ভোরের সূর্য যদি আকাশকে আলোকিত করতে পারে তাহলে সন্ধ্যার সূর্য কেনো পারে না?

ভোরের সূর্য যদি আকাশকে আলোকিত করতে পারে তাহলে সন্ধ্যার সূর্য কেনো পারে না?

ভোরের সূর্য যদি আকাশকে আলোকিত করতে পারে তাহলে সন্ধ্যার সূর্য কেনো পারে না? তার মানে কি সূর্যের আলোর কারনে দিন ও রাত হয় না? বিজ্ঞান কি ভুল? কোরআন কি বলে? আল্লাহ বলেন... ❝কসম দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে❞ (সূরা শামস্-৩) আল্লাহ বলেন... দিন সূর্যকে প্রকাশ করে আর বিজ্ঞান বলে সূর্য দিনকে প্রকাশ করে। আসলে বাস্তবতা ও যুক্তি কার পক্ষে কোরআন নাকি বিজ্ঞান? ভোরের সূর্য এবং সন্ধার সূর্যের অবস্থান এক হলেও ভোরের সূর্য সম্পূর্ণ আকাশকে আলোকিত করতে পারে কিন্তু সন্ধ্যার সূর্য আকাশকে আলোকিত করতে পারে না এবং সূর্য আলোকহীন হয়ে পড়ে। এর কারন হলো- আল্লাহ বলেন... ❝শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়❞ (সূরা শামস্-৪) আল্লাহ বলে রাত সূর্যকে ঢেকে ফেলে। সূর্য কখনই রাতের অন্ধকারকে আলোকিত করতে পারে না সন্ধ্যার সূর্যই তার প্রমান। উল্টো রাত সূর্যকে চাঁদের চেয়েও আলোকহীন করে দেয়। তার মানে কি রাত ও দিনের সাথে সূর্যের কোনো সম্পর্ক নেই? কোরআন কি বলে? আল্লাহ বলেন... ❝আমি সৃষ্টি করেছি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরন করে।❞ (সূরা আম্বিয়া-৩৩) আল্লাহ এখানে রাত ও দিন এবং চাঁদ ও সূর্যকে আলাদাভাবে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে ঘুরে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে রাত ও দিন কিভাবে সৃষ্টি করেছেন এবং আমরা তো জানি চাঁদ ও সূর্য নিজ কক্ষপথে ঘুরে কিন্তু রাত ও দিন কিভাবে নিজ কক্ষপথে ঘুরে? আমরা নাসার তোলা পৃথিবীর ছবিতে দেখতে পাই পৃথিবীর একপাশ অন্ধকার আরেকপাশ আলো। এই আলো এবং অন্ধকার হলো রাত এবং দিন। এই আলো এবং অন্ধকার পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। আল্লাহ বলেন... ❝তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান❞ (সূরা ফাতির-১৩) এখন প্রশ্ন হলো তাহলে চাঁদ ও সূর্য আল্লাহ কেনো সৃষ্টি করেছেন? ❝আল্লাহ চাঁদ ও সূর্য সৃষ্টি করেছেন গননার জন্য❞ (সূরা আনআম-৯৬) আমরা সূর্যের মাধ্যমে সময় গননা করতে পারি এবং চাঁদের মাধ্যমে মাস গননা করতে পারি। আল্লাহ সূর্যকে করেছেন দৃপ্তিময় যেনো দিনের আলোয় আমরা সূর্যকে স্পষ্ট দেখতে পারি এবং চাঁদকে করেছেন আলোকময় যাতে রাতের অন্ধকারে তা দেখা যায়। কোরআনের সাথে বাস্তবতা ও যুক্তির মিল রয়েছে কিন্তু বিজ্ঞানের তথ্যের সাথে মিল নেই। বিজ্ঞান অনেক সময় তাদের আবিষ্কারকে সঠিক প্রমান করার জন্য ভুল তথ্য দিয়ে থাকে।

View 23,503 | Like () | Comments (0)
Profile Photo

বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন!

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে...Read more

View 74,025 | Like () | Comments (0)

বদ নজর থেকে বাঁচার দোয়া

বদ নজর থেকে বাঁচার দোয়া

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো...Read more

View 57,323 | Like () | Comments (0)

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম!

সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম..! একই বৃষ্টির পানি কোথাও ফুল ফুটিয়ে তোলে, আবার কোথাও কাদার সৃষ্টি করে। দোষ বৃষ্টির নয় সবকিছু নির্ভর করে...Read more

View 12,229 | Like () | Comments (0)

হিকমাহ আসলে কি?

হিকমাহ আসলে কি?

স্রষ্টা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন-সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন 'হিকমাহ'। আরবী 'হিকমাহ' শব্দের অর্থ...Read more

View 119,607 | Like () | Comments (0)

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) কি বলেছেন?

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) কি বলেছেন?

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) বলেছেন: সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং...Read more

View 54,255 | Like () | Comments (0)

দুনিয়া কি এখন সভ্যতার চূড়ায়!

দুনিয়া কি এখন সভ্যতার চূড়ায়!

দুনিয়া নাকি এখন সভ্যতার চূড়ায়! প্রযুক্তি নাকি আমাদের গ্লোবাল ভিলেজে পরিণত করেছে! কী ভয়ানক তামাশা! একটি নিরীহ উপত্যকায় দিনের পর দিন, ঘণ্টার...Read more

View 75,628 | Like () | Comments (0)

কেন আল্লাহর উপর ভরসা করবেন?

কেন আল্লাহর উপর ভরসা করবেন?

কখনো কখনো আল্লাহ সব দরজা–জানালা বন্ধ করে দেন, কারণ বাইরে ঝড় বইছে। কখনো কখনো আল্লাহ আপনাকে নদীতে নিক্ষেপ করেন, কারণ...Read more

View 26,076 | Like () | Comments (0)

কুরবানির ঈদের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি?

কুরবানির ঈদের সবচেয়ে সুন্দর ব্যাপারটা নিচে দেওয়া হল। এই যে আপনার পাশের বাড়ির লোকেরা নিজের টাকায় কুরবানি দিচ্ছে অথচ তাদের এই...Read more

View 98,788 | Like () | Comments (0)

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমল গুলো কি?

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলগুলো হল। (১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা। রাসূল(ﷺ)...Read more

View 59,206 | Like () | Comments (0)

যে পাঁচটি আমল কখনই ছাড়বেন না!

যে পাঁচটি আমল কখনই ছাড়বেন না!

যে পাঁচটি আমল কখনই ছাড়বেন না সেই আমল গুলো নিচে দেওয়া হল। ০১| প্রত্যেক ফরয নামাজের পর আয়াতুল-কুরশী পাঠ। ০২| প্রতি রাতে...Read more

View 16,060 | Like () | Comments (0)