ভার্চুয়ালে মানুষ কিভাবে প্রেমে পড়ে?

ভার্চুয়ালে মানুষ কিভাবে প্রেমে পড়ে?

ভার্চুয়ালে মানুষ যতটা না চেহারার প্রেমে পড়ে, তারচেয়ে বেশি কথার প্রেমে পড়ে। আরো স্পেসিফিকভাবে বলতে গেলে চ্যাটিং এর প্রেমে পড়ে। চ্যাটিং শুরু হবার কিছুদিনের মধ্যেই মানুষটাকে অন্য সবার চেয়ে আলাদা লাগতে শুরু করে। তার সাথে চ্যাটিং জমে ওঠে অল্পতেই। চ্যাটিং এ আড্ডা জমে। আড্ডায় দিন কেটে যায়। রাতও গভীর হয়। কখনো রাত পেরিয়ে ভোর হয়। তবু কারো চ্যাটিং এ কথা শেষ হয় না। এরই মধ্যে মানুষটার আইডি নামটা আপন আপন লাগতে শুরু করে। মায়া জন্মে যায় আইডিটার উপর। অন্য কোনো আইডি থেকে সারাদিন হাজার হাজার মেসেজ আসলেও কিছুই মনে হয় না। কিন্তু সেই বিশেষ আইডিটা থেকে মেসেজ আসলেই চোখ দুটো ঝলমল করে ওঠে! কেঁপে ওঠে বুকের ভিতরটা! নড়েচড়ে বসা হয় মোবাইলটা হাতে নিয়ে। আর মনে মনে বলা হয়, মানুষটা যেন অনলাইনে অনেক্ষণ থাকে। দ্রুত সে অফলাইনে চলে গেলে রাজ্যের হতাশা এসে ভর করে চোখেমুখে! একটা সময় মানুষটার কথা শুনতে ইচ্ছে করে। মানুষটা কিভাবে কথা বলে, মানুষটার কণ্ঠস্বরটা কেমন, বড্ড জানতে ইচ্ছে করে। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। এরপর চ্যাটিং এর নদী ছেড়ে কথার সমুদ্রে ভাসতে থাকে দুজন। মানুষটার কথা ভালো লাগে, হাসি ভালো লাগে, অভিমান ভালো লাগে, আরো কত কী! আগে চ্যাটিং করতে করতে রাত কেটে ভোর হতো। এরপর ভোর হয় মুঠোফোনে কথা বলতে বলতে। তবু কথা শেষ হতে চায় না কারোরি! মানুষটাকে ততদিনে আর ভার্চুয়াল মনে হয় না। মনে হয় খুব আপন কেউ। খুব কাছের কেউ। বাংলা সিনেমার গানের মতই যেন মনে হতো থাকে- হাজার বছর মানুষটার সাথে ছিল পরিচয়... সময়ের স্রোত বইতে থাকে। হঠাৎ করেই সম্পর্কটা কিভাবে যেন ফুরিয়ে যেতে শুরু করে! তিলে তিলে পরিচিত হয়ে ওঠা মানুষটা একটা সময় একদম অপরিচিত হয়ে যায়। ঠিক যেমন মোমবাতির শেষ আলোটুকু নিভে যায় ধুপ করে! মানুষ দুইটা ঠিকই থাকে পৃথিবীর দুই প্রান্তে। দুই প্রান্তে দুজন মানুষ ঠিকই তাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যায়। শুধু দূরত্ব বাড়ে আর যোগাযোগ নিভে যায়। এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই সারাজীবন একে অপরের হাত দুটো আঁকড়ে ধরে রাখতে পারে। খুব অল্প সংখ্যক মানুষেরাই নিজেদের মাথার উপর একটা ছাদ তৈরী করতে পারে। স্বপ্ন বোঁনা হয় নতুন করে। তাদের হাসিমুখের কাপল ছবিগুলো আমাদের নিউজফিডে ঝলমলে করে। আমরা অভিনন্দন জানাই তাদের সুন্দর আগামীর জন্য। তারপর রাত বাড়ে। আমরা তাদের শুভকামনা জানিয়ে ঘুমোতে যাই। রাত ভারী হতে থাকে। আমাদের ঘুম আর আসে না। আমাদের পুরোনো স্মৃতিগুলো বার বার মনে করিয়ে দেয়- আহা, এমনটা তো আমাদের সাথেও হতে পারতো! কারো নিউজফিড ঝলমল করে তুলতে পারতাম আমরাও। কল্পনা শুধু কল্পনাতেই রয়ে যায়। একবুক হাহাকার আর মন খারাপের গল্প নিয়ে আমাদের কারো কারো আরো একটি নির্ঘুম রাত কেটে যায়...!

0 0 Reacts 0 View 108,157 Comment 0
Profile Photo

কাউকে আঘাত না করেও কি প্রতিশোধ নেয়া যায়?

কাউকে আঘাত না করেও কি প্রতিশোধ নেয়া যায়?

প্রতিবাদ হোক ভালোবাসায় মোড়ানো; কাউকে আঘাত না করেও প্রতিশোধ নেয়া যায়। প্রতিবাদ মানেই যেনো রাগ, হুঙ্কার, অথবা ধ্বংসের আগুন। এ ধারণা...Read more

0 0 Reacts 0 View 67,765 Comment 0

স্বামীর স্ত্রীর মধ্যে যে সব বেশি জিনিস থাকা ভালো

স্বামীর স্ত্রীর মধ্যে যে সব বেশি জিনিস থাকা ভালো

স্বামীর স্ত্রীর মধ্যে যে সব বেশি জিনিস থাকা ভালো তা হল। — ৩ তিনটি জিনিস :? স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া ভালো.!❤️ ১....Read more

0 0 Reacts 3 View 12,432 Comment 0

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো কি?

বিবাহিত জীবন এর অপ্রিয় সত্য গুলো। ৯০ শতাংশ ক্ষেত্রে এই কথা গুলো সত্যি। ১. বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও...Read more

0 0 Reacts 0 View 104,435 Comment 0

কেন আপনার স্ত্রীর অধিকার সব থেকে বেশি?

কেন আপনার স্ত্রীর অধিকার সব থেকে বেশি?

আপনার ইনকাম এর প্রথম অধিকার আপনার স্ত্রীর, তারপর সন্তানের, তারপর বাবা মায়ের, তারপর বাকি আত্মিয়, যদি সম্ভব হয়। আপনাকে কেউ...Read more

0 0 Reacts 0 View 52,286 Comment 0

কাউকে ছাড়তেই কেন সম্পূর্ণভাবেই ছাড়ুন?

কাউকে ছাড়তেই কেন সম্পূর্ণভাবেই ছাড়ুন?

যদি কাউকে ছাড়তেই হয় তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন। মায়া আশা আকাঙ্ক্ষা সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে। অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার...Read more

0 0 Reacts 0 View 34,346 Comment 0

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো কি ভিন্ন ব্যাপার?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন। আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে,...Read more

0 0 Reacts 0 View 37,301 Comment 0

দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোরার উপায়!

দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোরার উপায়!

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী পরস্পরের মাঝে প্রেমের রসায়ন থাকাটা জরুরী। বন্ধুত্বপূর্ণ আচরণ, পরস্পরের প্রতি পরস্পরের রোমান্টিক মনোভাব এবং পরস্পরের চাহিদার বিষয়ে...Read more

0 0 Reacts 5 View 15,965 Comment 0

কখনোই কারও ওপর কেন সম্পূর্ণ নির্ভরশীল হবেন না!

কখনোই কারও ওপর কেন সম্পূর্ণ নির্ভরশীল হবেন না!

একজন পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম নয়। নারী তার প্রথম প্রেমের স্মৃতি কখনো ভুলে না। যদি...Read more

0 0 Reacts 0 View 76,297 Comment 0

নারী তুমি পারোও বটে ?

নারী তুমি পারোও বটে ?

নারী তুমি পারোও বটে।? সামান্য তেলাপোকা ?দেখে ভয় পাও অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকি সহ্য করো। ? নারী তুমি সন্ধ্যার...Read more

0 0 Reacts 4 View 37,980 Comment 0

কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?

কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?

যে তোমাকে সময় দিলো,সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো। গাছের চারা'র মাঝে যেমন ঠিক মত জল না,...Read more

0 0 Reacts 0 View 111,507 Comment 0