কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি আহাম্মকি। শখ, স্বপ্ন ও স্বাধীনতা বিক্রি করে অর্জিত দাসত্বের কথা কেউ বুক ফুলিয়ে বলে! আমার চাকরি বড় মানে আমি সেরা চাকর? অর্থের বিনিময়ে যে খাটুনি, তা নিয়ে আসলে অহংকারের কিছু নেই। বেঁচে থাকার তাগিদে যে ঘানি টানি, সেই একই ঘানি তো গাঁধাও টানে—মালিকের কাছ থেকে কিছু ঘাসের আশায়। কাজেই কামলাগিরিতে আমি আশরাফ, আর তুমি আতরাফ—এমন লকব যারা ঝুলায়, তাদের বোধে ধুলা জমেছে। মানুষকে হেয় করে দেখার যে পৈশাচিকতা, তা মানুষের মনে ভালোভাবেই বাসা বেঁধেছে। অন্যকে খাটো করে যে হাসে, সে প্রকৃতিগতভাবেই ক্ষুদ্র। ন্যায়বিচার এখনো জীবিত। নিজেকে বড় দেখাতে গিয়ে কাউকে অবজ্ঞা-অবহেলা করে কথা বললে ইজ্জত বাড়ে না। কে কোন চাকরি করে, সেটাতো দুনিয়ার হিসাব! তবে ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। কথিত বড় বড় চাকরি করেও কতজন কতভাবে অসম্মানিত হয়েছে, পেরেশানিতে পড়েছে কিংবা জেল-জরিমানার ঘানি টেনেছে—তার দৃষ্টান্ত এই দেখা দুনিয়াতেই কি কম? সম্মান আর ভয়কে কখনো এক করে দেখো না। কেবল টাকা, শুধুই ক্ষমতা—এসব অসুস্থদের উদঘাটিত আরাধনা। যে কর্মে চিন্তার বিস্তৃতি নেই, অন্যের কল্যাণ নেই, জাতির মঙ্গল নেই—সে কর্মের সঙ্গে জড়িতদের সম্মানিত ভাবার কোনো সুযোগই নেই। চেয়ার বড় হতে পারে, ক্ষমতার পরিধি বিস্তৃত হতে পারে—তবু ছোটলোকি সহজে যায় না। পদ-পদবি চলে গেলেই যাদের দিন ফুরায়, অবসরে গেলেই যাদের সম্মান শেষ হয়ে যায়—তাদেরকে বড় ভাবার অবকাশ কোথায়? দায়িত্বে থাকাকালীন প্রাপ্ত সালাম এবং ক্ষমতাহীন দিনগুলোতে আকাঙ্ক্ষিত সালাম দিয়ে সম্মান মাপতে হয়। ভালো কাজ করলে সুইপারও উত্তম। খারাপ কাজ করলে মন্ত্রীও অধম। সম্মান সবসময় সততার সাথে জড়িত। “কার চাকরি বড়” এই তুলনা বাদ দিয়ে “কে মানুষ হিসেবে বড়”—এই ভাবনায় গর্ব হোক। দিনশেষে মানুষের কর্মের মূল্যায়ন হবেই। না হলে তো শেষ বিচারের অপেক্ষায় একটা জীবন পাড়ি দিতে হতো না। অর্পিত দায়িত্ব পালনের মাঝেই কৃতিত্ব আছে।মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করাতেই শ্রেষ্ঠত্ব। দুদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষের অর্থ তছরুপ করেছে কিংবা কারো অধিকার হরণ করে তাকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেছে—বিবেকের দহন ও দংশন তাদের ছাড়েনি। মানসিক অশান্তি, পারিবারিক যন্ত্রণা এবং সামাজিক ঘৃণার চেয়ে বড় শাস্তি আর কিছু কি আছে? “লোকটি অসৎ”—এই গালিই এক জীবনের সবচেয়ে নিকৃষ্ট অর্জন। বড় চাকরি সেটা—যেখানে যার ওপর অর্পিত দায়িত্ব, সে তা সঠিকভাবে পালন করে। যে ফাঁকিবাজ, দুর্নীতিবাজ ও চিন্তায় অসৎ—সে যে কাজই করুক না কেন, সেটা কখনোই মহৎ কর্মের স্বীকৃতি পাবে না। আমার স্বাধীনতা সস্তায় বিকিয়ে দিয়ে শ্রেষ্ঠত্ব জাহির করবার সুযোগ নেই। জীবিকা নির্বাহের জন্য যা করি, তা দাসত্ব-গোলামি। কাজের বাধ্যবাধকতা যদি শখ ও স্বপ্নের গতিপথ পাল্টে দেয়, তবে তা নিয়ে বাহাদুরি করা নিছক মূর্খতা। দিনশেষে আমরা চাকরই। যারা নিজেরাই নিজেদের বস, তারা গর্ব করতে পারে—বলতে পারে... তোমার চেয়ে আমি কিছুটা হলেও বড়। কিন্তু যারা অন্যের অধীন, তারা নিজেদের মাঝেই আবার বিভাজন করে উঁচু-নিচু জাহির করতে চায়, যা হাস্যকর। চিন্তায় বড় মানুষ হতে হবে।

0 0 Reacts 0 View 58,406 Comment 0
Profile Photo

সত্যিকারের পুরুষ হতে কি ধরনের ডার্ক সাইকোলজি ব্যবহার করবেন?

সত্যিকারের পুরুষ হতে কি ধরনের ডার্ক সাইকোলজি ব্যবহার করবেন?

সত্যিকারের পুরুষ হতে ডার্ক সাইকোলজি ব্যবহার করুন! তুমি কি জানো, প্রকৃত পুরুষ হতে গেলে কেবল শক্তিশালী হওয়া যথেষ্ট নয়? তোমাকে...Read more

0 0 Reacts 0 View 51,336 Comment 0

কিছুই কেন শুরু করতে পারছেন না?

কিছুই কেন শুরু করতে পারছেন না?

অনেকে ভাবে, সঠিক সময় আসলে শুরু করবো। But the truth is—সঠিক সময় বলতে কিছু নেই। আপনি যদি বসে থাকেন perfect...Read more

0 0 Reacts 0 View 44,727 Comment 0

পুরুষ হওয়া কি সোজা?

পুরুষ হওয়া কি সোজা?

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের...Read more

0 0 Reacts 0 View 111,410 Comment 0

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে, আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না? যেখানে আছেন, যা করছেন- চাকরি হোক,...Read more

0 0 Reacts 0 View 45,415 Comment 0

কেন কথা বলার আগে একটু ভেবে বলা জরুরি?

মানুষ যদি তাদের নিজের কথাগুলো হজম করতে পারতো! তাহলে তারা বুঝতো এগুলো কতখানি তিতা। মানুষের মুখে বলা কথার একটা আলাদা শক্তি...Read more

0 0 Reacts 0 View 56,737 Comment 0

ক্রেতাকে বশে রাখার উপায় বা নীল নকশা!

ক্রেতাকে বশে রাখার উপায় বা নীল নকশা!

ক্রেতাকে বশে রাখার ১১ টি উপায় বা নীল নকশা নিচে তুলে ধরা হল। ০১। একটা হাসি, একটু আন্তরিক অভ্যর্থনা, আপনার সময়টা...Read more

0 0 Reacts 0 View 40,691 Comment 0

পুরুষের বয়সের সাথে কেন চাহিদার পরিবর্তন হয়না এবং নারীর বয়স সাথে চাহিদার পরিবর্তনের কেন?

পুরুষের বয়সের সাথে কেন চাহিদার পরিবর্তন হয়না এবং নারীর বয়স সাথে চাহিদার পরিবর্তনের কেন?

পুরুষ মানুষ ১৮ বছরে যা চায়! ৯০ বছরেও তাই চায়! পুরুষের চাওয়ার কোনো পরিবর্তন নেই বিশেষ করে মনের মানুষের ক্ষেত্রে। কিন্তু...Read more

0 0 Reacts 2 View 96,727 Comment 0

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম,...Read more

0 0 Reacts 0 View 115,918 Comment 0

জীবনে খুব বেশি সেক্রিফাইস মানুষ হওয়ার চেষ্টা কেন করবেন না?

জীবনে খুব বেশি সেক্রিফাইস মানুষ হওয়ার চেষ্টা কেন করবেন না?

জীবনে খুব বেশি সেক্রিফাইস মানুষ হওয়ার চেষ্টা যে কারনে করবে না তাই নিচে তুলে ধরা হল। তোমার কাছের মানুষ যদি একবার...Read more

0 0 Reacts 1 View 42,176 Comment 0

মানুষ কেন মানুষকে ঠকায়!

মানুষ কেন মানুষকে ঠকায়!

কাউকে ঠকিয়ে আপনি হয়ত অনেক খুশি হচ্ছেন, মজা পাচ্ছেন।বিষয়টাকে উপভোগ করছেন। আবার কারো সাথে প্রতারণা করে হয়তো নিজেকে বড় মনে করছেন। কিন্তু...Read more

0 0 Reacts 0 View 116,213 Comment 0