মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই!

মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই!

লেখাটা ভয়ঙ্কর সুন্দর!? মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই! জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলের মারা যাওয়ার খবর দেখে হুট করেই মনে হলো, মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে আছেটা কী? এই ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে। বিয়ে করেছে। দুইটা বাচ্চা আছে। বৌ আছে। ৪১ তম বিসিএসে সুপারিশ পেয়েছে। ৪৩ তমর ভাইবাও দিয়ে ফেলেছে। এই এতো এতো স্ট্রাগল, এতো এতো পরিশ্রম এক মুহূর্তে শূণ্য হয়ে গেল, ছেলেটার তাহলে নিজের বলে থাকলো কী? ভালো ক্যারিয়ার, অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার, এই ক্যারিয়ারটাও কি আসলে আমার নিজের? না তো। এই ক্যারিয়ারে মায়ের ভাগ আছে, বাপের ভাগ আছে, ভাইয়ের লেখাপড়া আছে, বোনের বিয়ে আছে, বৌ এর শখ আছে, বাচ্চার দুধ আর খেলনাও আছে। এবং এই একটা ক্যারিয়ার বানানোর জন্য মানুষরে সবকিছুই ছাড়তে হয়। লিটারালি সবকিছুই। টাকার ব্যাপারটা তো আছেই, সময়ের ব্যাপারটাও খুব ভাইটাল। চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলেমেয়ে ট্যুর দেওয়া ছেড়ে দেয়, বই পড়া ছেড়ে দেয়, প্রেম করা ছেড়ে দেয়, রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয়, এমনকি অনেকে তো ইবাদত পর্যন্ত করতে পারে না। একবার এক ভাইরে রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম, সারাদিন ল্যাবে কাজের ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই। খাওয়া তো দূরের কথা। মলিন হাসি মুখে নিয়ে তিনি বলেছিলেন, আমি ধনী হইতে চাই না ভাই, শুধু এতোটুকু অবসর চাই, যতটুকু অবসর পাইলে আমি একটু শান্তিমতো নামাজটা পড়তে পারি। কেউ সারারাত ফোন নিয়ে রাতে দাঁড়াইয়া থাকে, বাপ অসুস্থ, বাপের কাছে যাইতে পারে না। শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য। একটা ব্রাইট ফিউচারের জন্য। সমস্যা হলো, ফিউচার প্ল্যানে আমরা সবকিছুই ইনক্লুড করি, শুধু মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যানে পরিবার থাকে, প্রেমিকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, বাট মৃত্যুটা থাকে না। অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমার আপনার অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে। সেন্টমার্টিন ট্যুরটা দিয়ে ফেলা যাবে! ওয়্যার এন্ড পিসটা পড়ে ফেলার সময় হবে! তাহাজ্জুদ পড়ার সময়টাও বের করে ফেলতে পারবেন। কারণ, আপনি জানেন, মৃত্যু ওয়েট করতেসে। আপনার হাতে খুব বেশি সময় নাই। না, আমি নিজে বোহেমিয়ান টাইপ মানুষ না! আপনাকেও বাউন্ডুলে হতে বলতেসি না। বরং পরিবারকে আমরা ওউন করবো, ভালোবাসবো, দায়িত্ব পালন করবো, সবটাই করবো। সাথে সাথে ওউন করে নিবো আমাদের দুর্বলতাকেও, আমাদের মৃত্যুকেও। তখন দেখবেন, কিছু কাজ যেইটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন, কাজটা আপনার করা হয়ে যাবে। মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাইখেন, জীবনটা আপনার না। এইখানে আপনার ভাগ কম। আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার, আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা। বাট মৃত্যুটা আপনার একান্তই নিজের। আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না, ঐটা আপনাকেই নিতে হবে। তাই, যে কোন প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই। কষ্ট করতে করতে নিজেরে যন্ত্র করে ফেলার আগে মনে থাকা চাই কবি ইমতিয়াজ মাহমুদের লেখা দুইটা লাইন! মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই! জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।

0 0 Reacts 2 View 94,118 Comment 0
Profile Photo

আসুন পানির অপচয় রোধে করি

আসুন পানির অপচয় রোধে করি

যতপ্রকার অপচয় দুনিয়াতে আছে তারমধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পানির অপচয়। কোথাও পানির ট্যাংকি উপচে পানি পড়ে অপচয় হচ্ছে...Read more

0 0 Reacts 3 View 90,985 Comment 0

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম কি?

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম কি?

জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম নিচে উপস্থাপন করা হল। ০১) গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না, তা নষ্ট করতে পারবে...Read more

0 0 Reacts 0 View 20,364 Comment 0

কেন নিজেকে নিজেই বাঁচাতে হবে?

কেন নিজেকে নিজেই বাঁচাতে হবে?

এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না। কেউ আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়ানোর...Read more

0 0 Reacts 0 View 19,021 Comment 0

কঠিন পরিস্থিতিতে কিভাবে মুখোমুখি হবেন?

কঠিন পরিস্থিতিতে কিভাবে মুখোমুখি হবেন?

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো চাকরি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা,...Read more

0 0 Reacts 0 View 13,848 Comment 0

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের অযুক্তিক কথা গুলো কি??

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের অযুক্তিক কথা গুলো কি??

পিছিয়ে পড়া ব্যর্থ সমাজের কিছু অযুক্তিক কথা নিচে তুলে ধরা হল। মেয়েদের এতো বেশি কথা বলার দরকার কি? মেয়েদের এতো শিক্ষিত...Read more

0 0 Reacts 0 View 29,467 Comment 0

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি?

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য কি?

আত্মবিশ্বাসী ব্যক্তিদের বিশেষ গুণ বা কর্মকাণ্ড থাকে যা মানুষকে সহজেই তাদের প্রতি আকৃষ্ট করে। নিজের সাথে মিলিয়ে নিন এই কাজগুলো...Read more

0 0 Reacts 0 View 20,629 Comment 0

কেন নিজেকে ঠিক করবে?

কেন নিজেকে ঠিক করবে?

নিজেকে ঠিক করুন, অর্ধেক যুদ্ধে জিতে যাবেন। ০১) নিজের দায়িত্ব নিজে নিন। দোষ চাপানোর খেলায় জিতলেও জীবন হারে। নিজের ভুল মানা...Read more

0 0 Reacts 0 View 18,874 Comment 0

জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখবেন কেন?

আমাদের জীবনে আসা প্রতিটি মানুষই ভাগ্যের এক একটি অংশ হয়ে আসে। কেউ আসে কিছু শেখাতে, কেউ ক্ষত নিরাময় করতে, আবার...Read more

0 0 Reacts 0 View 10 Comment 0

কিভাবে ধীরে ধীরে আপনিও একজন পলিম্যাথ হয়ে উঠবেন?

এই সময়ে আপনার উচিত একজন পলিম্যাথ হওয়া। লিওনার্দো দা ভিঞ্চি, একাধারে চিত্রশিল্পী, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, দার্শনিক, সব একসাথে। ইলন মাস্ক, রকেট ইঞ্জিনিয়ারিং বোঝেন,...Read more

0 0 Reacts 0 View 25,946 Comment 0

কালো মেয়েদের কি বলে ডাকে?

কালো মেয়েদের কি বলে ডাকে?

কালো মেয়েদের কি বলে ডাকে!♥️? আপনি হয়তো বলবেন মায়াবতী। মায়াবতী বললেও রুপবতী কিন্তু বলেনা। খেয়াল করে দেখুন মায়াবতী বলা হলেও তা...Read more

0 0 Reacts 1 View 96,249 Comment 0