জাপানে একটা খুব জনপ্রিয় প্রবাদ আছে। ❝早起きは三文の得❞ (Hayaoki wa sanmon no toku) অর্থ: ভোরে যারা ওঠে, তারা বেশি সুযোগ পায়। জাপানে ভোরে ওঠা শুধু অভ্যাস না! এটা এক ধরনের lifestyle। আর এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন। মস্তিষ্ক থাকে একদম পরিষ্কার (Mental Clarity) সকালে ঘুম থেকে উঠলেই মাথা থাকে ফ্রেশ। এই সময় মনের মধ্যে কোন বাড়তি চাপ থাকে না, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজগুলো অনেক দ্রুত এবং ঠিকভাবে করা যায়। জাপানিরা বিশ্বাস করে, সকালের মন সবচেয়ে পরিষ্কার। Productive হওয়ার সেরা সময়। জাপানের অনেক অফিসেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রথম ৩ ঘণ্টায় সেরে ফেলা হয়। কারণ সকালে মানুষ বেশি ফোকাসড থাকে। আপনিও যদি ভোরে কাজ শুরু করেন, তাহলে energetic অবস্থায় কাজ করতে পারবেন। এবং naturally productivity বাড়বে। Self-Discipline তৈরি হয়। ভোরে উঠতে পারা মানে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রেখেছেন। যে মানুষ সকালে ৫টায় উঠতে পারে, সে নিজের লক্ষ্যে পৌঁছাতে আরও সহজে পারে। কারণ তার মধ্যে ইতিমধ্যেই discipline তৈরি হয়ে গেছে। মনোযোগ বাড়ে (Increased Focus) সকালে পরিবেশ শান্ত থাকে, distractions কম থাকে। এই সময় কাজে মনোযোগ দেওয়া সবচেয়ে সহজ। যা করবেন, দ্রুতই শেষ করতে পারবেন। শারীরিক সুবিধা (Physical Health Benefits) ভোরে উঠে হালকা হাঁটা বা ব্যায়াম করলে শরীর ভালো থাকে, শক্তি বাড়ে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, ফলে দিনের সব কাজ করতে পারবেন আরও fresh ভাবে। সকালে ওঠা মানে শুধু তাড়াতাড়ি দিন শুরু করা না! এটা আপনার মন, শরীর, অভ্যাস আর পুরো জীবনকে আরও ভালো করে গড়ে তোলার একটি সহজ অভ্যাস।
Life Story
Public . 30-Nov-2025ভোরে ওঠার উপকারিতা কি?