নিয়ত না করে নামাজ পড়লে কি আদায় হবে?

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। নামাজের নিয়ত নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। কেউ কেউ মনে করেন, নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে করতে হয়। অনেকে বলেন, সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি নামাজের নিয়ত করছি। এমন ধারণা সঠিক নয়। কারণ নামাজ বা রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে সংকল্প করাই যথেষ্ট। সুতরাং এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে, মুখে নিয়ত না করলে নামাজ হবে না। নিয়ত আরবি শব্দ। যার অর্থ হলো- ইচ্ছা বা সংকল্প। আর ইচ্ছার স্থান হচ্ছে অন্তর। তা মুখে উচ্চারণ করার বাধ্যবাধকতা নেই। অন্তরের দৃঢ় সংকল্প ও ইচ্ছা করার নামই হলো নিয়ত। একজন বিবেকবান, সুস্থ মস্তিষ্ক, বাধ্য করা হয়নি- এমন লোক কোনো কাজ করবে আর সেখানে তার কোনো নিয়ত বা ইচ্ছা থাকবে না সেটা সম্ভব নয়। নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল, সুতরাং নামাজের পূর্বে নিয়ত করা প্রয়োজন। নিয়ত হলো অন্তরের সাথে দৃঢ় সংকল্প, শব্দের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া অর্থ না জানলে তো নিয়তই হবে না। তাই মনের মধ্যে ইচ্ছা নিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন, তাহলেই হবে।

0 0 Reacts 14 View 10,269 Comment 0
Profile Photo

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি কি?

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি কি?

নামাজের বৈজ্ঞানিক উপকারিতা নিন্মে উপস্হাপন করা হল। ০১) নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে...Read more

0 0 Reacts 0 View 27,623 Comment 0

আত্মরক্ষার বিষয়ে ইসলাম কি বলে?

ইসলামে আত্মরক্ষা (self-defense) করার অধিকার রয়েছে, বিশেষত যখন একজন ব্যক্তির জীবন, সম্মান বা সম্পত্তি হুমকির সম্মুখীন হয়। তবে কিছু সাধারণ...Read more

0 0 Reacts 0 View 94,128 Comment 0

রোজার বাংলা নিয়ত

রোজার বাংলা নিয়ত

রোজা রাখার নিয়ত : نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم উচ্চারণ-...Read more

0 0 Reacts 9 View 12,177 Comment 0

কেন হতাশ হবেন না?

কেন হতাশ হবেন না?

হতাশ হবেন না! বিশ্বাস রাখুন, আপনার জন্যও সুন্দর কিছু অপেক্ষা করছে। জীবন কখনো একই রকম থাকে না। আজ যদি কষ্টে থাকেন,...Read more

0 0 Reacts 0 View 36,170 Comment 0

ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকত।

ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকত।

ফজরের নামাজ জামাতে পড়ার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকত রয়েছে। কুরআন ও হাদিসে এর ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নিচে...Read more

0 0 Reacts 1 View 84,665 Comment 0

ঈদের দিনের সুন্নত সমূহ

ঈদের দিনের সুন্নত সমূহ

ঈদের দিনের সুন্নত সমূহ নিচে দেওয়া হল। ➤ অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬] ➤ মিসওয়াক করা। [তাবয়ীনুল...Read more

0 0 Reacts 1 View 92,262 Comment 0

নফসকে নিয়ন্ত্রণে রাখার ৯টি কৌশল কি?

নফসকে নিয়ন্ত্রণে রাখার ৯টি কৌশল হল। ১. ফজরের পরে না ঘুমানোর চেষ্টা করুন। ২. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। ৩. সকাল সন্ধ্যায়...Read more

0 0 Reacts 1 View 67,440 Comment 0

কোন রাতটি লাইলাতুল কদর?

কোন রাতটি লাইলাতুল কদর হয়ে থাকে তাই নিচে দেওয়া হল। এ প্রশ্নের উত্তর স্বরূপ হাদীসে নিুবর্ণিত বাণী রয়েছে... লাইলাতুল কদর রমযান মাসে।...Read more

0 0 Reacts 1 View 45,835 Comment 0

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) কি বলেছেন?

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) কি বলেছেন?

সূর্য ও চাঁদ গ্রহণ সম্পর্কে রাসূলুল্লাহ (স.) বলেছেন: সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং...Read more

0 0 Reacts 0 View 54,258 Comment 0

কবর পর্যন্ত কে যাবে তোমার সঙ্গে?

কবর পর্যন্ত কে যাবে তোমার সঙ্গে?

আমরা দুনিয়ায় যাদেরকে ঘিরে জীবন কাটাই! পরিবার, অর্থ, সম্পদ। তারা কবরের মাটি পর্যন্তও যায় না। কিন্তু কিছু একটা যায় এবং সেটাই...Read more

0 0 Reacts 0 View 62,586 Comment 0