পুরুষের জীবন এক নীরব যুদ্ধ!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ, নতুন এক যুদ্ধ। তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে। একজন পুরুষ জানে না, এখন থেকে এক ঘণ্টা পর তার জীবনে কী ঘটবে। প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয়, নিজের স্বপ্ন, ইচ্ছা, আরাম—সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না। ব্যর্থতার যন্ত্রণা যখন তাকে গ্রাস করে, তখন সে কাউকে বলতে পারে না। কারণ এই সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না, বরং উপহাস করে। প্রিয়জনরাও অনেক সময় পাশে থাকে না, বরং দূরে সরে যায়। একজন পুরুষ যখন সফল হয়, তখন সবাই তার প্রশংসা করে, কিন্তু যখন সে ব্যর্থ হয়, তখন একা পড়ে যায়। তবু সে হাল ছাড়ে না। শত কষ্ট, দুঃখ, হতাশার মাঝেও সে মুখে হাসি রাখে। সে জানে, তার কান্না কেউ দেখতে চায় না, তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না। তাই সে নিজেই নিজের সান্ত্বনা হয়ে যায়, নিজেই নিজের আশ্রয় খোঁজে। পুরুষ মানুষের জীবন মানেই নিরব সহ্য করার গল্প। নিজের কষ্টের কথা কাউকে না বলে, সব লুকিয়ে রেখে, চারপাশের মানুষকে ভালো রাখার এক অনন্ত প্রচেষ্টা। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাপা কষ্ট, অব্যক্ত কান্না। কিন্তু সে জানে, তার হাসিটাই সবচেয়ে বড় ঢাল, যেটা দিয়ে সে তার ভালোবাসার মানুষদের রক্ষা করে, সুখে রাখে। হ্যাঁ, এটাই পুরুষের জীবন! একটা নীরব যুদ্ধ, যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না।

0 0 Reacts 0 View 94,592 Comment 0
Profile Photo

কেন জীবনে অধিকাংশ মানুষের কাছে ভালো হতে পারবেন না?

জীবনে অধিকাংশ মানুষের কাছে ভালো হতে পারবেন না। আপনি যতোই ভালো কাজ করেন, তাদের জন্য নিজের অবস্থান ছেড়ে দেন লাভ...Read more

0 0 Reacts 0 View 67,378 Comment 0

১৮ বছর বয়সে যে কথাগুলো সবার জানা ধরকার!

১৮ বছর বয়সে যে কথাগুলো সবার জানা ধরকার!

১৮ বছর বয়সে যদি কেউ এই কথাগুলো বলতো তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। ১. সবাই যা করছে, তাই করো না।...Read more

0 0 Reacts 0 View 60,173 Comment 0

১৮ থেকে ২৫ বছর বয়সে আপনার কি করা উচি

১৮ থেকে ২৫ বছর বয়সে আপনার কি করা উচি

বয়স যদি হয় ১৮-২৫ তাহলে এই বিষয়গুলো আপনার জন্য। ০১) যাদের পাসপোর্ট নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে...Read more

0 0 Reacts 0 View 108,385 Comment 0

বেতন সম্পর্কে ওয়ারেন বাফেট কি বলে? বেতন আসলে কি?

বেতন সম্পর্কে ওয়ারেন বাফেট কি বলে? বেতন আসলে কি?

বেতন হচ্ছে একটা নেশা, যা দেওয়া হয় তোমার স্বপ্ন ভুলে থাকার জন্য। ওয়ারেন বাফেট এই কথাটার গভীরতা অনেক বেশি। আমরা প্রায়ই...Read more

0 0 Reacts 1 View 40,310 Comment 0

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ কেন একা হয়ে যায়?

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ কেন একা হয়ে যায়?

প্রয়োজন ফুরিয়ে গেলে পুরুষ তুমি কারো নও, কথাটা কেন বললাম সম্পূর্ণ লেখাটা পড়লে বুঝতে পারবেন! মানুষের সম্পর্ক বড় অদ্ভুত! যতদিন প্রয়োজন থাকে,...Read more

1 0 Reacts 1 View 45,023 Comment 0

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই,...Read more

0 0 Reacts 0 View 120,274 Comment 0

কঠিন সময়ে টিকে থাকবেন কেন?

কঠিন সময়ে টিকে থাকবেন কেন?

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আবার...Read more

0 0 Reacts 0 View 58,057 Comment 0

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনের প্রতিটা ধাপ সাবধানে ফেলো!

জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, এগিয়ে যেতে চাই, কিছু করতে চাই। কিন্তু একটা বাস্তব সত্য হলো, বহু মানুষ অপেক্ষায় থাকে,...Read more

0 0 Reacts 0 View 92,561 Comment 0

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে...Read more

0 0 Reacts 0 View 37,153 Comment 0

মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী কথাটা কতটা সত্য?

মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী কথাটা কতটা সত্য?

এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে... মহিলাদের চেয়ে...Read more

0 0 Reacts 5 View 96,770 Comment 1