আয়াতুল কুরসির মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এবং আয়াতুল কুরসি পাঠের বিশেষ সময়গুলো কি?

✿ আয়াতুল কুরসির সুমহান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব: উবাই ইবনু কা‘ব (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘হে আবুল মুনযির (উবাইয়ের ডাকনাম)! তুমি কি বলতে পারো, তোমার জানামতে আল্লাহর কিতাবের কোন্ আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ?’’ আমি বললাম, ‘আল্লাহ ও আল্লাহর রাসূলই ভাল জানেন।’ (এরপর) তিনি (আবারও) বললেন, ‘‘হে আবুল মুনযির! তুমি বলতে পারো কি, তোমার জানামতে আল্লাহর কিতাবের কোন্ আয়াতটি সর্বশ্রষ্ঠ?’’ এবার আমি বললাম, ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ূম (আয়াতুল কুরসি—২৫৫ নং আয়াত)।’ উবাই বলেন, এরপর তিনি আমার বুকে (মৃদু) আঘাত করে বললেন, ‘‘হে আবুল মুনযির! ইলম তোমাকে উপকৃত করুক।’’ [মুসলিম, আস-সহিহ: ৮১০] . অন্য বর্ণনায় হাদিসটির বাকি অংশে আরও বলা হয়েছে, ‘‘সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! এর (আয়াতুল কুরসির) জিহ্বা হবে, ঠোঁট হবে এবং এটি আরশের পাদদেশে মালিকের পবিত্রতা বর্ণনা করবে।’’ [আহমাদ, আল-মুসনাদ: ৫/১৪; আবু দাউদ ত্বয়ালিসি, আল-মুসনাদ: ১/২৪; আলবানি, সিলসিলা সহিহাহ: ৩৪১০; হাদিসটি সহিহ] . ✿ কেন আয়াতুল কুরসির এই শ্রেষ্ঠত্ব? . ইমাম নববি (রাহ.) বলেন, আলিমগণ বলেন, ‘আয়াতুল কুরসি শ্রেষ্ঠত্বের বৈশিষ্টে বৈশিষ্টমণ্ডিত হওয়ার কারণ হলো, এর মাঝে ইলাহিয়্যাত, একত্ববাদ, জীবন, জ্ঞান, রাজত্ব, কুদরত ও ইচ্ছা—আল্লাহর এই সাতটি গুণবাচক নাম ও গুণাগুণের নীতিমালার সমাবেশ ঘটেছে।’ [নববি, শারহু মুসলিম] . তাছাড়া আয়াতুল কুরসির প্রথম বাক্যটিতে আছে আল্লাহর ইসমে আযম। . ✿ আয়াতুল কুরসি পাঠের গুরুত্বপূর্ণ তিনটি সময়: . ❑ প্রত্যেক ফরজ নামাজের পর: . রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি প্রত্যেক (ফরজ) নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোনো কিছু তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না।’’ [নাসাঈ, সুনানুল কুবরা: ৬/৩০; আলবানি, সহিহুত তারগিব: ১৫৯৫; হাদিসটি সহিহ] . ❑ প্রতিদিন সকাল-সন্ধ্যায়: . উবাই ইবনু কা’ব (রা.)-এর সাদাকার মাল চুরি করতে এসে এক জিন ধরা পড়ে যায়। তখন উবাই (রা.) তাকে জিজ্ঞাসা করেন, ‘তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি?’ সে বলে, ‘এই আয়াতটি—আয়াতুল কুরসি। যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে, সে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে। আর যে ব্যক্তি সকালে এটি পড়বে, সে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে।’ সকাল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঘটনা শুনে) বলেন, ‘‘খবিসটি সত্য বলেছে।’’ [ইবনু হিব্বান, আস-সহিহ: ৭৯১; আলবানি, সহিহুত তারগিব: ১৪৭০; হাদিসটি সহিহ] . ❑ ঘুমানোর পূর্বে: . একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যাকাতের মাল-সম্পদ দেখাশুনার দায়িত্ব দেন আবু হুরায়রা (রা.)-কে। কিন্তু রাতের বেলা যাকাতের মাল থেকে এক ব্যক্তি চুরি করতে এসে পরপর তিনদিন ধরা খেয়ে যায়। তবে, বিভিন্ন কৌশলে ও মিথ্যা বলে সে বেঁচে যায়। সর্বশেষ দিন আবু হুরায়রা (রা.) তাকে রাসূলের কাছে নেওয়ার কথা বললে সে বলে, ‘তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন কতগুলো শব্দ শিখিয়ে দেবো, যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন।’ আমি বললাম, ‘সেগুলো কী?’ সে বললো, ‘যখন তুমি (ঘুমানোর জন্য) বিছানায় যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবেন। সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না।’ তখন আবু হুরায়রা (রা.) তাকে ছেড়ে দেন এবং এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানান। তিনি এটি শুনে বললেন, ‘‘শোনো! সে নিজে ভীষণ মিথ্যাবাদী; কিন্তু তোমাকে সত্য কথা বলেছে। হে আবু হুরাইরা! তুমি কি জানো, তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলেছিলে?’’ আবু হুরায়রা (রা.) বললেন, ‘জি না।’ তিনি বললেন, ‘‘সে ছিলো শয়তান!’’ [বুখারি, আস-সহিহ: ২৩১১] এই রকম সব ইসলামিক গল্প পেতে আমাদেন ফলো দিয়ে রাখতে পারেন। (জাযাকাল্লাহ)❤️

0 0 Reacts 0 View 19,600 Comment 0
Profile Photo

নিয়ত না করে নামাজ পড়লে কি আদায় হবে?

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল...Read more

0 0 Reacts 14 View 10,269 Comment 0

আয়াতুল কুরসী সম্পর্কে কিছু অজানা তথ্য

যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? এ বিষয়ে প্রবাসীর দিগন্ত পাঠাকদের জন্য হাদিসের...Read more

0 0 Reacts 1 View 54,855 Comment 0

যে মাসে একদিন ইবাদত করলে ৮৩ বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে।

রমজান মাসের জন্য অতি উত্তম একটি পোস্ট: বনী ইসরাইলের একটা ঘটনা: তখন হযরত মুসা (আঃ) এর যামানায়, এক বৃদ্ধ মহিলার একটি বাচ্চা মারা...Read more

0 0 Reacts 2 View 93,132 Comment 0

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম!

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম..! একই বৃষ্টির পানি কোথাও ফুল ফুটিয়ে তোলে, আবার কোথাও কাদার সৃষ্টি করে। দোষ বৃষ্টির নয় সবকিছু নির্ভর করে...Read more

0 0 Reacts 0 View 12,251 Comment 0

সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার। ০১) আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ...Read more

0 0 Reacts 1 View 48,806 Comment 0

যে দুআ পড়লে গোনাহ মাফের হয়!

যে দুআ পড়লে গোনাহ মাফের হয়!

গোনাহ মাফের দুআ হল:- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ❝যে ব্যক্তি এই দুআটি পড়বে, আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে...Read more

0 0 Reacts 1 View 29,308 Comment 0

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?

হত্যা করে গরু কুরবানী করছেন না তো এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি...Read more

0 0 Reacts 0 View 58,523 Comment 0

ফেতনার এই শহরে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া অন্ধকার পথে এক আলোর প্রদীপ!

ফেতনার এই শহরে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া অন্ধকার পথে এক আলোর প্রদীপ!

একটা দ্বীনদার ছেলেকে জিজ্ঞেস করেন,সে কেমন মেয়ে চায়? সে বলবে দ্বীনদার! যখন বলা হবে মেয়েটি দ্বীনদার তবে মেয়েটির গায়ের রং...Read more

0 0 Reacts 1 View 105,972 Comment 0

কেন আল্লাহর উপর ভরসা করবেন?

কেন আল্লাহর উপর ভরসা করবেন?

কখনো কখনো আল্লাহ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে। কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ...Read more

0 0 Reacts 0 View 26,111 Comment 0

ডিপ্রেশন বা হতাশা কাটানোর কার্যকর আমল কি?

ডিপ্রেশন বা হতাশা কাটানোর কার্যকর আমল কি?

ডিপ্রেশন বা হতাশা কাটানোর ৬ টি কার্যকর আমল হল। ১. একটানা ১৫-২০ মিনিট কুরআন তিলাওয়াত করা। শর্ত হলো তিলাওয়াত বিশুদ্ধ...Read more

0 0 Reacts 0 View 56,726 Comment 0