ভুল থেকে আমারা কি শিখি?

ভুল থেকে আমারা কি শিখি?

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি। আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে! ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি। How to change a life বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে How to change a wife হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার! কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না ! মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সেও কমেন্ট করবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া। বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়। কলিন পাওয়েলের মতে, যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে। অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল। হেনরি ফোর্ড বলেছিলেন, ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন। এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।' কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না! যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না! পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না! তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি। আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!

0 0 Reacts 0 View 108,272 Comment 0
Profile Photo

সময় ব্যবস্থাপনার কৌশল কি?

সময় ব্যবস্থাপনার কৌশল কি?

সময় ব্যবস্থাপনার কৌশল হল। ‘সময়ের মূল্য’ রচনা পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষের জীবন ও মৃত্যুর যেমন নির্দিষ্ট...Read more

0 0 Reacts 1 View 118,528 Comment 0

শীতকালে নারিকেল তেল জমে যায় কেন?

শীতকালে নারিকেল তেল জমে যায় কেন?

মৌলিক কিংবা যৌগিক যেকোনো পদার্থের তিনটি অবস্থা থাকে—কঠিন, তরল ও বায়বীয়। এটা নির্ভর করে তাপমাত্রার ওপর। কোনো কোনো পদার্থ স্বাভাবিক তাপমাত্রায়...Read more

0 0 Reacts 0 View 119,066 Comment 0

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার...Read more

0 0 Reacts 0 View 36,898 Comment 0

টাকা আয় করা কেন জরুরি?

টাকা আয় করা জরুরি। কারণ পৃথিবী চরিত্রের চেয়ে অবস্থানকে বেশি মূল্য দেয়। মানুষ তোমার সংগ্রামের গল্প শুনতে চায় না, তারা...Read more

0 0 Reacts 0 View 9,476 Comment 0

টাকা ছাড়া কি এই দুনিয়ায় কেউ ভালোবাসে না?

টাকা ছাড়া কি এই দুনিয়ায় কেউ ভালোবাসে না?

টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ ভালোবাসে না। এমনকি নিজের মা-বাবাও না। জীবনের সবচেয়ে নির্মম শিক্ষা হলো... অভাব মানুষের শুধু পকেটই খালি...Read more

0 0 Reacts 0 View 7,867 Comment 0

কেন আপনার কাছ থেকে সুযোগ সরিয়ে নেয়?

কখনো কখনো জীবন আপনার কাছ থেকে একটা সুযোগ সরিয়ে নেয়, কারণ সামনে হয়তো আরো ভালো কোনো সুযোগ আসছে। যে চাকরিটা হলো...Read more

0 0 Reacts 0 View 21,475 Comment 0

জীবনের কঠিন সময়ে যে কারনে টিকে থাকুন!

জীবনের কঠিন সময়ে যে কারনে টিকে থাকুন!

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনও প্রিয়জনের দূরত্ব, কখনও চাকরির অনিশ্চয়তা, কখনও নিজের ভিতরের...Read more

0 0 Reacts 0 View 60,820 Comment 0

জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

জীবনের সবকিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে...Read more

0 0 Reacts 1 View 102,741 Comment 0

শেখ সাদীর দেওয়া ১৫ টি বিখ্যাত উপদেশ!

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ। ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের...Read more

0 0 Reacts 0 View 109,693 Comment 0

ইচ্ছাশক্তি দিয়ে কেন দীর্ঘদিন কাজ করা যায় না?

ইচ্ছাশক্তি দিয়ে কেন দীর্ঘদিন কাজ করা যায় না?

আপনি ঠিক করলেন, এবার আর ছাড় নেই। এবার শক্ত হাতে ধরব। ইচ্ছাশক্তি দিয়েই চালাব। প্রথম তিন দিন দারুণ। চতুর্থ দিন একটু...Read more

0 0 Reacts 0 View 103 Comment 0