বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিরকম সুখ খোঁজে?

বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিরকম সুখ খোঁজে?

বাংলাদেশের বেশিরভাগ মানুষের সুখ খোঁজার ধরণটা যেন একধরনের পৃথিবী ট্যুর প্যাকেজ! দেশে থাকলে ভাবে, ধুর, এই লোডশেডিং আর রাস্তাঘাটের জ্যামে জীবন অর্ধেক শেষ। বিদেশে গেলে নিশ্চয় সুখের রোদে রোদন করবে! এরপর চলে যায় মিডল ইস্টে। সেখানকার ৫০ ডিগ্রির গরমে ঘাম ঝরাতে ঝরাতে ভাবে, ইউরোপে ঠাণ্ডা বাতাসে সুখের ঢেউ খেলবে! ইউরোপে পৌঁছালে কাজের চাপ আর বিলের কড়া ধাক্কায় মনে হয়, "এইসব ইউরো-ডলার কিছু না, লন্ডন বা আমেরিকাই আসল সুখের কারখানা!" সেখানে গেলে দেখা যায়, সারা দিন কাজ করে বাসায় ফিরে কাপড় ধোয়ার মেশিনের সাথে ধুন্ধুমার যুদ্ধ, আর উইকেন্ডে নিজেকেই নিজের বাবুর্চি বানাতে হচ্ছে। তখনই মাথায় আসে, "ধুর মিয়া, দেশই ভালো ছিল। বৃষ্টিতে ভিজে চা-সিঙ্গারা খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডার সুখ তো আর কোথাও নাই!" এইভাবে মানুষ সুখের মরীচিকা খুঁজতে খুঁজতে পুরো জীবনকে এক সুখ সন্ধান অভিযান বানিয়ে ফেলে। অথচ সুখ যে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন নয়! এটা হলো মনের ব্যাগে রাখা একটা স্পেশাল ফিলিংস। সুখ মানে সকালে ভালো ঘুম, দুপুরে একটু মজার খাবার আর রাতে প্রিয় মানুষের সাথে হাসিমুখে কাটানো কিছু মুহূর্ত। এর সাথে সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করলে তো ফ্রি বোনাস পয়েন্ট পাওয়া যায়! তাই সুখ যেন আমাদের ইউরোপিয়ান সিঙ্গেন ভিসা না হয়। বরং আমাদের মনের শান্তির মাদুরে বসে থাকা এক অনন্য অনুভূতি হয়!

0 0 Reacts 1 View 117,894 Comment 0
Profile Photo

মানুষের জীবনে টাকা কেন গুরুত্বপূর্ণ?

মানুষের জীবনে টাকা কেন গুরুত্বপূর্ণ?

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে...Read more

0 0 Reacts 0 View 48,781 Comment 0

অতিরিক্ত এক্সপেকটেশন কি মানসিক অশান্তির কারণ?

অতিরিক্ত এক্সপেকটেশন কি মানসিক অশান্তির কারণ?

অতিরিক্ত এক্সপেকটেশন মানসিক অশান্তির কারণ! এক্সপেকটেশন যত কম তত শান্তি। প্রতিটা মানুষ নির্দিষ্ট সময়ের জন্য আসবে, মায়ায় জড়াবে, খুব করে ভালোবাসবে, খেয়াল...Read more

0 0 Reacts 0 View 69,151 Comment 0

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই! নেই কোনো নির্ধারিত...Read more

0 0 Reacts 0 View 104,268 Comment 0

জীবন সহজ নয়! সহজ করে নিতে হয়!

জীবন সহজ নয়! সহজ করে নিতে হয়!

জীবন সহজ নয়! তারপরও সহজ করে নিতে হয়। কখনো নীরব থেকে,কখনো প্রতিবাদ করে,কখনো ধৈর্য ধরে। জীবন মানেই যুদ্ধ—পাওয়া না-পাওয়া, স্বপ্ন আর বাস্তবতার...Read more

0 0 Reacts 0 View 70,404 Comment 0

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

জীবন আপনাকে অনেক কিছু শিখাবে!

বেশিরভাগ ক্ষেত্রেই এই কথার ব্যাপারে আমি দ্বিমত করি। যারা অলস, কাজকে ভয় করে, শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে তারাই...Read more

0 0 Reacts 1 View 115,273 Comment 0

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

0 0 Reacts 1 View 60,796 Comment 0

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে কেন হতাশ হবেন না!

জীবনে খারাপ সময় এলে হতাশ হবেন না। কষ্টকে সহ্য করতে শিখুন। মনে রাখবেন, খারাপ পরিস্থিতিতে মুখোশধারী অমানুষেরা সবসময়ই ক্ষতি করতে...Read more

0 0 Reacts 0 View 118,659 Comment 0

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা করবেন তাই নিচে তুলে ধরা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে...Read more

0 0 Reacts 0 View 120,086 Comment 0

বেকারত্বের মূল কারণটা কি?

বেকারত্বের মূল কারণটা কি?

পৃথিবীর যে দেশে বেকারের সংখ্যা কম, সেখানে তরুণরা ভাবে, চলো একটা দোকান দিই। দুই বন্ধু মিলে কফি শপ দিই, চাচা-ভাতিজা...Read more

0 0 Reacts 1 View 58,595 Comment 0

কেন নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার?

নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ ব্যাক্তিগত জিনিস গুলো পাবলিক করলে, সমস্যা কমার বদলে...Read more

0 0 Reacts 0 View 211 Comment 0