জীবনের এক অদ্ভুত বাস্তবতা হলো, আপনি যত ভালোই হোন, কারও না কারও চোখে আপনার কিছু না কিছু ভুল থাকবেই। আপনি চুপ থাকলে অহংকারী, কথা বললে বাচাল।
প্রতিবাদ করলে বেয়াদব, মেনে নিলে দুর্বল। নিজের স্বপ্নের পথে হাঁটলে স্বার্থপর, আর অন্যের প্রত্যাশা পূরণ করতে গেলে নিজের কাছেই অপরাধী!
জীবনটা সবার প্রত্যাশা পূরণের প্রতিযোগিতা নয়। নিজের বিবেকের কাছে স্বচ্ছ থেকে, কাউকে ইচ্ছাকৃত আঘাত না দিয়ে, নিজের মতো করে বেঁচে থাকার নামই জীবন।
যারা বুঝবে, তারা ব্যাখ্যা ছাড়াই বুঝবে। আর যারা বুঝতে চাইবে না, তাদের জন্য হাজার ব্যাখ্যাও যথেষ্ট নয়।
তাই কেউ আপনাকে ভুল বুঝলে, কেউ অপছন্দ করলে, কিংবা আপনার ভালো কাজেও কেউ খুঁত খুঁজে পেলে—
সবসময় ‘সরি’ বলতে হবে না।
ইটস ওকে! ❤️