পুরোনো প্রেম ভুলবেন কী করে?

পুরোনো প্রেম ভুলবেন কী করে?

কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘প্রেম ধীরে মুছে যায়।’প্রেম যেমন আমাদের জীবনে ঝড়ের মতো আসে, আবার মাঝেমধ্যে সেটা ঝড়ের মতোই সবকিছু তছনছ করে দিয়ে চলেও যায়। কিন্তু সেই ঝড়ে তছনছ হয়ে যাওয়া জীবনকে কি আবারও আগের মতো গুছিয়ে নেওয়া সম্ভব? উত্তর হলো, হ্যাঁ, সম্ভব। আরও ভালোভাবে গুছিয়ে নেওয়াও সম্ভব। তবে কাজটা মোটেও সহজ নয়। সহজই যদি হতো, তাহলে তো আর পৃথিবীতে বিচ্ছেদ নিয়ে এত এত গান, কবিতা বা বই লেখা হতো না, তাই না? তবে আশার কথা হলো, আপনি একা নন। বরং পৃথিবীর অসংখ্য মানুষকে এই যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। এবং তারা সেই যন্ত্রণা একটা সময় কাটিয়েও ওঠে। নতুন করে সাজিয়ে নেয় নিজের জীবন। তার জন্য আপনাকে অনুসরণ করতে হবে নিচের কয়েকটি ধাপ: ১. সময়ের হিসাব করা বাদ দিন: ব্রেকআপের ঠিক এত দিন পার হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, প্রথমেই এমন চিন্তা ছেড়ে দিতে হবে। কারণ, কষ্টটা এক সপ্তাহেও চলে যেতে পারে, আবার বছরও লাগতে পারে। কাজেই নিজের ওপর কোনো সময় বেঁধে দেবেন না। নিজের ওপর কোনো চাপ তৈরি করবেন না। ২. নিজের ওপর জোর করবেন না: রাতারাতি ঠিক হওয়ার চিন্তা বাদ দিলেই কাজটা সহজ হয়ে যাবে। দিনগুলোকে স্বাভাবিকভাবে চলে যেতে দিন। কান্না পেলে কাঁদুন, কাউকে মনের কথা বলতে চাইলে বলে ফেলুন। মন খুলে কথা বলুন। পরিবার, বন্ধুবান্ধব, আপনজনের সাহায্য নিন। জোর করে ভালো থাকার চেষ্টা করবেন না। ৩. বই, গান বা সিনেমায় ডুব দিন: নিজের শখের আর ভালো লাগার জায়গাগুলোর যত্ন নিতে শুরু করুন। জোর করে কিছু করবেন না। যা ভালো লাগে, তা–ই করুন। পড়তে ভালো লাগলে পড়ুন, আঁকতে ভালো লাগলে আঁকুন। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। ৪. অতীতের স্মৃতিকে সরিয়ে রাখুন: প্রেম থাকলে আপনার জীবন এখন কত সুন্দর হতো, সহজ হতো, এই তুলনা কখনোই করবেন না। কী হলে কী হতো—এই চিন্তাই মানুষকে সামনে এগোতে দেয় না! ৫. সম্পর্ককে কখনোই ব্যর্থ ভাববেন না: কোনো সম্পর্কই আসলে ব্যর্থ না। বরং প্রতিটা সম্পর্কই আমাদের জীবন সম্বন্ধে অনেক কিছু শিখিয়ে যায়, যা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ জীবনটা সুন্দর করতে পারি। কাজেই সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন। ৬. বিশ্বাস রাখুন সুন্দর ভবিষ্যতে: পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আপনার মিলে নাই মানেই সবকিছু শেষ নয়। বরং এই শেষই হতে পারে আরেক শুরুর প্রথম ধাপ। ৭. দ্রুত নতুন কোনো সম্পর্কে জড়াবেন না: এই ভুলই বেশির ভাগ মানুষ করে। একটা সম্পর্ক শেষ হলে সময় নিন। নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করুন। এই সময় অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে যাওয়া সাময়িক স্বস্তির কারণ হতে পারে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবারও ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা বেড়ে যাবে। কাজেই সময় নিন। নিজেকে আগে সারিয়ে তুলুন। বিচ্ছেদের পর নিজেকে সময় দিন। ৮. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন: কঠিন সময়কে সামাজিক যোগাযোগমাধ্যম আরও কঠিন করে দিতে পারে। কোনো যুগলের ছবি বা হাসিখুশি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিতে পারে আপনার না পাওয়া ভালোবাসার কথা। তাই সম্ভব হলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একটা বিরতি নিন। তবে এসব করতে গিয়ে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেবেন না। বরং স্বাভাবিক জীবন যাপন করতে থাকুন। প্রেম, সম্পর্ক বা ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ অংশ সন্দেহ নেই, কিন্তু জীবনটা আরও অনেক বড়। এই জীবনে দুঃখ–কষ্ট আর না পাওয়া থাকবেই। এগুলোকে আমাদের পথচলার উপলক্ষ হোক, শিক্ষা হোক, কিন্তু সামনের জীবনের জন্য বাধা যেন না হতে পারে। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়।❤️

0 0 Reacts 1 View 104,388 Comment 0
Profile Photo

স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!

স্ত্রীর প্রাইভেসি রক্ষা করুন!

স্ত্রীর গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা করবে। সুতরাং স্ত্রী ও তার মধ্যে কোনো রকমের ঝামেলা বা মনোমালিন্য হলে, তা মানুষের মাঝে...Read more

0 0 Reacts 1 View 97,823 Comment 0

জেনে নিন ভালোবাসা নিয়ে ৮টি অদ্ভুত ও অজানা মনস্তাত্ত্বিক তথ্য!

জেনে নিন ভালোবাসা নিয়ে ৮টি অদ্ভুত ও অজানা মনস্তাত্ত্বিক তথ্য!

ভালোবাসা নিয়ে ৮টি অদ্ভুত ও অজানা মনস্তাত্ত্বিক তথ্য গুলো নিচে উপস্থাপন করা হল। ১. একজন পুরুষ একজন নারীর তুলনায় অনেক দ্রুত...Read more

0 0 Reacts 0 View 111,959 Comment 0

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি?

একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল! বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি? তখন সে বলেছিল... বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে! আর এখন!...Read more

0 0 Reacts 2 View 52,587 Comment 0

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি ফিল করবেন?

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি ফিল করবেন?

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে ফিল করবেন, আপনাকে আসলে ঠকানো হয়েছে! একদিন,দুই দিন না, বহুউউউ দিন ধরে ঠকানো...Read more

0 0 Reacts 0 View 40,832 Comment 0

সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে?

সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে?

একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করে আসে। সে হয় চাকরি করে অথবা ব্যবসা। রাস্তায়, অফিসে, মানুষের সাথে লেনদেনে কতো ঝামেলা...Read more

0 0 Reacts 1 View 97,695 Comment 0

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত!

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত!

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত তাই নিচে তুলে ধরা হল। ১. প্রয়োজন ছাড়া অপরিচিত কাউকে...Read more

0 0 Reacts 1 View 117,725 Comment 0

বলতে পারবেন নারী কিসে আটকায়?

বলতে পারবেন নারী কিসে আটকায়?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং বা আলোচনায় আছে যে বিষয়টি তা হলো, নারী কিসে আটকায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী...Read more

0 0 Reacts 2 View 25,801 Comment 0

কেন স্বামী-স্ত্রীর সম্পর্কে বিশ্বাসের দেয়াল মজবুত করতে হয়?

কেন স্বামী-স্ত্রীর সম্পর্কে বিশ্বাসের দেয়াল মজবুত করতে হয়?

বিশ্বাসের দেয়াল যত মজবুত, তৃতীয় কেউ ঢুকতে পারে না! স্বামী-স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল ও পবিত্র বন্ধনগুলোর একটি। এই বন্ধন টিকে...Read more

0 0 Reacts 1 View 46,630 Comment 0

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে এমনভাবে মূল্য দাও, যেন আর কখনো কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে না হয়। নিজের মূল্য বোঝো এবং নিজেকে আরও...Read more

0 0 Reacts 0 View 18,911 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,333 Comment 0