অ্যাডজাস্টেবল স্যানিটারি বেল্ট কি?
ভাবুন তো, আপনি এমন এক যুগে বাস করছেন, যেখানে কোনো আবিষ্কার শুধু আবিষ্কারকের গায়ের রঙের কারণে বাতিল হয়ে যাচ্ছে! এটাই ছিল মেরি বিয়েট্রিস ডেভিডসন কেনারের জীবন; এক সংগ্রামী নারীর গল্প, যিনি সব বাধা পেরিয়ে ইতিহাস গড়েছেন।
১৯১২ সালে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার মনরো শহরের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন মেরি কেনার। ছোটবেলা থেকেই তার ছিল অপরিসীম কৌতূহল আর দুর্দান্ত উদ্ভাবনী শক্তি। তাঁর বাবা আর দাদারও নিজস্ব পেটেন্ট ছিল। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতা আর বর্ণবৈষম্য তাঁকে বারবার থামিয়ে দিতে চেয়েছিল। তবু তিনি হাল ছাড়েননি।
মেরির সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল অ্যাডজাস্টেবল স্যানিটারি বেল্ট- একটি বিশেষ ধরনের বেল্ট যা নারীদের ঋতুকালে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যে থাকতে সাহায্য করত। সে সময় নারীদের জন্য যেসব সামগ্রী ছিল, তা ছিল অস্বস্তিকর ও অপর্যাপ্ত। মেরির উদ্ভাবন ছিল এক যুগান্তকারী সমাধান। কিন্তু দুঃখজনকভাবে, শুধুমাত্র তার গায়ের রঙের কারণে পেটেন্ট পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ত্রিশ বছর!
এই একটি আবিষ্কারে থেমে থাকেননি মেরি। তিনি আরও উদ্ভাবন করেন বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সহায়ক সরঞ্জাম। সহজে টয়লেট পেপারের রোল বদলানোর যন্ত্রও তাঁর অবদান।
আজীবন সংগ্রাম করেও মেরি কেনার পাঁচটি পেটেন্টের গর্বিত অধিকারী হন। তিনি রেখে গেছেন সৃষ্টিশীলতার, অধ্যবসায়ের এবং মানবিক উন্নয়নে অবদান রাখার এক অমূল্য উদাহরণ।
View 65,909 |
Like (0) |
Comments (0)
মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল।
মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল। যদিও এটা নিয়ে বেশ তর্ক-বিতর্ক আছে।
তবুও অনেকে...Read more
View 95,659 |
Like (1) |
Comments (0)
সোশ্যাল মিডিয়ার কে কিভাবে ব্যবহার করছে
সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কিভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত বেপার।
কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না...Read more
View 39,076 |
Like (2) |
Comments (0)
পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর!
৪২১ খ্রিস্টাব্দ থেকে ভেনিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ইস্পাত বা কংক্রিট নয়, বরং মূলত এল্ডার কাঠ...Read more
View 84,489 |
Like (0) |
Comments (0)
রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।
সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান।
এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক...Read more
View 11,109 |
Like (2) |
Comments (0)
ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য!
এই ছবিটি ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য, যা ফটোগ্রাফার ফাত্তাহ তানভীর সম্ভবত ২০০৫ সালের দিকে বুড়িগঙ্গা নদীর তীর...Read more
View 42,001 |
Like (0) |
Comments (0)
মহানন্দা নদীর পাথর সংগ্রহকারীদের জীবন সংগ্রাম!
বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় দিয়ে প্রবাহিত মহানন্দা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং অনেক মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম।
নদীর তলদেশে...Read more
View 62,119 |
Like (0) |
Comments (0)
টাইটানিক জাহাজ পানির নিচে অনুসন্ধান প্রযুক্তির এক নতুন অধ্যায়"
১৯১২ সালের এপ্রিল। বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রায় ইংল্যান্ড থেকে নিউইয়র্কের পথে রওনা হয়।...Read more
View 66,556 |
Like (0) |
Comments (0)
কী আছে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে?
২৯ একর জমির ওপর গড়ে ওঠা এই আইকনিক রেলস্টেশন ভবনটি ১ লাখ ৮৭ হাজার ৩৭ বর্গফুটের। ১৮ হাজার ৩৪ কোটি...Read more
View 35,378 |
Like (1) |
Comments (0)
পেরুতে আবিষ্কার প্রাচীন শহর!
পেরুতে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন একটি প্রাচীন শহর, যার বয়স প্রায় ৩৫০০ বছর। সদ্য আবিষ্কৃত শহরটির নাম পেনিকো। শহরটি সম্ভবত প্যাসিফিক...Read more
View 59,413 |
Like (0) |
Comments (0)
টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী?
এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর...Read more
View 97,379 |
Like (1) |
Comments (0)