক তখনই লুকোচুরি এবং মিথ্যাচার দূর হবে, যখন একজন আরেকজনের কাছে খুব ভালো একজন বন্ধু হতে পারবে। দু'জন দু'জনকে খুব ভালো বুঝতে পারবে এবং দু'জন দু'জনের মানসিক এবং শারীরিক দিকটা যত্ন সহকারে গুরুত্ব দিবে। আপনি চাইলেই একজন ভালো সঙ্গী পেতে পারেন। তবে খুব কম মানুষই আছে, যারা নিজের সঙ্গীকে খুব ভালো বন্ধু হিসাবে পায়! এর জন্য ভাগ্য সেই সাথে খুব ভালো মন-মানসিকতা লাগে। সঙ্গীর যন্ত্রণা, দুঃখ-কষ্টের কারণ যদি আপনিই না জানেন, তবে এটা আপনার চরম ব্যর্থতা। বুঝে নিতে হবে, সেখানে মিথ্যাচার আর লুকোচুরি থাকবেই। একবার চেষ্টা করে সঙ্গীর খুব ভালো বন্ধু হয়েই দেখুন না, সম্পর্কে মিথ্যাচার এবং লুকোচুরির কিছুই থাকবে না। সঙ্গী যদি আপনাকে ভরসা করে মন খুলে দুটো কথা নাই বলতে পারে, তবে আপনার ব্যাক্তিত্বের নিদর্শন আর রইলো কই?
Love Story
Public . 05-Jun-2022দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?