সাফল্যের পথে কষ্টের ছাপ থাকবেই... জীবনে সাফল্য পেতে হলে কেবল স্বপ্ন দেখলেই হয় না। প্রয়োজন হয় কঠোর পরিশ্রম, ধৈর্য, আর আত্মবিশ্বাসের। এই পথ কখনোই সহজ নয়। এখানে সময়মতো ঘুম আসবে না! অনেকবার হেরে যেতে হবে, বারবার নিজের কাছে প্রশ্ন আসবে, আমি পারবো তো? উত্তর আসতে হবে হ্যা আমি পারবো, আমাকে পারতেই হবে। যারা সত্যিই শেষ দেখতে চায়, তারা হাল ছাড়ে না। তারা জানে, আজকের কষ্টই আগামী দিনের বিজয়ের চাবিকাঠি। একটা সময় আসবে, তখন সেই কষ্টটাই হবে গর্বের গল্প, অন্যদের জন্য অনুপ্রেরণা। তাই যখন জীবন কঠিন মনে হয়! মনে রেখো, তুমি একা নও। কষ্ট হচ্ছে সেই আগুন, যা তোমাকে শুদ্ধ করে, গড়ে তোলে, সাফল্যের যোগ্য করে তোলে। কষ্টকে ভয় নয়, বরং সঙ্গী করে নাও! কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার আসল শক্তি।
Life Story
Public . 19-May-2025যে কারনে সাফল্যের পথে কষ্টের ছাপ থাকবেই?