ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি একযুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোম্যান্টিক ছবিতেও কাজ করেছেন তিনি। দর্শকদের কাছে ববির পরিচয় কখনো লেডি অ্যাকশন স্টার, আবার কখনো বিজলি। কিন্তু ববির ক্যারিয়ারে এমন অবস্থানে আসার পেছনের গল্প খুব একটা সুখকর ছিল না। যেমন, ইন্ডাস্ট্রিতে ছিল নানান প্রতিকূলতা, আবার ছিল না কোনো পারিবারিক সহায়তাও। সব মিলিয়ে নিজের চেষ্টায়, নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন ববি। ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার নায়িকা ববি বলেন, ‘একজন শিল্পী সবসময়ই শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে তাকে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটা মানুষের অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। তবে ফোকাসটা অভিনয়ের ওপরই হওয়া উচিত। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকস অভিনয়। ফলে অভিনয়ে কাজ না থাকলেও সমস্যা হওয়ার কথা না।’ গেল বছর ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তির পর নির্মাতার সঙ্গে বিবাদে জড়িয়ে যান ববি। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এমন ঘটনা যে শুধু তার ক্ষেত্রেই ঘটেছে বা ঘটছে তা নয়। পারিশ্রমিকসহ বিভিন্ন বিষয় নিয়ে নির্মাতা-শিল্পীর মধ্যে বিবাদ হর-হামেশাই চোখে পড়ে। ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। আমাদের মধ্যে ঝামেলা নিয়ে কিছু বলার নেই। কারণ, নিজের পরিবারেও এমন ঘটনা অহরহ ঘটে। তবে একটা কথা বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশনালিজমের বড়ই অভাব। কাজের ক্ষেত্রে প্রফেশনাল হলে আমাদের মধ্যে এসব ভুল বোঝাবোঝি আর হবে না।

0 0 Reacts 0 View 104,545 Comment 0
Profile Photo

সোশ্যাল মিডিয়ার কে কিভাবে ব্যবহার করছে

সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কিভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত বেপার। কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না...Read more

0 0 Reacts 2 View 39,085 Comment 0

ডাইনোসরের উরুর হাড় কত বড় হতে পারে?

ডাইনোসরের উরুর হাড় কত বড় হতে পারে?

সরোপড ডাইনোসরের উরুর হাড় কত বড় হতে পারে? ভাবুন তো, যদি আপনার সামনে রাখা হয় এক বিশাল উরুর হাড়, যেটার...Read more

0 0 Reacts 0 View 66,626 Comment 0

মুঘল সাম্রাজ্যের এক বিস্ময়কর নিদর্শন!

মুঘল সাম্রাজ্যের এক বিস্ময়কর নিদর্শন!

১৭শ শতকের মুঘল সাম্রাজ্যের এক বিস্ময়কর নিদর্শন এটি। একে বলা হয় 'গেট অব প্যারাডাইস' চশমা। এই চশমার লেন্স দুটি কাটা হয়েছিল...Read more

0 0 Reacts 0 View 18,561 Comment 0

মেট্রোরেল নিয়ে কিছু অজানা তথ্য!

মেট্রোরেল নিয়ে কিছু অজানা তথ্য!

মেট্রোরেল নিয়ে কিছু তথ্য যা সবার জানার প্রয়োজন! প্রথমত, যাদের রেপিড পাস নেই তারা লাইন ধরে টিকেট কেটে যে গন্তব্যে যাবেন...Read more

0 0 Reacts 1 View 31,379 Comment 0

হিরো আলমের বইয়ের ১০টা পয়েন্টস পড়ে দেখুন

হিরো আলমের বইয়ের ১০টা পয়েন্টস পড়ে দেখুন

হিরো আলম বই লিখেছে। আপনার কি হাসি আসছে... হাসি আসলে, একবার ভাবুন। সে যেমনই হোক-সে একজন মানুষ! আমার আপনার চেয়ে সফল...Read more

0 0 Reacts 2 View 11,486 Comment 0

চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও!

চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও!

আমার মা দেখতে কালো। শুধুমাত্র এই কারণে তার বিয়ে হচ্ছিলো না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা...Read more

1 0 Reacts 6 View 11,747 Comment 0

জাপানের নতুন প্লাস্টিক চমক, সমুদ্রে কয়েক ঘন্টার গলে যায়, মাটিতে ১০ দিনে সার।

জাপানের নতুন প্লাস্টিক চমক, সমুদ্রে কয়েক ঘন্টার গলে যায়, মাটিতে ১০ দিনে সার।

জাপানের রিকেন সেন্টার ও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করেছেন। যা সমুদ্রের পানিতে কয়েক ঘণ্টার মধ্যেই গলে...Read more

0 0 Reacts 0 View 60,751 Comment 0

টাইপ মেশিন এখন বিলুপ্তির পথে!

টাইপ মেশিন এখন বিলুপ্তির পথে!

একসময় এই পেশাটি কতো রমরমা ছিলো । কোর্টের চারিদিকে, সরকারী অফিস চত্বর, ডাকঘর, যেকোনো জনবহুল এলাকা, রাস্তার পাশে কোনো বাড়ির...Read more

0 0 Reacts 0 View 108,776 Comment 0

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু!

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু!

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু যা তৈরি করতে একটিও পেরেক ব্যবহার হয়নি। সম্ভবত এটি তৈরি করতে কোনো ধাতব...Read more

0 0 Reacts 0 View 19,849 Comment 0

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ।

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ।

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ। আফ্রিকান ব্ল্যাকউডের রহস্য। পৃথিবীর বুকে এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা তাদের সৌন্দর্য, টেকসই গুণ,...Read more

0 0 Reacts 0 View 82,349 Comment 0