মুড়ির টিন বাসের ইতিহাস!

মুড়ির টিন বাসের ইতিহাস!

আমাদের দেশে সড়কপথে প্রথমদিকের গণপরিবহণ ছিল এই মুড়ির টিন বাস। বাসের নাম মুড়ির টিন হওয়ার পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমাদের অঞ্চলের মিত্রবাহিনীদের ব্যবহার করা যানবাহন এদেশের বিত্তশালীদের কাছে বিক্রি করা হয়। এসব যানবাহনের মধ্যে ছিল ট্রাক,জিপ গাড়ি,ইত্যাদি। এগুলো ছাড়াও ভাঙ্গাচোরা কিছু গাড়িও বিক্রি করা হয়। এগুলো গাড়ির ছিল কাঠের বডি। বিত্তশালীরা এসব কাঠের বডির গাড়িকে নাকবোঁচা বাসের আদলে মেরামত করতো। ইঞ্জিন আমদানি করা হতো যুক্তরাজ্য থেকে। অনেক সময় কাঠের বডি স্থানীয় মিস্ত্রীরাও তৈরি করতো। কাঠের বডির ওপরে মুড়ে দেয়া হতো টিন। নৌকার ছাউনির মতো করে বাসের ওপরে টিনের ছাউনি দেয়া হতো, যেন বৃষ্টি এলে যাত্রীরা ভিজে না যায়। বাসের ভেতরে চারধারে বেঞ্চের মতো করে সিট বসানো হতো। ২০-২২ জন বসার সুযোগ পেত। ৫০ জনের বেশি যাত্রী দাঁড়িয়েই থাকত। জানালার পুরোটাই খোলা যেত বলে বাতাস চলাচলের সুযোগ ছিল বেশি। মূলত এ থেকেই বাসগুলোর নাম হয়ে যায় মুড়ির টিন বাস। আবার অনেকে বলে বাসে মুড়ির মতো ঠেসে যাত্রী ঢোকানো হতো বলে এই বাসের নাম হয়ে যায় মুড়ির টিন। এই মুড়ির টিন বাসগুলোকে স্টার্ট বাসও বলা হতো। একটি লোহার দন্ডের এক মাথা ইঞ্জিনে প্রবেশ করিয়ে জোরে ঘুড়িয়ে স্টার্ট দেয়া হতো বলেই এই নাম। পরে অবশ্য চাবি দিয়ে বাস চালুর ব্যবস্থা করা হয়। বাসে ছিল না কোনো ইলেকট্রনিক বা হাইড্রোলিক হর্ন। ড্রাইভারের ডান পাশে দরজার সাথে ভেপু বা হর্ন ছিল। ড্রাইভার হাত দিয়ে চেপে এই হর্ন বাজাতো। আবার অনেক বাসে পিতলের হর্ণ ব্যবহার করা হতো। বাসগুলো মূলত ঢাকা ও চট্টগ্রাম শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের জন্য ব্যবহার করা হতো। ৬০,৭০ ও ৮০ দশকে বেশি চলতো মুড়ির টিন বাস। ২৫ বছরের পুরনো গাড়ির ফিটনেস বাতিল করা হলে সেই থেকে মুড়ির টিন বাস প্রায় উঠে যায়। তবে মুড়ির টিনের পরেও কাঠের তৈরি বডির বাস ২০০০ সালের আগ পর্যন্ত থাকে। কালের বিবর্তনে এই ঐতিহ্যবাহী মুড়ির টিন বাস হারিয়ে গিয়েছে। এখন লোকাল পরিবহণেও এসি বাসের দেখা পাই আমরা। প্রযুক্তির অতিশায্যে পুরাতনকে হটিয়ে নতুনরা স্থান করে নিবে! এটাই স্বাভাবিক। তাই আমাদের আগের প্রজন্মের যারা মুড়ির টিন বাসে চড়েছেন, তারা স্মৃতিকাতর হবেন নিশ্চয়ই।

0 0 Reacts 0 View 60,998 Comment 0
Profile Photo

আফ্রিকান ব্ল্যাকউড Dalbergia melanoxylon

আফ্রিকান ব্ল্যাকউড Dalbergia melanoxylon

এটা হলো পৃথিবীর সবচেয়ে দামী কাঠগুলোর মধ্যে একটি যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে! আফ্রিকান...Read more

0 0 Reacts 0 View 105,752 Comment 0

একজন পুরুষের আত্মকাহিনী

একজন পুরুষের আত্মকাহিনী

একজন পুরুষের আত্মকাহিনী তুলে ধরা হল। ছেলেরা মাসে ১০,০০০/=টাকা বেতনে চাকরি করে! বাবার পকেটে খরচের জন্য ১৫০০/=! মায়ের ওষুধের জন্য ১৫০০/=! বউয়ের জন্য ১০০০/=...Read more

0 0 Reacts 1 View 19,459 Comment 0

প্রাচীন মায়া সভ্যতার লিপি!

প্রাচীন মায়া সভ্যতার লিপি!

প্রাচীন মায়া সভ্যতার একমাত্র লিপি যার অস্তিত্ব আজ অবধি খুঁজে পাওয়া গেছে তার নাম ‘মায়া-গ্লিফ’। দক্ষিণ আমেরিকার এই বিস্তীর্ণ অঞ্চল...Read more

0 0 Reacts 0 View 119,268 Comment 0

উপকার আর অপকারের মধ্যে পার্থক্য কি?

আপনি হাজার দেবেন বা হাজর উপকার করবেন, সেটা সে মনে রাখবে না। কিন্তু সে যেটা দেবে, সেটাই মনে রাখবে এবং...Read more

0 0 Reacts 1 View 15,320 Comment 0

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে! ০১। মানসিক ব্যায়ামঃ শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর বিকল্প নেই...Read more

0 0 Reacts 1 View 13,844 Comment 0

৪০০ বছরের পুরোনো বিস্ময় মথুরাপুর দেউল!

৪০০ বছরের পুরোনো বিস্ময় মথুরাপুর দেউল!

বাংলাদেশে এমন কিছু ঐতিহাসিক স্থাপনা আছে, যেগুলো শুধু ইট-পাথরের গাঁথুনি নয়, বরং শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে থাকা জীবন্ত ইতিহাস। ফরিদপুরের মথুরাপুর দেউল...Read more

0 0 Reacts 0 View 13,750 Comment 0

যা কার্যকর তা কেন বদলায় না?

যা কার্যকর তা কেন বদলায় না?

৭৫০ বছর পার হয়েছে, চশমার মূল নকশা বদলায়নি। ১৭,৫০০ বছর পার হয়েছে, সেলাইয়ের সুচ আজও সুচই। এই চারটি নিত্যব্যবহার্য বস্তু মানব...Read more

0 0 Reacts 0 View 21,405 Comment 0

পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত?

পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত?

পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব ৫০০ বছরের পথ। মাঝখানের ৩০০ বছরের পথে জীবের বসবাস। বাকি ২০০ বছরের পথ বসবাসের অযোগ্য।...Read more

0 0 Reacts 0 View 90,256 Comment 0

পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।...Read more

0 0 Reacts 1 View 54,299 Comment 0

ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার!

ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার!

জার্মান প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি ইরানে ৩,০০০ বছর পুরনো এক পাত্রভর্তি কাজল আবিষ্কার করেছেন, যা প্রাচীন বিশ্বের অন্য যেকোনো সৌন্দর্যসামগ্রীর তুলনায় সম্পূর্ণ...Read more

1 0 Reacts 1 View 46,626 Comment 0