কিছু সত্য, যা বুঝতে মানুষের ৩০ বছর সময় লেগে যায় তাই নিচে তুলে ধরা হল। ০১| সবাই আপনার ভালো চাইবে না! তাই সবার মতামতকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। ০২| মানুষ আপনার কথা নয়! আচরণকে বেশি মনে রাখবে। ০৩| সময়ের সাথে অনেক মানুষ বদলে যায়! এটা স্বাভাবিকভাবে মেনে নিতে শিখুন। ০৪| অতিরিক্ত প্রত্যাশা অধিকাংশ কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়। ০৫| টাকা দিয়ে সুখ কিনতে না পারলেও, অনেক দুঃখ কমিয়ে দিতে পারে। ০৬| যে নিজের ভুল স্বীকার করতে জানে না, সে কখনও সত্যিকারের উন্নতি করতে পারে না। ০৭| নিজের সমস্যা অন্যের উপর চাপিয়ে দিলে কখনোই সমাধান আসবে না। ০৮| সব যুদ্ধে জেতার দরকার নেই! কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াটাই জয়। ০৯| মানুষ সাধারণত আপনার উদ্দেশ্য নয়, ফলাফল দেখে বিচার করে। ১০| জীবনে শান্তি চাইলে, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করতে হবে। ১১| বিশ্বাসঘাতক'কে বরাবর সুযোগ দেওয়া'টা নির্ঘাত বোকামি ছাড়া আর কিছুই না। ১২| নিজে নিজের মুল্য না দিলে, অন্যরাও আপনার মূল্য দিবে না। ১৩| বাস্তবতা মেনে নেওয়া কোনো পরাজয় না! বরং সেটাই পরবর্তী পদক্ষেপের শুরু। ১৪| কিছু মানুষ শুধু একটা শিক্ষা দেওয়ার জন্যই জীবনে আসে! সারাজীবন থাকার জন্য না। ১৫| সুখ কোনো গন্তব্য নয়, এটি হচ্ছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। ১৬| অতীত বদলানো যায় না! তবে অতীত থেকে শেখা যায়। ১৭| সবাইকে খুশি করতে গেলে শেষ পর্যন্ত নিজেই অসুখী হয়ে যাবেন। ১৮| কিছু প্রশ্নের উত্তর মানুষ না, সময় দিয়ে দেয়। ১৯| আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী সুখ দেয় না। ২০| সঠিক সময়ের অপেক্ষা করতে করতে অনেক সুযোগ হারিয়ে যায়। ২১| ক্ষমা করা জরুরী, কিন্তু আগের মতো বিশ্বাস করাটা জরুরী না। ২২| আপনার জীবনের সীমা না থাকলে, মানুষ আপনার সীমা অতিক্রম করবেই। 👉 এই পয়েন্ট গুলো মধ্যে আপনি কোন সত্যটা অনেকে দেরিতে বুঝতে পেরেছেন?👀