চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও!

চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও!

আমার মা দেখতে কালো। শুধুমাত্র এই কারণে তার বিয়ে হচ্ছিলো না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষে ঘটককে বললেন... আমার মেয়েকে বিয়ে করলে ছেলেকে সরকারি চাকরি দেবো। নানার এই কথার পর ছেলে পেতে সমস্যা হলো না। মায়ের বিয়ে হয়ে গেলো। নানা ছেলেকে বন্দরে চাকরি দিয়েছিলেন। বিয়ের বছর খানিক পর আমার পৃথিবীতে আসার সময় যখন হয়ে এলো, বাবা তখন মাকে বললো, এই সময়টা তুমি বাবার বাড়িতে থাকো। সেখানে তোমার যত্ন ভালো হবে। সন্তান জন্মের পর তোমাকে নিয়ে আসবো। মা বাবার বাড়িতে চলে এলো। এখানে আসার পর মায়ের জীবনে দুটো ভয়াবহ ঘটনা ঘটলো। যা মা দু:স্বপ্নেও ভাবে নি। আমার জন্মের আগেই বাবা আরেকটা বিয়ে করলো। ফর্সা এক মেয়েকে বিয়ে করলো। এই খবর শোনার পর নানা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সীমাহীন কষ্ট বুকে নিয়ে মা আমাকে জন্ম দিলো। আমিও মায়ের মতো কালো হলাম। নানার বাড়িতে বাবাহীন বেড়ে উঠতে লাগলাম। এর মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে গেলো। পর পর দুটো আঘাত পেয়ে মা স্তব্ধ হয়ে গিয়েছিলো। তারপর থেকে খুব কম কথা বলতো। বেড়ে ওঠার পর থেকে মা'র সাথে কখনো বাবা বিষয়ে কথা বলিনি। কেননা মাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। পড়াশোনা শেষ হবার পর মামারা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো। কিন্তু কালো হওয়ার দরুন কেউ আমাকে পছন্দ করছিলো না। ঠিক মায়ের ক্ষেত্রে যা হয়েছিলো। পরে মামারা নানার মতো সিদ্ধান্ত নিলো। অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে সরকারি চাকরি দেবে। এই সিদ্ধান্ত যখন মায়ের কানে গেলো তখন কম কথা বলা মা প্রথমবারের মতো জোরালো কণ্ঠে মামাদের বললো... চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও। মামারা বললো, তাহলে কি ওর বিয়ে হবে? ওর বিয়ের চেয়েও জরুরী হলো চাকরি। কারণ চাকরির লোভে যে ছেলে ওকে বিয়ে করবে সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না। করবে চাকরির জন্য। আর মেয়েকে না চেয়ে অন্য কিছুর লোভে যে ছেলে বিয়ে করে সে কখনো নির্ভরযোগ্য হতে পারে না। আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে না করা ভালো। এরপর বললো, ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছে তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো। এবং চাকরিটা কোনো ছেলেকে না দিয়ে আমাকে দিলো। আমার চাকরি হওয়ার সংবাদে মা আনন্দিত হয়েছিলো। সেদিন আরেকটা সংবাদ বাড়িতে এসে পৌঁছেছিলো। মামাদের কাছ থেকে শুনলাম, বাবা অফিসের এক দুর্ঘটনায় মারা গেছে। বন্দরে ক্রেনের চেইন খুলে কন্টেইনার গিয়ে পড়েছিলো বাবার ওপর। জায়গাতেই বাবা মারা গেলো। সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া দেখায় নি। কিন্তু নানী এবং মামারা খুশি হয়ে ছিলো। তাদের দীর্ঘদিনের চাপা রাগ সেদিন কিছুটা হলেও কমেছিলো। আর আমার খুশি নয়, আফসোস হয়েছিলো। মা শুনে আমাকে বললো, তোর আফসোস হওয়া স্বাভাবিক। বাবার আদর কখনো পাসনি। বললাম, সে জন্য আফসোস নয়। মা কৌতূহলী হয়ে জানতে চাইলো, তাহলে কেনো আফসোস? বাবা নামক মানুষটিকে একবার দেখতে চেয়েছিলাম। কারণ আমি খুব দেখতে চেয়েছিলাম, শয়তান দেখতে কেমন হয়? এর মাস ছয়েক পর আমার বিয়ে হলো। ছেলেপক্ষ আমাকে পছন্দ করে তাদের বাড়ির বউ করে নিলো। বিদায়ের সময় মাকে বললাম, মাগো, তোমার জন্য চাকরিও পেলাম, সম্মানের সাথে বউও হতে পারলাম। কিন্তু তুমি তো মা কিছুই পেলে না। কথা দিচ্ছি, আজীবন তোমার সঙ্গে থাকবো। আমি তো প্রতিদিন তোমাকে ফোন করবোই, তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো। তুমি ডাকলে নিমিষেই হাজির হবো। মা উত্তরে বললো, কে বললো কিছু পাই নি? তোর মতো সোনার টুকরো মেয়ে পেয়েছি। আর কী চাই বল? হুহু করে কেঁদে মাকে জড়িয়ে ধরলাম শক্ত করে।❤

1 0 Reacts 6 View 11,747 Comment 0
Profile Photo

ডিভোর্স কখনো সুখ দেয় না!

ডিভোর্স কখনো সুখ দেয় না!

ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে। (নাম না প্রকাশে এক ডিভোর্সি...Read more

0 0 Reacts 1 View 35,688 Comment 0

রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য!

রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য!

রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হল। রাজশাহী অঞ্চল বাংলাদেশের উত্তর, পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এক...Read more

0 0 Reacts 0 View 37,641 Comment 0

বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন?

বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন?

বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন - তাংগুলা। দূর দিগন্তে পাহাড়ের চূড়া, নীল আকাশ আর সাদা মেঘের মিতালি, আর তার বুক চিরে চলে...Read more

0 0 Reacts 0 View 21,122 Comment 0

লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের।

লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের।

এই মনোমুগ্ধকর স্থাপনাটি লিবিয়ার প্রাচীন শহর ঘাদামেসের। ঘাদামেসের মরুভূমির মুক্তা নামেও পরিচিত। এর নির্মাণশৈলীতে ফুটে উঠেছে সাহারা অঞ্চলের মানুষগুলোর শত...Read more

0 0 Reacts 0 View 61,997 Comment 0

আসুন জেনে নেই বাংলাদেশে কোন রঙ এর পাসপোর্ট কাদের জন্য।

আসুন জেনে নেই বাংলাদেশে কোন রঙ এর পাসপোর্ট কাদের জন্য।

বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রং এর পাসপোর্ট চালু থাকলেও, দেশে আরো দুটি রং অর্থাৎ নীল এবং লাল পাসপোর্ট চালু...Read more

0 0 Reacts 2 View 94,414 Comment 0

পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত!😲

পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত!😲

Aপৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত হলো Mariana Trench। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১১ কিলোমিটার (১০,৯৮৪ মিটার)! ভাবতে...Read more

0 0 Reacts 0 View 20,642 Comment 0

জাপানিদের জীবনশৈলি কেন এত উন্নত?

জাপানিদের জীবনশৈলি কেন এত উন্নত?

জাপানের একটি লোকাল ট্রেনে যাত্রীদের হাতের ছাতাগুলোকে দেখুন। আমরা ভারত এবং বাংলাদেশের জনগণ এতটাই স্মার্ট ও টিসটাস হয়েছি যে, লম্বা...Read more

0 0 Reacts 0 View 66,470 Comment 0

কিছু অদ্ভুত এবং অজানা তথ্য!

কিছু অদ্ভুত এবং অজানা তথ্য!

কিছু অদ্ভুত এবং অজানা তথ্য নিচে তুলে ধরা হল। প্রতি মিনিটে বিশ্বে ৬ হাজার বা তার অধিকবার বজ্রপাত হয়। আমাদের দেহ ৩০...Read more

0 0 Reacts 0 View 119,866 Comment 0

পৃথিবীর এক নাম্বার পরিষ্কার-পরিছন্ন দেশে কিভাবে হল!

পৃথিবীর এক নাম্বার পরিষ্কার-পরিছন্ন দেশে কিভাবে হল!

পৃথিবীর সব চাইতে পরিষ্কার পরিছন্ন দেশটির নাম এস্তনিয়া। যে দেশটাতে আমি বর্তমানে থাকছি। প্রতি বছরই এমন গবেষণা হয়। এ বছর...Read more

0 0 Reacts 1 View 117,297 Comment 0

মানুষ চাইলেই কি আকাশকেও জয় করতে পারে?

মানুষ চাইলেই কি আকাশকেও জয় করতে পারে?

১৯৩০ সালের গ্রীষ্মকাল। আকাশে ভাসছে একটি ছোট বিমান, নাম তার সেন্ট লুইস রবিন। সেই বিমানের ভেতরে রয়েছেন দুই ভাই, জন...Read more

0 0 Reacts 0 View 58,297 Comment 0