অভ্র কীবোর্ড আবিষ্কার এর গল্প

অভ্র কীবোর্ড আবিষ্কার এর গল্প

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _ মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ, ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে। দিন-রাত এক করে, খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই। বাংলা ভাষার জন্য লড়াই। ১৮ বছর বয়সের যুবক স্বপ্ন দেখেছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার। কম্পিউটারে বাংলা লিখতে তাঁর খুব অসুবিধা হয়, এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়। তাই তিনি চান এমন একটা সফটওয়্যার, যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব। বন্ধুরা মেহেদীকে বলে পাগল, ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে! তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে! কিন্তু মেহেদী মেহেদীই। বাংলা ভাষার জন্য তাঁর দেশের মানুষ প্রাণ দিতে পারেন, আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন না! হাল ছাড়েননি মেহেদী। ২৬ মার্চ,২০০৩ সাল, মেহেদীর জীবনে শুধু নয়, লক্ষ লক্ষ বাঙালির জীবনের একটি বিশেষ দিন। সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন ‘অভ্র’ সফটওয়ার। যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়ার। আজ বাঙালির কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রিনে একটি স্লোগান ভেসে ওঠে... ❝ভাষা হোক উন্মুক্ত❞ এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান। তাঁর স্বপ্ন ছিল, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে। আজ কিন্তু তিনি ডাঃ মেহেদী হাসান খান। হাজার তাচ্ছিল্য সত্ত্বেও তিনি ‘অভ্র’ আবিষ্কারের সঙ্গে সঙ্গে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন ডাক্তারিও। আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ‘অভ্র কিপ্যাড’। বিদেশীরাও আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা। লেখতে পারছে লেখা হচ্ছে সরকারি ফাইল থেকে পরিচয়পত্র। মেহেদীর এই আবিষ্কার বাঁচিয়ে দিয়েছে দুই দেশের কোটি-কোটি টাকা। যার জন্য এত কিছু, সেই মানুষটাকে আমরা চিনিই না। চিরকাল প্রচারবিমুখ, ৩৪ বছরের এই বিনয়ী তরুণ বাংলা ভাষার জন্য এত বড় অবদান রেখে গেলেও, রয়ে গেলেন প্রচারের আলোর বাইরেই।

0 0 Reacts 10 View 12,997 Comment 0
Profile Photo

কেন ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের জন্য Vue JS ব্যবহার করবেন?

কেন ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের জন্য Vue JS ব্যবহার করবেন?

Vue.js হল একটি পপুলার এবং ইউজেবল জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যা বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ইজি...Read more

0 0 Reacts 1 View 21,726 Comment 0

কম্পিউটার শেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন!

কম্পিউটার শেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন!

🧭 কম্পিউটার শেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন নিচে তুলে ধরা হল।👇 🥇 ধাপ ১: কম্পিউটার সম্পর্কে ধারণা নিন। 🔹 কম্পিউটার কী, এর...Read more

0 0 Reacts 0 View 43,245 Comment 0

ফেসবুক ব্যবহারের কিছু বেসিক নিয়ম

ফেসবুক ব্যবহারের কিছু বেসিক নিয়ম

ফেসবুক ব্যবহারের কিছু বেসিক নিয়ম নিন্মে উপস্হাপন করা হল। ১/ পোস্ট শেয়ারিং :- কারো পোস্ট শেয়ার করলে তার পারমিশন নিতে হয় না,...Read more

0 0 Reacts 0 View 100,287 Comment 0

ব্লগ থেকে টাকা ইনকাম এর সহজ উপায়?

ব্লগ থেকে টাকা ইনকাম এর সহজ উপায়?

বর্তমান সময়ে ব্লগ থেকে ২০ হাজার থেকে শুরু করে মাসে ০৩ থেকে ০৪ লাখ টাকা বা তারও বেশি ইনকাম করা...Read more

0 0 Reacts 4 View 11,113 Comment 0

HTML CSS JavaScript কি?

HTML CSS JavaScript কি?

HTML CSS JavaScript ব্যবহার করে Web Design করা হযে থাকে এই সব সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল। HTML (হাইপার টেক্সট মার্কআপ...Read more

0 0 Reacts 3 View 12,160 Comment 0

মনিটরের দিকে তাকিয়ে দ্রুত কম্পিউটার টাইপ করার টিপস!

মনিটরের দিকে তাকিয়ে দ্রুত কম্পিউটার টাইপ করার টিপস!

🔥 মনিটরের দিকে তাকিয়ে দ্রুত কম্পিউটার টাইপ করার টিপস। আপনি যদি টাইপ করতে গিয়ে বারবার ভুল করেন কিংবা কী-বোর্ডের দিকে...Read more

0 0 Reacts 0 View 42,154 Comment 0

কিভাবে জল বা পানি থেকে বিদ্যুত উৎপন্ন করা যায়?

কিভাবে জল বা পানি থেকে বিদ্যুত উৎপন্ন করা যায়?

পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয়। প্রথমেই বিভব শক্তি কি সেটা আপনাদের বুঝিয়ে বলছি। স্বাভাবিক...Read more

0 0 Reacts 3 View 10,864 Comment 0

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কি?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কি?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট প্লাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করা। প্রত্যেকদিন আমরা মোবাইলে বা কম্পিউটার বিভিন্ন রকমের...Read more

0 0 Reacts 0 View 18,960 Comment 0

ChatGPT কে এই ৭ ভাবে ব্যবহার করলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে!

ChatGPT কে এই ৭ ভাবে ব্যবহার করলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে!

আজকাল অনেকে ChatGPT কে শুধু প্রশ্নের উত্তর জানার জন্য ব্যবহার করেন। কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অফিস, পড়াশোনা কিংবা...Read more

0 0 Reacts 0 View 2,427 Comment 0

স্মার্ট ফোন ব্যবহার করে অনলাইন থেকে আয় করার উপায় কি?

অনলাইনে এমন কিছু কাজ আছে, যা ঘরে বসেই শুধু স্মার্ট ফোন ব্যবহার করে করা যায়! ইনকামও করা যায়। এমন কিছু...Read more

0 0 Reacts 0 View 20,518 Comment 0