কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?

কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?

যে ধরনের ছেলেরা প্রেম করতে পারে না! এক বাক্যে বলতে গেলে: বুদ্ধিমান ছেলেরা। এবার ব্যাখ্যায় আসি। নিচে বুদ্ধিমান ছেলেদের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরবো আর প্রমাণ করবো যে বুদ্ধিমান ছেলেদের জন্য প্রেম করা কঠিন এবং ক্ষেত্রবিশেষে অসম্ভব। তারা তাদের সেল্ফএস্টিম নিয়ে খুব সচেতন। সাধারণত উপমহাদেশে প্রেমের প্রস্তাব ছেলেরাই করে। তাই মেয়েরা একরকম ধরেই নিয়েছে প্রেমের প্রস্তাব দেয়া ছেলেদের কাজ। এখন প্রেমের প্রস্তাব দিতে গেলে ঝুঁকি আছে। কারণ প্রস্তাব ফিরিয়ে দিলে তো মুশকিল। তাই তারা এসব ঝামেলায় যেতে চায়না। তারা ক্যারিয়ারকে সবার আগে রাখে নিঃসন্দেহে মনের মত একজন জীবনসঙ্গী পাওয়া সবার কামনা। কিন্তু কিছু কিছু পাগলাটে ছেলে পেলে আছে, যাদের ধ্যান ধারণাই হচ্ছে তাদের ক্যারিয়ার এবং ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ। তাদের জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তারা কোনো স্যাক্রিফাইস করতে রাজি নয়। তারা কম কথা বলে এবং খুব অসামাজিক হয় যদিও এ পয়েন্ট টি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে বেশিরভাগ জিনিয়াস খুবই অমিশুক ছিলেন। যেমন: আলবার্ট আইনস্টাইন, জন ন্যাশ, এলান টিউরিং, নিকোলা টেসলা প্রমুখ। এরা বেশিরভাগ সময় একা কাটাতে পছন্দ করে এধরনের ছেলেরা বেশিরভাগ সময় একা সময় কাটায় এবং মহাবিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে, অথবা বই পড়ে বা নিজের ভবিষ্যৎ প্রজেক্টের উপর কাজ করে। বেশি মানুষের মধ্যে এরা অস্বস্তি বোধ করে। এরা নিজস্ব প্যাশন নিয়ে ব্যস্ত থাকে প্যাশন বিভিন্ন রকমের হতে পারে। যেমন: লেখালেখি, আবিষ্কার বা গিটার। সত্যি বলতে এমন প্যাশনেট মানুষগুলোর দুনিয়ার অন্য কিছু নিয়ে বিশেষ হুশ থাকেনা। এরা খুব ভাবুক প্রকৃতির হয়। প্রিয়তমা যখন সামনের ঈদ বা পূজোয় কি পরবে তা নিয়ে ঘ্যানরঘ্যানর করছে, বাবু তখন কোয়ান্টাম ম্যাকানিক্সে ডুবে আছে। একটু পর যখন প্রিয়তমা শুধায়, ভ্যাবলার মতে চেয়ে আছো কেন? আদৌ কি কিছু কানে যাচ্ছে? বাবু বলে, অ্যা!। আসলে সে এতক্ষণ কিছুই শুনেনি। তার মন তো তখন শ্রোডিঞ্জারের বিড়ালের বাক্সে। এরা খুব সন্দেহ প্রবন হয়। বুদ্ধিমান মানুষ সন্দেহ প্রবন হবে এটাই স্বাভাবিক। তারা প্রকৃতির সব কিছু নিয়ে সন্দেহ পোষণ করে, প্রশ্ন তোলে। এরা অন্য কারো কথা বিশ্বাস করে না, নিজে পরীক্ষা করে নিশ্চিত হলে তবেই বিশ্বাস করে। এরা সব সূক্ষ্ম ব্যাপারকে নিজের অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে পরীক্ষণ করে। আর যে জিনিসটা তারা একবার বিশ্বাস করে অনেকটা কচ্ছপের কামড়ের মত বলা যায়। কিন্তু প্রেমিকার কি এত ধৈর্য্য আছে এই পাগলামি সহ্য করার ?! উপসংহার: এধরনের ছেলে গুলোর হয়তো গার্লফ্রেন্ড থাকেনা। এরা হয়তো বোরিং হয়। কিন্তু এরাই জীবনের আসল মজা নেয়। সৎ উদ্দেশ্যে কাজ করার থেকে আনন্দের কিছু আছে বলে আমার জানা নেই। সবচেয়ে মজার ব্যাপার হল, সময়কে কাজে লাগায় বলে এরা জীবনে সফল হয়। সফল বলতে কাড়ি কাড়ি টাকা কামানোর কথা বলছি না। তাদের আসল সাফল্য মানুষের জন্য পৃথিবীকে আরও একটু সুন্দর করে তোলা। এমন মানুষগুলোর কথা বললে আমার মাথায় যার নাম আসে: মার্ক জাকারবার্গ, সিইও, ফেসবুক।

0 0 Reacts 7 View 9,949 Comment 0
Profile Photo

আপনি কাকে বিয়ে করবে?

আপনি কাকে বিয়ে করবে?

আপনি কাকে বিয়ে করবে একটু ভাবুন। শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না। যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত...Read more

0 0 Reacts 11 View 9,706 Comment 0

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কেন কাউকে জানান দিতে নেই?

অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়, অসহায়ত্বও তেমন! বিরক্ত লাগছে? আকাশের দিকে...Read more

0 0 Reacts 1 View 61,386 Comment 0

সাধারণ কিছু ভদ্রতা!

সাধারণ কিছু ভদ্রতা!

সাধারণ কিছু ভদ্রতা নিচে দেওয়া হল। ০১. কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ করছে না...Read more

0 0 Reacts 1 View 32,097 Comment 0

মানুষ কেন আশা ছাড়ে না?

মানুষ কেন আশা ছাড়ে না?

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা...Read more

0 0 Reacts 1 View 111,021 Comment 0

মানুষ চাইলে কি সবকিছু অভ্যেস করে নিতে পারে?

মানুষ চাইলে সবকিছু অভ্যেস করে নিতে পারে! কারো অসময়ে বারবার জ্বর আসা অভ্যেস হয়ে যায়। ভুলো মনা মেয়েটার নিয়মিত অঙ্কের...Read more

0 0 Reacts 0 View 45,453 Comment 0

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা...Read more

0 0 Reacts 6 View 10,008 Comment 0

ছয় মাসের মধ্যে নিজেকে উন্নতি করার উপায়

ছয় মাসের মধ্যে নিজেকে উন্নতি করার উপায়

ছয় মাসের মধ্যে নিজেকে উন্নতি করার উপায় নিন্মে উপস্থাপন করা হল। ✓ আপনার মাঝে য সব বিষয়ে পরিবর্তন করতে হবে আপনার...Read more

0 0 Reacts 8 View 10,656 Comment 0

প্রেম ভালোবাসা বিষয়টা কেন কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে...Read more

0 0 Reacts 9 View 10,211 Comment 0

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে সবসময় অনর্গল কথা বলতে পারা নয় বরং কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। এমন কোনো বিষয়ে নিজের...Read more

0 0 Reacts 0 View 18,055 Comment 0

স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব কর্তব্য কি?

স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি পরস্পরের দায়িত্ব কর্তব্য কি?

যেসব নারী বলেন, স্বামী তার দেহের পাগল মাত্র, সেই সব নারীদের বলছি। একজন পুরুষ যদি তার নিজের স্ত্রীর থেকে শারীরিক...Read more

0 0 Reacts 5 View 10,193 Comment 0