স্ত্রীর মন ভালো রাখার উপায় কি?

স্ত্রীর মন ভালো রাখার উপায় কি?

স্ত্রীর মন ভালো রাখার উপায় নিচে তুলে ধরা হল। ★ আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়, তবে তাকে পর্যাপ্ত সময় দিন। যতই ব্যস্ত থাকুন না কেন, তার মন বুঝার চেষ্টা করুন। আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট! ★ সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতে পারে! তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান, যেখানে দু'জন একান্ত সময় কাটাতে পারবেন। কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষন্নতা দূর হয়ে যায়! ★ দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী’র; মাঝে মাঝে রাগ-অভিমান হওয়াটাই স্বাভাবিক। তবে স্ত্রী অভিমান করলে, বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন। গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না! ★ স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন, তবে তার সাথে খুনসুটি দুষ্টুমি করুন, রান্নার সময় চুপিচুপি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন। সে উপভোগ করবে! ★ জোছনা রাতে দুজন চাঁদ দেখতে পারেন, সেই সাথে তার সাথে সুখ-দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হবে না। তার যতই মন খারাপ থাক, আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে! ★ স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন। কেননা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না, ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ারই সম্ভাবনা থাকে। তাই নিয়ম করে আপনিই সে কটা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান! ★ তার বিশেষ দিনগুলোতে (পিরিয়ড + প্রেগনেন্সি + শারীরিক অসুস্থতায়) তাকে পর্যাপ্ত সময় দিন। শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন। তার খেঁয়াল রাখুন।তার সাথে অন্তত এই সময় গুলোতে বাজে ব্যবহার করবেন না। আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল! তাকে বুঝতে হবে, তাকেও বুঝাতে হবে। আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে! তার ঠিক কি করলে মন ভালো হবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময়, যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে। যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না। দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া, আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব। জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি। কেননা টাকা দিয়ে কেবল সৌখিন চাহিদা পূরণ করা যায়, তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না! সুতরাং এই ছিল স্ত্রীর মন ভালো রাখার উপায়।

0 0 Reacts 1 View 108,422 Comment 0
Profile Photo

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে যে কারনে স্বস্তি খুঁজবেন তাই নিচে তুলে ধরা হল। স্বামীর সাথে নিজে আপোষ করবেন, বাইরের লোকের...Read more

0 0 Reacts 0 View 45,725 Comment 0

কেন তুমি তাকে ভালোবাসতে পারোনি!

কেন তুমি তাকে ভালোবাসতে পারোনি!

তোমার প্রিয় মানুষটার শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি! মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ...Read more

0 0 Reacts 0 View 78,121 Comment 0

বেইমান চেনার সুস্পষ্ট লক্ষণ কি?

বেইমান চেনার সুস্পষ্ট লক্ষণ কি?

বেইমান চেনার সুস্পষ্ট লক্ষণ হল! এরা কথায় কথায় মিথ্যা বলবে। তবে যেদিন আপনি তার মিথ্যা টা ধরে ফেলবেন, তার লুকানো...Read more

0 0 Reacts 0 View 19,000 Comment 0

কারো মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আদৌ কি মানুষ সুখী হতে পারে?

কারো মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আদৌ কি মানুষ সুখী হতে পারে?

জীবন কারো জন্য থেমে থাকে না। জীবনে যদি তোমরা তোমাদের চাহিদা কন্ট্রোল কর‍তে না পারো তবে তোমাদের জীবন কোন দিন...Read more

0 0 Reacts 2 View 116,215 Comment 0

পুরুষের ভালোবাসা কি বড়ই অদ্ভুত।

পুরুষের ভালোবাসা কি বড়ই অদ্ভুত।

পুরুষের ভালোবাসা বড়ই অদ্ভুত। পাওয়ার আগে যতটা আবেগ, যতটা চেষ্টা, যতটা যত্ন, পাওয়ার পরে ঠিক ততটাই যেন অনুপস্থিতি আর অবহেলা। পাওয়ার...Read more

0 0 Reacts 0 View 19,190 Comment 0

কোন ধরনের সম্পর্কে মানুষ ভালো থাকতে পারে ন

কোন ধরনের সম্পর্কে মানুষ ভালো থাকতে পারে ন

যে সম্পর্কে মানুষ ভালো থাকতে পারে না, খুবই আশ্চর্যজনক ভাবে সেই সম্পর্কেই মানুষ একতরফা ভাবে স্যাক্রিফাইস করে চলে! যে সম্পর্কে...Read more

0 0 Reacts 0 View 109,131 Comment 0

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নিচে উপস্থাপন করা হল। ১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না,...Read more

0 0 Reacts 2 View 111,991 Comment 0

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

এই যে এমন করে চোখে কাজল দিয়ে আমার সামনে এসে দাঁড়াও। ও চোখে তাকানোর সাহস যে আমার হয় না!চোখের দিকে...Read more

0 0 Reacts 2 View 120,047 Comment 0

সত্যিকারের ভালোবাসা কেন কখনো অপ্রিয় হয় না!

সত্যিকারের ভালোবাসা কেন কখনো অপ্রিয় হয় না!

সত্যিকারের ভালোবাসা কখনো অপ্রিয় হয় না! প্রকৃত ভালোবাসার মানুষ প্রাক্তন হলেও অপ্রিয় হতে পারে না। হয়তো প্রিয় অনুভূতিগুলো রঙ হারিয়ে...Read more

0 0 Reacts 1 View 73,969 Comment 0

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে; যে ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই...Read more

0 0 Reacts 0 View 25,825 Comment 0