কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

একদিন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন একটা হাতি দেখে। হাতিটা বাঁধা ছিল একটা বাড়ির সামনে। লোকটি খুব অবাক হলেন। অত বড় একটা প্রাণীকে সামান্য একটা ছোট দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাও আবার শুধু সামনের একটা পা! লোহার কোনো শিকল নয়! নয় কোনো খাঁচা। এটা বোঝাই যায়, হাতিটা যে কোনো সময় পায়ের দড়ি ছিঁড়ে ফেলতে পারে। পালিয়ে যেতে পারে আটক জীবন থেকে। কিন্তু কী কারণে হাতিটা তা করছে না। লোকটা কাছেই হাতির মালিককে দেখতে পেলেন। তার কাছে জানতে চাইলেন, পালিয়ে যাওয়ার চেষ্টা না করে হাতিটা কেন ওখানে অমন দাঁড়িয়ে আছে। হাতির মালিক বললেন, ‘হাতিটা যখন খুব ছোট ছিল কিংবা তরুণ হল তখনও আমরা একই আকারের দড়িতে বেঁধে রাখতাম। এমনকি ওটার এ বয়সেও ওই একই আকারের দড়ি ব্যবহার করি। এটা ওকে বেঁধে রাখার জন্য যথেষ্ট। হাতিটা এ বিশ্বাসে বেড়ে উঠেছে, দড়ি ছিঁড়ে সে পালাতে পারবে না। ওটার বিশ্বাস, এ দড়িই ওকে আটকে রেখেছে। কাজেই হাতিটা কখনই দড়ি ছিঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা করে না। লোকটা চমৎকৃত হলেন। হাতিটা যে কোনো সময় বাঁধন ছিঁড়ে মুক্ত হতে পারে। কিন্তু ওর বিশ্বাস তা হতে দিচ্ছে না। সেই আগের একই জায়গায় অবিচল দাঁড়িয়ে আছে। হাতিটার মতো কিছু মানুষও সারা জীবন একই জায়গায় ঝুলে থাকেন। কারণ তাদের বিশ্বাস, তারা কিছু করতে পারেন না। এর কারণ কি তিনি আগে একবার ব্যর্থ হয়েছিলেন? কোনো কোনো জাতি দশকের পর দশক স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েও পাচ্ছে না স্বাধীন ভূখণ্ড, মানচিত্র, পতাকা। আবার অনেক জাতি আবার নামেমাত্র স্বাধীন। ব্যর্থতা শিক্ষারই অংশ। জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না।

0 0 Reacts 2 View 100,921 Comment 0
Profile Photo

কেন নিজের জন্য ঘুরে দাঁড়াবেন?

কেন নিজের জন্য ঘুরে দাঁড়াবেন?

জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে।...Read more

0 0 Reacts 0 View 91,475 Comment 0

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

আমরা প্রায়ই ভাবি বেশি আয় মানেই বেশি খরচ, বেশি বিলাসিতা। কিন্তু আসল জাদু ঘটে যখন আপনি টাকাকে খরচ করার সঠিক...Read more

0 0 Reacts 1 View 50,127 Comment 0

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু...Read more

0 0 Reacts 0 View 43,132 Comment 0

কেন হারিয়ে যাওয়া নিয়ে ভয় নয়?

কেন হারিয়ে যাওয়া নিয়ে ভয় নয়?

সুযোগটা মিস হয়ে গেল, মানুষটা থাকল না, স্বপ্নটা পূরণ হলো না, এরকম অনেক কিছুই আমাদের মাথায় আসে বিভিন্ন সিচুয়েশন এ... কিন্তু...Read more

0 0 Reacts 0 View 38,543 Comment 0

কেন জীবন সবার জন্য সমান নয়?

কেন জীবন সবার জন্য সমান নয়?

একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে। এমডি সাহেব তার সামনে বসা মহিলার CV দেখে জিজ্ঞাসা করলেন, কিরকম বেতন প্রত্যাশা করেন...Read more

0 0 Reacts 0 View 65,778 Comment 0

কেন শিক্ষা ছাড়া মধ্যবিত্তের মুক্তি নেই?

কেন শিক্ষা ছাড়া মধ্যবিত্তের মুক্তি নেই?

মধ্যবিত্তকে সুরক্ষার একমাত্র মাধ্যম শিক্ষা। পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে। আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা...Read more

0 0 Reacts 1 View 58,985 Comment 0

ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি?

ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি?

ডিপ্রেশন থেকে মুক্তির উপায় নিচে তুলে ধরা হল। ডিপ্রেশন থেকে বের হওয়া যায়! ধীরে ধীরে, তবে অবশ্যই মুক্তি সম্ভব। ডিপ্রেশন কোনো...Read more

0 0 Reacts 0 View 19,794 Comment 0

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে কখন আসে?

ম্যাচিউরিটি আসলে সেই মুহূর্ত, যখন তুমি বুঝে যাও– সব কথা বলার প্রয়োজন নেই। যখন নিজের সময়, শক্তি আর মানসিক শান্তির...Read more

0 0 Reacts 0 View 32,119 Comment 0

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের...Read more

0 0 Reacts 1 View 111,842 Comment 0

অন্যের কথায় কান না দিয়ে কীভাবে সফল হবেন?

অন্যের কথায় কান না দিয়ে কীভাবে সফল হবেন?

অন্যের কথায় কান না দিয়ে যেভাবে সফল হবেন সেই সম্পর্কে নিচে তুলে ধরা হল। ❍ নিজের লক্ষ্য নির্ধারণ করুন :– কী...Read more

0 0 Reacts 0 View 94,673 Comment 0