ম্যাচিউরিটি আসলে সেই মুহূর্ত, যখন তুমি বুঝে যাও– সব কথা বলার প্রয়োজন নেই। যখন নিজের সময়, শক্তি আর মানসিক শান্তির মূল্য তোমার কাছে পরিষ্কার হয়ে ওঠে। তুমি বুঝতে শিখো—যেখানে ফল নেই, সেখানে এনার্জি খরচ করাও অর্থহীন। ম্যাচিউরিটি তখনই আসে, যখন তর্ক-বিতর্কের তুফানের মাঝেও তুমি নিজেকে থামিয়ে রাখতে পারো। পরিস্থিতি যতই বিপরীতমুখী হোক, আবেগকে লাগাম টেনে ধরে সামনে এগোনোর ক্ষমতা তৈরি হয়। ম্যাচিউরিটি মানে হলো! যাদের তুমি গুরুত্ব দিয়ে এসেছো, যাদের জন্য সবসময় জায়গা করে রেখেছিলে, তারা যখন শুধু ব্যবহার করেছে, তখন প্রতিশোধ নয়—নিঃশব্দে সরে যাওয়াই তোমার পছন্দ হয়ে যায়। ম্যাচিউরিটি হলো কঠিন সময়েও নিজের প্রতি দায়বদ্ধ থাকা। মন খারাপ, দুঃখ, হতাশা—সবকিছুর মাঝেও নিজেকে সামলে নেওয়া, হাল না ছাড়া, এই বিশ্বাস রাখা যে একদিন সব ঠিকই হয়ে যাবে। ম্যাচিউরিটি তোমাকে তোমার নিজের ভেতরটা চিনতে শেখায়। তোমার ভুল, তোমার কষ্ট, তোমার অতীত। আর সবচেয়ে বড় কথা! এটা শেখায়, মানুষকে এক মুহূর্তের ভিত্তিতে বিচার করো না; যে ভুল আগে করতে, এখন তা থেকে তুমি অনেক দূরে।
Life Story
Public . 10-Dec-2025ম্যাচিউরিটি আসলে কখন আসে?