বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই। দরকার আপনার ভালোবাসার। জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না। আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন! এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ? হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু।৷ ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে। সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে। তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে। তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায়। বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না। আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন। কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন। উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন। আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে। সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসা/স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে। সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসা/স্কুলে দিয়ে আসুন। সে আপনার আদর্শে বড় হবে। তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না। বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে। কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময়।এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না। জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে। দেখে না শুধু আপনাকে। মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়। এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে। হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা হলো না। সন্তান বুকে নিয়ে ঘুমানো। হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়। যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন।

View 14,336 | Like () | Comments (0)
Profile Photo

ডিভোর্স এখন কেন মানুষ ডালভাত পান্তাভাতের মত বানিয়ে ফেলেছে?

ডিভোর্স এখন কেন মানুষ ডালভাত পান্তাভাতের মত বানিয়ে ফেলেছে?

ডিভোর্স এখন মানুষ ডালভাত পান্তাভাতের মত বানিয়ে ফেলেছে। নারী কথা বোঝেনা! লাগাও ডিভোর্স। পুরুষ কেয়ার করেনা! লাগাও ডিভোর্স। অথচ এই...Read more

View 107,132 | Like () | Comments (0)

বউদের কিছু কমন ডায়লগ।

বউদের কিছু কমন ডায়লগ।

বউদের কিছু কমন ডায়লগ নিচে উপস্থাপন করা হল। 👇 ০১) আমি ছাড়া তোমার মতো লোকের সাথে কেউ ঘর করতে পারতো না।😛 ০২)...Read more

View 47,044 | Like () | Comments (0)

কাউকে অবহেলা না করে কেন ভালোবাসতে শিখো?

কাউকে অবহেলা না করে কেন ভালোবাসতে শিখো?

প্রতিদিন খোঁজ রাখা মানুষটাও একদিন হারিয়ে যাবে যদি তুমি একদিনের জন্য হলেও তার খোঁজ না নেও! প্রতিদিন ভালোমন্দ বুঝে শাসন করা...Read more

View 35,446 | Like () | Comments (0)

অবহেলা কি খুব খারাপ জিনিস?

অবহেলা কি খুব খারাপ জিনিস?

অবহেলা খুব খারাপ জিনিস। যারা অবহেলা করে তারা হয়! জীবনে অবহেলিত হয় নি যার জন্য অবহেলার তীব্র কষ্ট তারা অনুভব...Read more

View 67,609 | Like () | Comments (0)

মানুষ কি বেশি রঙ বদলাতে পারে?

মানুষ কি বেশি রঙ বদলাতে পারে?

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ।...Read more

View 74,304 | Like () | Comments (0)

মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে সব কিছুতেই কিভাবে দেখবেন?

মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে সব কিছুতেই কিভাবে দেখবেন?

মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে সব কিছুতেই যেভাবে দেখছেন তাই নিচে তুলে ধরা হল হল। ? মুদ্রাস্ফীতি ও ১০০০ টাকার বর্তমান মূল্য ২৭৯...Read more

View 28,948 | Like () | Comments (0)

কেন কিছু গল্প শেষ হওয়াই ভালো?

কেন কিছু গল্প শেষ হওয়াই ভালো?

কিছু গল্প শেষ হওয়াই ভালো। কারণ সব গল্পের পূর্ণতা সব সময় সুখ বয়ে আনে না। পূর্ণতা পেলে হয়তো মায়াটা হারিয়ে যেত,...Read more

View 19,601 | Like () | Comments (0)

ভুল থেকেও অনেক কিছু শিখা যায়!

ভুল থেকেও অনেক কিছু শিখা যায়!

ভুল থেকেও অনেক কিছু শিখা যায় তাই নিচে দেওয়া হল। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন?...Read more

View 30,560 | Like () | Comments (0)

আপনি কেন একাকীত্ব অনুভব করেন?

আপনি কেন একাকীত্ব অনুভব করেন?

কখনো কি এমন মনে হয়েছে চারপাশে অনেক মানুষ, কিন্তু মন খুলে কথা বলার কেউ নেই? সবাই ব্যস্ত, সবাই অনলাইনে, কিন্তু...Read more

View 18,559 | Like () | Comments (0)

ভালোবাসার মতোই নারীর ঘৃণাও অতি ভয়ংকর!

নারী সহজে কাউকে ঘৃণা করে না। কিন্তু একবার কাউকে ঘৃণা করা শুরু করলে সেখান থেকে নারীকে ফেরানোর সাধ্য কারো নেই। অধিকাংশ...Read more

View 38,002 | Like () | Comments (0)