কীভাবে তুলেছিল এসব বিশাল পাথর?

কীভাবে তুলেছিল এসব বিশাল পাথর?

প্রথমে ছবিটা দেখে মনে হতে পারে, এ তো স্রেফ একটা কাল্পনিক কিছু, যেখানে প্রাচীনকালের কিছু মানুষ একটা বিশাল পাথর টেনে এনে দাঁড় করাচ্ছে। কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যাবে- এই সাধারণ ছবির পেছনে লুকিয়ে আছে মানুষের বিস্ময়কর মেধা আর পরিকল্পনার নিখুঁত হিসেব। এটা কোনো কল্পকাহিনি নয়। এটা বাস্তবসম্মত এক ব্যাখ্যা, কীভাবে নব্যপ্রস্তর যুগের মানুষরা স্টোনহেঞ্জ, কারনাক বা গোবেকলি তেপের মতো মেগালিথিক কাঠামো বানিয়েছিল। প্রক্রিয়াটা শুরু হতো মানুষ আর কাঠের রোলার দিয়ে। বিশাল পাথরের ব্লকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আনা হতো কাঙ্ক্ষিত জায়গায়। এরপর ব্যবহৃত হতো মোটা দড়ি, কাঠের ঠেকনা আর মাটি কেটে বানানো খাদ; সব মিলিয়ে গড়ে উঠত একধরনের প্রাচীন যন্ত্র। আধুনিক যন্ত্রপাতির ছিটেফোঁটাও নেই, তবু কাঠামো দাঁড়িয়ে যেত নিখুঁতভাবে। যখন পাথর তার নির্ধারিত জায়গায় পৌঁছাত, তখন সেটি দাঁড় করানো হতো চমৎকার হিসেব-নিকেশ মেনে; লিভারেজ, অভিকর্ষ বল আর সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে। না ছিল কোনো ক্রেন, না ছিল লোহার কোনো যন্ত্র। ছিল শুধু প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা আর পরীক্ষানিরীক্ষার ফলাফল। এই বিশাল পাথরগুলো, যেগুলোর ওজন ৩০ টনেরও বেশি হতে পারে, শুধু সৌন্দর্যের স্মারক ছিল না। এগুলো ছিল ক্যালেন্ডার, উপাসনাস্থল, সমাধি, বা আকাশের মানচিত্র। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো- এসব নির্মাণের পেছনে লুকিয়ে থাকা মানুষের অসাধারণ মেধা ও বৈজ্ঞানিক প্রয়োগ। তারা অনুমান করে কাজ করেনি, বরং তারা পদার্থবিজ্ঞানের মূল নীতিগুলো বাস্তবে প্রয়োগ করেছে: ঘর্ষণ, গতি আর ভারসাম্যের কৌশল।

0 0 Reacts 0 View 57,720 Comment 0
Profile Photo

লেবুর রসের উপকারিতা

লেবুর রসের উপকারিতা

লেবুর রসের উপকারিতা নিচে দেওয়া হল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু।...Read more

0 0 Reacts 3 View 40,829 Comment 0

পেরুতে আবিষ্কার প্রাচীন শহর!

পেরুতে আবিষ্কার প্রাচীন শহর!

পেরুতে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন একটি প্রাচীন শহর, যার বয়স প্রায় ৩৫০০ বছর। সদ্য আবিষ্কৃত শহরটির নাম পেনিকো। শহরটি সম্ভবত প্যাসিফিক...Read more

0 0 Reacts 0 View 59,425 Comment 0

বলিভিয়ার সুক্রে শহরের কাছে এক বিস্ময়কর স্থান!

বলিভিয়ার সুক্রে শহরের কাছে এক বিস্ময়কর স্থান!

বলিভিয়ার সুক্রে শহরের কাছেই আছে এক বিস্ময়কর স্থান। প্রায় ৩০০ ফুট উঁচু এক দেয়ালের মতো খাড়া শিলা। কিন্তু আসল বিস্ময়...Read more

0 0 Reacts 0 View 33,946 Comment 0

কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!

কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!

পশ্চিম বর্ধমানের অজয় নদের কোল ঘেঁষে, আদুরিয়া ফরেস্ট রেঞ্জের ঘন শালবনের মধ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ১৮১৯ সালে নির্মিত এই ঐতিহ্যবাহী...Read more

0 0 Reacts 0 View 60,148 Comment 0

যে দেশে সূর্য ওঠে না!

যে দেশে সূর্য ওঠে না!

যে দেশে সূর্য ওঠে না! সেখানে সকাল ১১টা এমনই দেখায়। নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জের স্যাভালবার্ডের কেন্দ্রস্থলে অবস্থিত লংইয়ারবাইন। বিশ্বের উত্তরতম আর্কটিক শহর,...Read more

0 0 Reacts 0 View 116,335 Comment 0

রানী মৌমাছি জন্মায় না কেন? তাকে কেন তৈরী করতে হয়?

রানী মৌমাছি জন্মায় না কেন? তাকে কেন তৈরী করতে হয়?

দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা মনে করতেন, একটি সাধারণ মৌমাছির লার্ভাকে যদি প্রচুর রয়্যাল জেলি খাওয়ানো হয়, তাহলে সেটি রানী...Read more

0 0 Reacts 0 View 20,112 Comment 0

মানুষ কীভাবে পিরামিড বানিয়েছিল?

মানুষ কীভাবে পিরামিড বানিয়েছিল?

যখন আপনি পিরামিডের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন এর অতিকায় আকৃতির সামনে নিজেকে এতটাই ক্ষুদ্র হিসেবেই আবিষ্কার করবেন! এই আধুনিক যুগে এসেও...Read more

0 0 Reacts 0 View 34,849 Comment 0

পৃথিবীতে অবাক করা কিছু প্রাণী!

পৃথিবীতে অবাক করা কিছু প্রাণী!

পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে, যাদের বৈশিষ্ট্য অবাক করার মতো। যেমন অ্যাক্সোলটল, এটি জলজ প্রাণী, কিন্তু স্থলজ প্রাণীর মতোই...Read more

1 0 Reacts 1 View 56,798 Comment 0

গণতন্ত্র মানে কি?

গণতন্ত্র মানে কি?

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন ❝সিঙ্গাড়া❞ দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন...Read more

0 0 Reacts 3 View 71,191 Comment 0

আমেরিকা ও রাশিয়া সময়ের ব্যবধান কত?

আমেরিকা ও রাশিয়া সময়ের ব্যবধান কত?

পায়ে হেঁটে আমেরিকা থেকে রাশিয়া। দূরত্ব মাত্র আড়াই মাইল বা তিন কিলোমিটার। এটুকু পথ হাঁটা তেমন কোন ব্যাপার নয়।...Read more

0 0 Reacts 1 View 22,363 Comment 0