নারী কিসে আটকায়?

নারী কিসে আটকায়?

নারী আটকায় সন্তানে... নয় মাস দশ দিন যে গর্ভে, যখন এক আত্মা এক প্রাণের মধ্যে আরেক প্রাণ হয়ে বাস করছিলে, সেই একাত্মতায় আটকায়। যখন হাটতে পারতেনা,বলতে পারতেনা কিন্তু তোমার সুক্ষ্ম অনুভূতি গুলো অনুভব করার মধ্যে আটকায়। অযথা কান্নায় আটকে যায়। যখন কিনা অঝোরে কান্না করতে, মা ভেবে পেতেন না কেন এমন ভাবে কাঁদছে তার বাচ্চাটা! পেটে ব্যাথা করছে নাতো। নাকি তেল মালিশের সময় হাতে টান লেগে গিয়েছিলো? নাকি আমারই খাওয়া খাদ্যে অনিয়ম হয়ে গেছে! কি হলো? এই রকম হাজারটা অস্থিরতায় আটকায়। ক্লান্ত শরীরে বার বার ভাঙা ভাঙা ঘুমে আটকায়! তার বাচ্চাটা যেন ভেজা কাঁথায় না থাকে সেই ভাবনায়। গভীর রাতে যখন জ্বর উঠে! জ্বর নামানোর জলপট্টিতে আটকে যায়। বিনিদ্র রাত্রি যাপনে আটকায়। একটা খাবার অনেকবার খেতে গিয়েও যখন মনে হয়, থাক বাবু খাবে। সেই খাবার বাবুও খায়না, মাও খায়না। অবশেষে পচে! সেই পচা গন্ধে আটকায়। প্রথম বার মা ডাক শোনার অদ্ভুত মায়ায় আটকায়! একটা বাচ্চা হয়ে যাওয়া মানে, নারীর পায়ে শেকল পরে যাওয়া। শুনতে একটু অদ্ভুত লাগলেও,প্রতি টা নারীই জীবনের কোন না কোন মুহুর্তে এরকম একটা অনুভব হয়তো করেই!! শত সহস্রবার অপমানিত, লাঞ্চিত এমনকি মা*র খেয়েও এক জীবন কাটিয়ে দেয় অনায়াসে!! শুধু মাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। বারংবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মা থেমে যায়। সন্তানের করুন, মায়াবী চোখ যখন ভেসে ওঠে। কোথায় যাবো বাচ্চাটাকে নিয়ে.... ফেলে রেখেও যেতে পারবোনা, সম্ভব না! এমন অসংখ্য মায়ার ঘোরে আটকে যায়। নারী আটকায় সন্তানের ভালোবাসায়, মোহে,মায়ায়।

0 0 Reacts 1 View 48,027 Comment 0
Profile Photo

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায়

ভাজাপোড়া মচমচে রাখার উপায় নিন্মে দেওয়া হল। ইফতারের সময় খাবারের টেবিলে ভাজাপোড়া খাবার থাকেই। তবে আগে থেকে ভেজে রাখলে অনেক সময়...Read more

0 0 Reacts 1 View 91,971 Comment 0

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন!

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন!

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন নিচে দেওয়া হল। ১) নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ রূপসী, রোদ্রময়ী,কামিনী, সুহাসীনি, সুভাগিনী, লজ্জাবতী, কলিজা,...Read more

0 0 Reacts 0 View 60,642 Comment 0

জীবনে একটা ভালো বন্ধু পেয়ে গেলে আর প্রেমিক বা প্রেমিকার দরকার পড়ে না কেন?

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা ভালো বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা...Read more

0 0 Reacts 5 View 13,237 Comment 0

ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি

ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি

ঝাল পোয়া পিঠা তৈরী করার রেসিপি নিচে দেওয়া হল।? প্রয়োজনীয় উপকরণঃ- আতপ চালের গুঁড়া - ১ কাপ সেদ্ধ চালের গুঁড়া - ১ কাপ ময়দা...Read more

0 0 Reacts 1 View 89,060 Comment 0

কেন নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন?

কেন নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন?

নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করা মানে, নিজের প্রতি যত্ন নেওয়া। ছোট ছোট কিছু জিনিস আপনাকে প্রতিদিন একটু করে ভালো রাখতে পারে: 🌼...Read more

0 0 Reacts 0 View 41,880 Comment 0

চাকরি মেয়েদের জীবনকে কিরকম সহজ করেছে?

চাকরি মেয়েদের জীবনকে কিরকম সহজ করেছে?

চাকরি মেয়েদের জীবন সহজ করেনি, বরং আরও জটিল করে তুলেছে। কারণ, একই সঙ্গে তাদের পরিবার ও অফিস সামলাতে হয়। চাকরিজীবী,...Read more

0 0 Reacts 2 View 98,648 Comment 0

কেন আজকাল আমি সব চুপচাপ মেনে নেই?

কেন আজকাল আমি সব চুপচাপ মেনে নেই?

আজকাল আমি সব চুপচাপ মেনে নেই। যা হচ্ছে সব মেনে নেই। কোথাও একটুও কথা বলি না। আমার কষ্ট হলেও কাউকে...Read more

0 0 Reacts 0 View 34,661 Comment 0

চুপ থাকার আসল মানে কি?

চুপ থাকার আসল মানে কি?

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো...Read more

0 0 Reacts 1 View 121,741 Comment 0

দুই কোয়া রসুনেই মিলবে যেসব উপকার!

দুই কোয়া রসুনেই মিলবে যেসব উপকার!

দুই কোয়া রসুনেই মিলবে যেসব উপকার তাই নিচে তুলে ধরা হল। চলুন, জেনে নেওয়া যাক। রসুনে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী...Read more

0 0 Reacts 1 View 121,930 Comment 0

বৃষ্টি ভেজা কাঠগোলাপ!

বৃষ্টি ভেজা কাঠগোলাপ!

বৃষ্টি নামলো সন্ধ্যাবেলায়, ভিজল পথে ফুলের ডালি, কাঠগোলাপের গন্ধে জাগে স্মৃতির কোমল রূপকথা চলি। তোমার স্পর্শ লেগে ছিলো এ ভিজে পাপড়ির আনাচে,...Read more

0 0 Reacts 0 View 91,365 Comment 0