পৃথিবীর নিষ্ঠুরতম সত্য কি?

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য কি?

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷ এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি। রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

View 11,887 | Like () | Comments (0)
Profile Photo

নিজের দাম বাড়ানোর উপায় কি?

নিজের দাম বাড়ানোর উপায় কি?

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন,...Read more

View 59,270 | Like () | Comments (0)

পৃথিবীটা কেন এত অদ্ভুত এবং কঠিন!

এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা। আঁঠালো...Read more

View 11,309 | Like () | Comments (0)

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ কি?

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগ, সবচেয়ে মারাত্মক ব্যাধি কোনো ভাইরাস নয়! কোনো সংক্রামক রোগ নয়! টেনশন... এই মানসিক চাপই মানুষের শরীর ও মনের...Read more

View 58,763 | Like () | Comments (0)

আমরা সবাই কি সীমাবদ্ধতার মধ্যে বাস করি?

আমরা সবাই কি সীমাবদ্ধতার মধ্যে বাস করি?

আমরা সবাই সীমাবদ্ধতার মধ্যে বাস করি।কারণ আমরা মানুষ, ফেরেশতা নই। কেউ পুরোপুরি ভালো নয়, আবার কেউ পুরোপুরি খারাপও নয়। একজন...Read more

View 50,815 | Like () | Comments (0)

সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা লুকিয়ে রাখেন!

সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা লুকিয়ে রাখেন!

একজন বেকার লোক একটি বড় কম্পিউটার কোম্পানিতে টয়লেট ক্লিনার হিসাবে চাকরির জন্য আবেদন করে এবং কোম্পানির ম্যানেজারের সাথে তার একটি...Read more

View 12,482 | Like () | Comments (0)

প্রতিনিয়ত আঘাত পাওয়া মানুষগুলো একটু বেশিই শক্তিশালী হয় কেন?

প্রতিনিয়ত আঘাত পাওয়া মানুষগুলো একটু বেশিই শক্তিশালী হয় কেন?

প্রতিনিয়ত আঘাত পাওয়া মানুষগুলো একটু বেশিই শক্তিশালী হয়। কারন জীবন তাদের একের পর এক পরীক্ষা নেয়। হারিয়ে ফেলে প্রিয় মুখ, বিশ্বাস...Read more

View 60,386 | Like () | Comments (0)

নারী-পুরুষ মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে?

নারী-পুরুষ মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে?

অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে থাকেন নারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম? এছাড়া মানুষের মাঝে প্রচলিত আছে পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি...Read more

View 61,699 | Like () | Comments (0)

কেন আপনি আপনার স্কিল শেখা চালিয়ে যাবেন?

কেন আপনি আপনার স্কিল শেখা চালিয়ে যাবেন?

✨ মানুষের কথায় আসে যায় না! স্কিল শেখা থামিও না! অনেকে বলবে – এইটা শিখে কি হবে? সময় নষ্ট করছো!...Read more

View 38,247 | Like () | Comments (0)

স্কিল আপডেট কেন গুরুত্বপূর্ণ?

স্কিল আপডেট কেন গুরুত্বপূর্ণ?

আপনার স্কিল যত পুরনো হবে, সুযোগ ততই কমে যাবে। কারণ আজকের দুনিয়ায় পুরনো স্কিল মানে পুরনো ফোনের মতো - কাজ...Read more

View 44,941 | Like () | Comments (0)

জীবন নিয়ে কেন এত অভিযোগ?

জীবন নিয়ে কেন এত অভিযোগ?

জীবন নিয়ে কত অভিযোগ, যেন গুনে শেষ করা যায় না। কখনও মানুষের আচরণে কষ্ট, কখনও সময়ের নিষ্ঠুরতা, কখনও ভাগ্যের অন্যায়...Read more

View 61,860 | Like () | Comments (0)