বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি কি?

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি কি?

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ, পুরুষ যত টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামলে রাখেন ঘরের মেয়েরাই। পুরুষরা হলেন ঘরের ড্রাইভারের মতো, আর মেয়েরা হলেন সেই ঘরের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না, ড্রাইভার ছাড়াও গাড়ি চলা অসম্ভব। তাদের সবচেয়ে বড় মানসিক প্রস্তুতি হলো, এত বছরের চেনা পরিবেশ আর নিজ পরিবারকে দূরে রেখে নতুন এক পরিবেশে গিয়ে নতুন পরিবারকে আপন করে নেয়ার মানসিক প্রস্তুতি। তাদেরকেই এখন থেকে জীবনের সুখ-দুঃখের অংশীদার বানিয়ে নেয়ার প্রস্তুতি। মেয়েরা স্বাভাবিকভাবেই বাসার সবচেয়ে আদুরে হয়ে থাকে। তাদের আবদারও থাকে বেশি। আবার কেউ কেউ বড্ড অভিমানীও হয়। কিন্তু বিয়ের পর এই মেয়েকেই অনেক আবদার পরিস্থিতি বুঝে মনের মধ্যেই চেপে যেতে হয়। আগে হয়তো নিজের বাসায় এঁটো বাসনগুলোও ধরতে ঘেন্না হতো, এখন তাকে এসব তো পরিষ্কার করতে হবেই, ক'দিন বাদে সন্তানের মল-মূত্রও নিজহাতে সাফাই করতে হবে। অথচ বিয়ের আগে এর মানসিক প্রস্তুতি না-থাকার কারণে অনেক মেয়েই শ্বশুরবাড়ি এসে ভেঙে পড়ে। মন খারাপ করে বসে থাকে। সবাই এমন তা নয়, অনেকেই ছোট থেকে ঘরের সব কাজ করা শিখে নেয়; তাদের জন্য বিয়ের পর সবকিছু মানিয়ে নেয়া অনেকটাই সহজ হয়ে যায়। আবার অনেকের অভ্যাস হলো সকালে আটটার আগে ঘুম না ভাঙা। আটটার পর মা এসে টেনেটুনে ঘুম ভাঙান। এ নিয়ে বাসায় প্রতিদিন বকাঝকা শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু বিয়ের পর এমন হলে চলবে না বোন, এখন ফজরের পর উনুনের আগুনটা প্রথমে আপনাকেই ধরাতে হবে। আগে হয়তো বাসায় বুয়া এসে কাপড়চোপড় ধুয়ে দিতেন। শ্বশুরবাড়ি তো বুয়া নাও থাকতে পারে, তখন নিজের কাপড়, স্বামীর কাপড়, প্রয়োজনে খেদমতের নিয়তে শ্বশুর-শাশুড়ির কাপড়ও ধুয়ে দিতে হবে। বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বেশি যে জিনিসটি সহ্য করতে হয় তা হলো, শ্বশুরবাড়ির বিভিন্ন আত্মীয়দের কটুকথা। বাবার বাড়ি থেকে কী দিল? কে কে দেখতে আসল? রান্না এমন কেন? শরীর এত শুকনো কেন? মাথায় চুল কম কেন? বাবার বাড়ি এত যাওয়া লাগে না কি, বছরে একবার গেলেই তো হয়!— এসব নানারকম কথা শুনতে হয় মুখ বুজে। বাবার বাড়ির রাজকন্যা এখানে এসে হয়ে যায় ঘরের বউ। পার্থক্য এটাই যে, বাবার বাড়িতে তার মন জুগিয়ে চলতে হতো সবার। তার অভিমানের কাছে যেন রাজ্যের ক্ষমতাও নস্যি। কোনো কিছু চাওয়ার আগেই যেন তার সামনে তা হাজির করার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যেত। অথচ এখন এখানে তাকে চলতে হবে সবার মন জুগিয়ে। এখানে অভিমানগুলো সব আঁচলেই মুছে যায়। কত আবদার হারিয়ে যায় স্বামীর সামর্থ্য না থাকার কারণে। এসব মেনে চলার জন্য বিয়ের আগেই মানসিক প্রস্তুতি দরকার।

0 0 Reacts 0 View 110,637 Comment 0
Profile Photo

কেন সহধর্মিণীকে মূল্য দিবেন?

কেন সহধর্মিণীকে মূল্য দিবেন?

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের...Read more

0 0 Reacts 0 View 113,165 Comment 0

কাউকে কারো মত বানানো যায়না।

কাউকে কারো মত বানানো যায়না।

আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ...Read more

0 0 Reacts 1 View 36,201 Comment 0

তুমি কি কখনো বুঝবে না? কেন আমার মন খারাপ হয়?

তুমি কি কখনো বুঝবে না? কেন আমার মন খারাপ হয়?

তুমি কি কখনো বুঝবে না? আমারো মন খারাপ হয়। তোমার অবহেলা পেলে দুঃখ লাগে ভীষণ। আজকাল এক ভিন্ন রকম অসুখ...Read more

0 0 Reacts 0 View 38,440 Comment 0

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায় নিন্মে দেওয়া হল। ইফতারের সময় খাবারের টেবিলে ভাজাপোড়া খাবার থাকেই। তবে আগে থেকে ভেজে রাখলে অনেক সময়...Read more

0 0 Reacts 1 View 91,971 Comment 0

বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি

বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি

বাটা মাছের ভর্তা বানানোর সহজ রেসিপি নিচে দেওয়া হল। গরম ভাতের সাথে বাটা মাছের ভর্তা খেতে অসাধারণ। এই একই রেসিপিতে...Read more

0 0 Reacts 2 View 76,754 Comment 0

কেন পুরুষ মানুষকে পুরুষের মত চিন্তা করতে হয়!

কেন পুরুষ মানুষকে পুরুষের মত চিন্তা করতে হয়!

দুনিয়াতে দুই ধরনের ব্যাডা মানুষ আছে। নাম্বার এক: যার কাছে দুই টাকা থাকলেও সে চায় তার বউ রাজরানীর মত থাকুক। দুই টাকাই...Read more

0 0 Reacts 0 View 68,267 Comment 0

বুয়ার কাছে আলমারির চাবি রাখতে পারেনা অথচ নিজের সন্তানকে রাখতে বাধ্য হচ্ছেন!

বুয়ার কাছে আলমারির চাবি রাখতে পারেনা অথচ নিজের সন্তানকে রাখতে বাধ্য হচ্ছেন!

নারীকে চাকরী দিবো কিন্তু সে মা হতে পারবেনা! মা হবে এটা মেনে নিয়ে মাতৃত্বকালীন ছুটি দিলেও সন্তান সাথে আনা যাবেনা। এমন...Read more

0 0 Reacts 3 View 14,382 Comment 0

পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে করনীয় কি?

পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে নীচের চারটি কাজ অবশ্যই বর্জন করুন। ⚘ পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা পানি বা কোমল পানীয়...Read more

0 0 Reacts 0 View 93,256 Comment 0

মেজবানি গরুর মাংস রেসিপি

মেজবানি গরুর মাংস রেসিপি

মেজবানি গরুর মাংস রেসিপি তৈরি করার পদ্ধতি নিচে দেওয়া হল। উপকরণ: - গরুর মাংস (হাড়, কলিজা ও চর্বিসহ) দেড় কেজি। - হলুদ গুঁড়া...Read more

0 0 Reacts 1 View 85,527 Comment 0

মেয়েদের মানসিক ভাবে শক্তিশালী হওয়া কেন প্রয়োজন?

মেয়েদের মানসিক ভাবে শক্তিশালী হওয়া কেন প্রয়োজন?

মানসিক ভাবে শক্তিশালী মেয়েগুলো অন্য দশটা মেয়ে থেকে আলাদা হয়। এরা কথায় কথায় কাঁদতে পারে না, ন্যাকামো করে কারো মন...Read more

0 0 Reacts 1 View 110,509 Comment 0