মানুষের জীবনে আসল বাস্তব কি?

মানুষের জীবনে আসল বাস্তব কি?

যে মানুষটাকে আপনি আজ খুব বাজে ভাবে ঠ'কালেন! সে মানুষটা আপনাকে অ'ভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজে ভাবে ঠকে যাবেন, হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনো ভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন, কারণ! বাস্তবতা হচ্ছে-- তার থেকে আপনার মুক্তি মিললেও, তার রুহের হায় থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না; কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বে'ঈমানী কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না, জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়, আর ওপারের কথাটা না হয় না-ই বা বললাম; বিশ্বাস ভাঙ্গার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভা'ঙ্গছেন? আপনার দেওয়া দুঃখ - কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে? প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙ্গবে, আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে, ইচ্ছেকৃত ভাবে আপনি কারো ক্ষ'তিসাধন করলে আপনার ক্ষ'তিও কোনো না কোনো ভাবে হবেই, অন্যের দূর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অ'ন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র; আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেঈমানী সব কিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু! প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না, তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ! প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে, ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ, সে যাইহোক না কেনো, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে। মনে রাখবেন! গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে ফিরে আসে, মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না, প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খ ভাবেই রাখে, প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না; জানেন তো? ইংরেজিতে Revenge of Nature বলে একটা কথা আছে! বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে, কিন্তু! আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষ গুলোকে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি-- Revenge of Nature বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী, কিন্তু না, মোটেও তা ঠিক নয়, এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা; আসল কথা হচ্ছে - আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না, সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না, মনে রাখবেন! মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালো ভাবেই পারে, মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে, হিসাব খানি অপূর্ণ রয়ে যায়, প্রকৃতি সে হিসাব সময় মত কড়ায়গণ্ডায় মিলায়, মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায়, প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতেই ভো'গ করিয়ে নিয়ে যায়; কাউকে অন্যায়ভাবে আ'ঘা'ত করা ছাড়ুন, ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন, প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন, জীবনে এমন ভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষ'তি না হয়, আপনি যেন কখনো কারো দী'র্ঘ'শ্বা'সে'র কারণ না হন, জানেন তো? মানুষের দী'র্ঘ'শ্বা'স ভীষণ ভয়ংকর, কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শা'স্তি অনিবার্য, তাই! জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন, মনে রাখবেন! তিনি ছা'ড় দিলেও ছেড়ে দেন না কখনো.!

0 0 Reacts 0 View 110,751 Comment 0
Profile Photo

সবাইকে খুশী করা কি আসলেই সম্ভব না?

জীবনের এক অদ্ভুত বাস্তবতা হলো, আপনি যত ভালোই হোন, কারও না কারও চোখে আপনার কিছু না কিছু ভুল থাকবেই। আপনি...Read more

0 0 Reacts 0 View 84 Comment 0

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে!

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে!

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে তাই নিচে তুলে ধরা হল। 6 Laws of...Read more

0 0 Reacts 0 View 59,241 Comment 0

সফল হওয়ার আসল সঙ্গা কি?

সফল হওয়ার আসল সঙ্গা কি?

সফল হতে চান তো!! ২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার...Read more

0 0 Reacts 0 View 64,628 Comment 0

নিজেকে কেমন ভাবে ভাবা উচিত?

নিজেকে কেমন ভাবে ভাবা উচিত?

তুমি নিজেকে যেমন ভাবো, তেমনই হয়ে ওঠবে।মানুষের চিন্তাশক্তি তার জীবনের অন্যতম শক্তিশালী দিক। আমরা নিজেদের সম্পর্কে যেমন ভাবি, তেমনটাই ধীরে...Read more

0 0 Reacts 0 View 58,913 Comment 0

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম, যেখানে এক কিশোর মাঠের কোণে দাঁড়িয়ে একমনে ঘুড়ি উড়াচ্ছিল। এমন সময় বাড়ি থেকে খবর...Read more

0 0 Reacts 0 View 116,144 Comment 0

ব্যর্থতার সংজ্ঞা কি?

ব্যর্থতার সংজ্ঞা কি?

ব্যর্থতার সংজ্ঞা ব্যর্থতাই! কেন হয়েছে, কার কারণে হয়েছে,হলো কেন, তা কেউ কখনো জানতে চাইবে না!এর যন্ত্রণা একা নিজেকেই সইতে হবে!...Read more

0 0 Reacts 0 View 63,246 Comment 0

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত! আজকের হাসি কাল কান্নায় ভেসে যায়। যে মানুষটা একদিন বুকের ভেতর আলো জ্বেলেছিল, সে-ই হয়তো আজ...Read more

0 0 Reacts 0 View 47,046 Comment 0

কেন নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখবেন??

কেন নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখবেন??

নিজের ব্যক্তিগত জীবন যতটা সম্ভব ব্যক্তিগত রাখুন কারন। সব কথা সবার সঙ্গে শেয়ার করতে হয় না। কিছু বিষয় নিজের কাছেই...Read more

0 0 Reacts 0 View 13,830 Comment 0

কেন নিজের মতো হও?

কেন নিজের মতো হও?

Be Yourself — নিজের মতো হও! ভিন্ন হওয়াটা কোনো দুর্বলতা না! এটাই তোমার শক্তি, এটাই তোমার পরিচয়। মানুষ যতই বলুক— সবার মতো হও,...Read more

0 0 Reacts 0 View 36,267 Comment 0

স্বপ্ন দেখা কেন গুরুত্বপূর্ণ?

স্বপ্ন দেখা কেন গুরুত্বপূর্ণ?

স্বপ্ন মানুষকে একটি লক্ষ্য দেয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। এটি আমাদের জীবনের দিক নির্ধারণ করে...Read more

0 0 Reacts 0 View 94,505 Comment 0