ভার্চুয়ালে মানুষ কিসের প্রেমে পড়ে?

ভার্চুয়ালে মানুষ কিসের প্রেমে পড়ে?

ভার্চুয়ালে মানুষ যতটা না চেহারার প্রেমে পড়ে, তারচেয়ে বেশি কথার প্রেমে পড়ে। আরো স্পেসিফিকভাবে বলতে গেলে চ্যাটিং এর প্রেমে পড়ে। চ্যাটিং শুরু হবার কিছুদিনের মধ্যেই মানুষটাকে অন্য সবার চেয়ে আলাদা লাগতে শুরু করে। তার সাথে চ্যাটিং জমে ওঠে অল্পতেই। চ্যাটিং এ আড্ডা জমে। আড্ডায় দিন কেটে যায়। রাতও গভীর হয়। কখনো রাত পেরিয়ে ভোর হয়। তবু কারো চ্যাটিং এ কথা শেষ হয় না। এরই মধ্যে মানুষটার আইডি নামটা আপন আপন লাগতে শুরু করে। মায়া জন্মে যায় আইডিটার উপর। অন্য কোনো আইডি থেকে সারাদিন হাজার হাজার মেসেজ আসলেও কিছুই মনে হয় না। কিন্তু সেই বিশেষ আইডিটা থেকে মেসেজ আসলেই চোখ দুটো ঝলমল করে ওঠে! কেঁপে ওঠে বুকের ভিতরটা! নড়েচড়ে বসা হয় মোবাইলটা হাতে নিয়ে। আর মনে মনে বলা হয়, মানুষটা যেন অনলাইনে অনেক্ষণ থাকে। দ্রুত সে অফলাইনে চলে গেলে রাজ্যের হতাশা এসে ভর করে চোখেমুখে! একটা সময় মানুষটার কথা শুনতে ইচ্ছে করে। মানুষটা কিভাবে কথা বলে, মানুষটার কণ্ঠস্বরটা কেমন, বড্ড জানতে ইচ্ছে করে। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। এরপর চ্যাটিং এর নদী ছেড়ে কথার সমুদ্রে ভাসতে থাকে দুজন। মানুষটার কথা ভালো লাগে, হাসি ভালো লাগে, অভিমান ভালো লাগে, আরো কত কী! আগে চ্যাটিং করতে করতে রাত কেটে ভোর হতো। এরপর ভোর হয় মুঠোফোনে কথা বলতে বলতে। তবু কথা শেষ হতে চায় না কারোরি! মানুষটাকে ততদিনে আর ভার্চুয়াল মনে হয় না। মনে হয় খুব আপন কেউ। খুব কাছের কেউ। বাংলা সিনেমার গানের মতই যেন মনে হতো থাকে- হাজার বছর মানুষটার সাথে ছিল পরিচয়... সময়ের স্রোত বইতে থাকে। হঠাৎ করেই সম্পর্কটা কিভাবে যেন ফুরিয়ে যেতে শুরু করে! তিলে তিলে পরিচিত হয়ে ওঠা মানুষটা একটা সময় একদম অপরিচিত হয়ে যায়। ঠিক যেমন মোমবাতির শেষ আলোটুকু নিভে যায় ধুপ করে! মানুষ দুইটা ঠিকই থাকে পৃথিবীর দুই প্রান্তে। দুই প্রান্তে দুজন মানুষ ঠিকই তাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যায়। শুধু দূরত্ব বাড়ে আর যোগাযোগ নিভে যায়। এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই সারাজীবন একে অপরের হাত দুটো আঁকড়ে ধরে রাখতে পারে। খুব অল্প সংখ্যক মানুষেরাই নিজেদের মাথার উপর একটা ছাদ তৈরী করতে পারে। স্বপ্ন বোঁনা হয় নতুন করে। তাদের হাসিমুখের কাপল ছবিগুলো আমাদের নিউজফিডে ঝলমলে করে। আমরা অভিনন্দন জানাই তাদের সুন্দর আগামীর জন্য। তারপর রাত বাড়ে। আমরা তাদের শুভকামনা জানিয়ে ঘুমোতে যাই। রাত ভারী হতে থাকে। আমাদের ঘুম আর আসে না। আমাদের পুরোনো স্মৃতিগুলো বার বার মনে করিয়ে দেয়- আহা, এমনটা তো আমাদের সাথেও হতে পারতো! কারো নিউজফিড ঝলমল করে তুলতে পারতাম আমরাও। কল্পনা শুধু কল্পনাতেই রয়ে যায়। একবুক হাহাকার আর মন খারাপের গল্প নিয়ে আমাদের কারো কারো আরো একটি নির্ঘুম রাত কেটে যায়।

0 0 Reacts 0 View 108,828 Comment 0
Profile Photo

একটা রিলেশান কতক্ষন সুন্দর থাকে?

একটা রিলেশান কতক্ষন সুন্দর থাকে?

একটা রিলেশান ততক্ষন সুন্দর যতক্ষন দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের সাথে কথা বলতে অস্থির হয়ে থাকে। দুজন দুজনকে সময় দেবার...Read more

0 0 Reacts 5 View 14,037 Comment 0

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা কি?

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা কি?

পুরুষের সফলতার পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে অপরিপক্ব আবেগ। যে আবেগের তোড়ে উঠতি বয়সের পুরুষ কর্পোরেট তাপে দগ্ধ হবার পূর্বেই...Read more

0 0 Reacts 2 View 39,548 Comment 0

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে যে কারনে স্বস্তি খুঁজবেন তাই নিচে তুলে ধরা হল। স্বামীর সাথে নিজে আপোষ করবেন, বাইরের লোকের...Read more

0 0 Reacts 0 View 45,671 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,294 Comment 0

নারী বোঝে কিন্তু তবুও চুপ থাকে কেন?

নারী বোঝে কিন্তু তবুও চুপ থাকে কেন?

নারী যখন ভালোবাসে, তার অনুভূতি শুধু শরীরের জন্য নয়, বরং মন ও আত্মার গভীরে জড়িয়ে যায়। সে পুরুষকে পূর্ণভাবে চায়,...Read more

0 0 Reacts 0 View 66,228 Comment 0

স্ত্রীকে খুশি রাখার কৌশল।

স্ত্রীকে খুশি রাখার কৌশল।

সাধারণত বিয়ের পর সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। বিয়ের মাধ্যমেই নতুন একটি পরিবারের গোড়া পত্তন। এরপর...Read more

0 0 Reacts 0 View 103,277 Comment 0

কোন ধরনের মানুষটাকে আপনি আগলে রাখবেন?

কোন ধরনের মানুষটাকে আপনি আগলে রাখবেন?

যে মানুষটাকে আপনি সামান্য ভালোবাসা দেওয়ার পরেও আপনাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে। তাকে কখনো হারিয়ে যেতে দিয়েন না বরং গভীরতম...Read more

0 0 Reacts 0 View 115,848 Comment 0

মানুষ কি দূর থেকেই সুন্দর?

মানুষ কি দূর থেকেই সুন্দর?

মানুষ দূর থেকেই সুন্দর! কাছে গেলেন, জানলেন আরেকটু গভীর সম্পর্ক হলো ব্যাস। কিছু দিন পর এমন কিছু জানলেন যেটা আপনি...Read more

0 0 Reacts 0 View 19,839 Comment 0

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ কথা কি সত্য।

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ কথা কি সত্য।

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ।...Read more

0 0 Reacts 0 View 89,713 Comment 0

তোমার যদি কাউকে ভালো লাগে, তাহলে কী করা উচিত?

তোমার যদি কাউকে ভালো লাগে, তাহলে কী করা উচিত?

তোমার যদি কাউকে ভালো লাগে, তাহলে যা করা উচিত তাই হল। ◾কাউকে ভালো লাগলে চো!র-পুলিশ না খেলে সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দেয়াই...Read more

0 0 Reacts 0 View 57,056 Comment 0