পকেট যত গরম, সমাজ তত নরম! এটা শুধু একটা বাক্য না, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। তুমি যত বড় মনের মানুষ হও না কেন, যতটা সৎ আর পরিশ্রমী হও না কেন, পকেটটা যদি খালি থাকে, মানুষ তোমার সৎ গল্প শুনবে না, শুনলেও মুচকি হাসবে। আজকের সমাজে মূল্যায়ন হয় জামার দাম দেখে, সম্মান মেলে গাড়ির ব্র্যান্ড দেখে। অথচ এই সমাজই একদিন তোমাকে তুচ্ছ করেছিল, কারণ তখন তোমার কাছে কিছুই ছিল না—না নাম, না পয়সা। তবে এই বাস্তবতা দেখে থেমে যাবার কিছু নেই। বরং এটাকেই বানাও আগুন! পরিশ্রমকে বানাও অস্ত্র, স্বপ্নকে বানাও শক্তি। যখন সফল হবে, তখন দেখবে—তোমার সেই গলা শুকিয়ে যাওয়া কথাগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনছে। যাদের চোখে তুমি একদিন অবজ্ঞার পাত্রী ছিলে, তারা এখন সম্মানে মাথা নিচু করছে। তাই বলি ভাই, কাঁদিস না! ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ করিস, শিক্ষা নে—আর আবার উঠে দাঁড়া। কারণ দিনশেষে, সমাজ সেই মানুষকেই মাথায় রাখে যার পকেটে সাফল্যের ছাপ থাকে। তোর পকেট গরম হোক, তবে মনটাও থাকুক ঠাণ্ডা। কারণ গরম পকেটের মানুষ যদি ঠাণ্ডা মনের হয়!তাহলে সমাজে শুধু সম্মান নয়, ইতিহাসও লেখা যায়।
Life Story
Public . 22-Apr-2025পকেট যত গরম, সমাজ তত নরম!