একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য অনুভূতি জন্মায় না কেন?

একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য অনুভূতি জন্মায় না কারন। একটা বয়সের পর ভীষণরকম অধিকার ফলানোর একটা মানুষ লাগে। মনে হয় মাঝেমধ্যে কেউ একজন থাকুক, যাকে যখন তখন জড়িয়ে ধরা যাবে, যার কাছে হুটহাট আবদার করা যাবে। যাকে বারবার ভালোবাসি বললেও একঘেয়েমি লাগবে না। শুধুমাত্র মনখারাপের সময় নয়, কেউ একটা খুব কাছের মানুষ থাকুক সবসময়, যাকে মাঝরাতে ঘুম থেকে টেনে তুলে ছাদে নিয়ে যাওয়া যাবে। একটা চাদরে জড়াজড়ি করে ছাদে বসে দুই চারটে কথা বলতে বলতে গোটা রাত কাটিয়ে দেওয়া যাবে। যার কাছে কাঁদতে কাঁদতে বলা যাবে শুনছো আমার চাকরিটা চলে গেছে, জানি না আমাদের সংসার কিভাবে চলবে! তোমায় আর সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো না। আর সে অত্যন্ত যত্নে শাড়ির আঁচলে কান্না মুছিয়ে বলবে "তাতে কি হয়েছে! একবেলা ভাত কম খাবো, সংসারটা তো দুজনের নাকি, দুইটা বাড়ি আমি রান্নার কাজ বেশি করবো, তুমি চিন্তা করো না। একটা বয়স পেরোনোর পর একটা মানুষ লাগে যে যখনতখন ঘ্যানঘ্যান করতে করতে আবদার করবে মেলা বসেছে পাশের মাঠে, তুমি অফিস থেকে ফিরলে যাবো একসঙ্গে, আজ তাড়াতাড়ি ফিরবা কেমন! কতদিন গরম জিলিপি খাই না, আমায় কিন্তু আজকে লাল নীল রঙের অনেকগুলো চুড়ি কিনে দিতে হইবে! কেউ একজন থাকুক আমাদের বুকের খুব কাছে, যার সাথে তুমুল ঝগড়া করা যায়, যার উপর রাগ কইরে মাটিতে থালাশুদ্ধু ভাত টেনে ফেলে দেওয়া যায়।যার উপর তেজ দেখিয়ে গোমড়া মুখে দড়াম করে দরজার ছিটকিনি আটকে কান্নাকাটি করা যায়, তারপর সন্ধে হলে দুইটা বিস্কুটের সাথে সে যখন এক কাপ চা নিয়ে ঘরে ঢুকবে, তখন সব রাগক্ষোভ গলে জল হয়ে যাইব। কেউ একজন চাই, যে আমাদের সব পুরোনো ক্ষতের উপর মলম লাগিয়ে দেবে ধীরে ধীরে ফুঁ দিয়ে। আমরা দুই চোখ ভরে দেখবো তাকে, জল ছলকে উঠবে, একটা দীর্ঘনিঃশ্বাস পড়বে, একটা গাছের পাতা হালকা হাওয়ায় টুপ করে মাটিতে পড়বে। আমরা মুখের আদল নামিয়ে তার বুকের ভেতর মাথা গুঁজে দেবো, তারপর বলবো "আমায় একটু জড়িয়ে ধরো। একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য কোনো অনুভূতি জন্মায় না! তখন ওই একটা নির্দিষ্ট মানুষের মুখের দিকে তাকিয়েই মনে হয় গোটা জীবনটা কাটাই কোনও একটা নির্জন দ্বীপে গিয়ে! যেখানে আমরা দুজন দুজনের ভেতর ডুবে থাকতে পারবো, নিরিবিলিতে সুখ দুঃখের গল্প করে কাটিয়ে দিতে পারবো একটা লম্বা জীবন। কাঠের উনুনে দুটো ভাত ফুটিয়ে এক থালায় বেড়ে খেতে পারবো সবজি দিয়ে মেখে। একটা বয়সের পর আমাদের একটা নির্দিষ্ট মানুষ চাই, যাকে অধিকারে, আবদারে, অভিমানে রাখা যাবে। যাকে যখন খুশি খুব খুব করে যত্ন করা যাবে, আবার যখন মন চাইবে সামান্য অযত্নও করা যাবে। যাকে সামান্য অবহেলা করে যাবে ইচ্ছে করেই, যাতে সে হুট করে এসে গলা জড়িয়ে নাকে নাক ঘষে বলে "আমি কি করেছি বলো!" একটা বয়সের পর এমন একটা মানুষ চাই, যে আমাদের নিয়ে ব্যস্ত থাকবে সারাটাদিন, যাকে ভালোবাসি বলতে হবে না কখনো। সে শুধু জানবে ভালো করেই, তাকে ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না। যেখানেই থাকি না কেন! আমাদেরকে তার কাছেই ফিরতে হবে, দুটো মানুষের মধ্যে এই বিশ্বাসটা, এই দৃঢ়তা থাকা বড্ড দরকার একটা সময়ের পর না হলে সংসার করে কী লাভ!

0 0 Reacts 0 View 46,274 Comment 0
Profile Photo

কেন ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজবেন?

কেন ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজবেন?

সফলতা আসলে এক কোমল আলো! যার তাপ নেই, কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম...Read more

0 0 Reacts 1 View 58,623 Comment 0

জীবনের আসল সূত্র কি?

জীবনের আসল সূত্র কি?

জীবনের সূত্র নিচে তুলে ধরা হল। ১) অপ্রয়োজনীয় বিষয়গুলো বেশি বেশি না বলতে হবে। যাতে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সময় দিতে পারি।...Read more

0 0 Reacts 0 View 118,615 Comment 0

সুন্দর জীবন গড়তে কি ধরনের বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত?

সুন্দর জীবন গড়তে কি ধরনের বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত?

সুন্দর জীবন গড়তে যে বাজে অভ্যাস গুলো আজই বর্জন করা উচিত তাই নিচে উপস্থাপন করা হল। ✒ মানুষ বড় হয় খুব...Read more

0 0 Reacts 0 View 25,691 Comment 0

তাড়াহুড়ো করে কোন কাজ করা কেন উচিৎ নয়!

তাড়াহুড়ো করে কোন কাজ করা কেন উচিৎ নয়!

কারও চাপে তাড়াহুড়োয় ভুল কিছু পেয়ে কাঁদার চাইতে না পেয়ে কাঁদাও অনেক ভালো। যারা পায়নি বলে কাঁদে, তারা যদি একবার...Read more

0 0 Reacts 1 View 114,825 Comment 0

অভিনেত্রী কেটি হোমসের ছবিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল!

অভিনেত্রী কেটি হোমসের ছবিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল!

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ইতালির গায়িকা জুলিয়া মার্কিন বলে দাবি কর । পোস্টের ছবিতে দেখা...Read more

0 0 Reacts 12 View 11,220 Comment 0

নিজের মূল্য বুঝতে শেখাটাই কি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি?

নিজের মূল্য বুঝতে শেখাটাই কি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি?

যেসব জায়গায় আপনার কথার কোনো গুরুত্ব নেই, আপনার হাসির কোনো মূল্য নেই, কিংবা আপনার উপস্থিতিকে স্রেফ একটা 'অভ্যাস' মনে করা...Read more

0 0 Reacts 0 View 20,562 Comment 0

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার কিছু উপায় নিচে উপস্থাপন করা হল। ❍ ভালো পোশাক পরুন:- মানুষ সাধারণত যা বাইরে থেকে যা দেখে, তাকেই...Read more

0 0 Reacts 0 View 20,606 Comment 0

প্রেম ভালোবাসা বিষয়টা কেন কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে...Read more

0 0 Reacts 9 View 10,221 Comment 0

আসলে আমরা শিখবো কবে?

আসলে আমরা শিখবো কবে?

মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর শীর্ষ ধনী ব্যাক্তিদের মধ্যে একজন। যিনি একটি গরুর বাচ্চাকে বোতলের মাধ্যমে দুধ খাওয়ায়। অথচ...Read more

0 0 Reacts 2 View 33,316 Comment 0

আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় কি?

জীবনে পরিবারের পরেই বন্ধুত্বের অবস্থান। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে...Read more

0 0 Reacts 8 View 9,795 Comment 0