প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক অতুলনীয় কীর্তি কৈলাস মন্দির!

প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক অতুলনীয় কীর্তি কৈলাস মন্দির!

কৈলাস মন্দির প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক অতুলনীয় কীর্তি। ভারতের মন্দিরগুলো যুগে যুগে ভ্রমণপিপাসুদের মুগ্ধ করেছে তাদের ইতিহাস আর অপূর্ব নির্মাণশৈলীর জন্য। এসব মন্দিরের মধ্যেও এক বিস্ময় কৈলাস মন্দির। মহারাষ্ট্রের এলোরার সহ্যাদ্রি পাহাড়ের খাড়া ব্যাসল্ট পাথরের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে এই মন্দির, যা বিশ্বের বৃহত্তম একখণ্ড পাথরের মন্দির হিসেবে পরিচিত। প্রায় ৩০০ ফুট লম্বা ও ১৭৫ ফুট চওড়া এই মন্দির ১০০ ফুট উঁচু একটি পর্বতপ্রান্ত থেকে কাটা হয়েছে। কিন্তু এই স্থাপনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর নির্মাণপদ্ধতি। অন্য সব মন্দির যেখানে নিচ থেকে ওপরে গড়ে তোলা হয়, সেখানে কৈলাস মন্দির তৈরি হয়েছিল উল্টোভাবে- উপর থেকে নিচে। সাধারণ হাতুড়ি ও ছেনির মতো সরঞ্জাম দিয়েই এই অসাধারণ কাজ সম্পন্ন করেছিলেন সেই সময়কার কারিগররা। ভাবা যায়, কোনো ধাতব কাঠামো বা স্ক্যাফোল্ড ছাড়াই তারা গড়ে তুলেছিলেন এই নির্মাণের বিস্ময়! মধ্যযুগীয় নানা গ্রন্থে এই মন্দিরের উল্লেখ রয়েছে ‘মানিকেশ্বর গুহামন্দির’ নামে। লোককথা বলে, এলাপুর (বর্তমানে অমরাবতীর এলিচপুর) নামক রাজ্যের রাজা এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। রাণী মানিকবতী তখন রাজাকে নিয়ে এলেন মহীসামালায় (এখনকার মহাইসমল), যেখানে গৃহেশ্বর শিবলিঙ্গে পূজা করে একটি মানত করেন- যদি রাজা সুস্থ হন, তবে তিনি শিবের নামে একটি মন্দির গড়বেন। অবিশ্বাস্যভাবে, রাজা সেই পূর্ণতীর্থের জলে স্নান করেই আরোগ্য লাভ করেন। রাণী তখন উপবাস শুরু করেন এবং বলেন, যতক্ষণ না তিনি মন্দিরের শিখর দেখবেন, ততক্ষণ কিছু খাবেন না। কিন্তু এত দ্রুত মন্দির নির্মাণে কেউ সাহস দেখাতে পারল না। সেই সময় এগিয়ে এলেন কৈলাস মন্দিরের স্থপতি কোকাসা, যিনি প্রতিজ্ঞা করলেন এক সপ্তাহের মধ্যেই রাণী মন্দিরের শিখর দেখতে পাবেন। তিনি মন্দির খোদাই শুরু করেন উপর থেকে, প্রথমেই শিখরের দিকে মনোযোগ দিয়ে। মন্দির নির্মাণ শেষে রাজা নতুন শহরের নাম দেন এলাপুর, যা আজকের এলোরা। ৮ম শতকে রাষ্টকূট বংশের রাজত্বকালে নির্মিত এই কৈলাস মন্দির, হিমালয়ের কৈলাস পর্বতের প্রতিরূপ- শিবের আবাসস্থল। এই মন্দিরের ভিতর আছে মণ্ডপ, স্তম্ভ, করিডোর, পূজার কক্ষ, সুবিশাল নন্দিমণ্ডপ এবং প্রবেশপথে দুটি বিশাল পাথরের হাতি। মন্দিরের দেয়ালে খোদাই করা হয়েছে রামায়ণ, মহাভারতের দৃশ্যসহ হিন্দু পুরাণের নানা গল্প। এই মন্দির কেবল এক স্থাপত্য-বিস্ময় নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার প্রতীকও। প্রবেশদ্বার ‘গোপুরম’ প্রতীক হয়ে দাঁড়ায় পার্থিব জগত থেকে পবিত্র জগতে প্রবেশের। মণ্ডপ থেকে মণ্ডপে যতই ভেতরে যাওয়া যায়। আলো কমে আসে, স্থান সংকীর্ণ হয়। যেন মন ধীরে ধীরে স্থির হয়ে ঈশ্বরের আরও কাছে পৌঁছাতে পারে।

View 59,102 | Like () | Comments (0)
Profile Photo

কেন হিসাব করে চলবেন?

কেন হিসাব করে চলবেন?

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন ? সামনে খুবই খারাপ সময় আসছে! মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর...Read more

View 116,397 | Like () | Comments (0)

লাইনে দাঁড়িয়ে বার্গার কিনলেন বিল গেটস!

লাইনে দাঁড়িয়ে বার্গার কিনলেন বিল গেটস!

পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, ক্ষমতার দিক থেকে ভালো ক্ষমতাবান তিনি। তারপরেও তার মধ্যে নেই কোনো দম্ভ। তিনি আর চার পাঁচটা...Read more

View 12,686 | Like () | Comments (0)

প্রাচীন মিশরের বিশাল সব স্থাপত্য পাথর কেটে কিভাবে করেছিলো!

প্রাচীন মিশরের বিশাল সব স্থাপত্য পাথর কেটে কিভাবে করেছিলো!

প্রাচীন মিশরের বিশাল সব স্থাপত্য মূলত পাথর কেটে তৈরী হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রে সেই সব পাথর এসেছিলো আসওয়ানের পাথরের খনি থেকে। আজ...Read more

View 118,414 | Like () | Comments (0)

কেন বিমানের জানালা গোলাকার হয়?

কেন বিমানের জানালা গোলাকার হয়?

কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন বিমানের জানালা গোলাকার হয়? শুধু সৌন্দর্য্যবর্ধনের জন্যই কি দেওয়া হয়েছে গোলাকার জানালা? নাকি রয়েছে...Read more

View 15,923 | Like () | Comments (0)

বুড়িগঙ্গা নদীর ইতিহাস ঐতিহ্য!

বুড়িগঙ্গা নদীর ইতিহাস ঐতিহ্য!

বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদী। ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে নতুন একটি...Read more

View 120,696 | Like () | Comments (0)

রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো কেন জরিমানা করা হয়?

রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো কেন জরিমানা করা হয়?

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য...Read more

View 17,119 | Like () | Comments (0)

যা কার্যকর তা কেন বদলায় না?

যা কার্যকর তা কেন বদলায় না?

৭৫০ বছর পার হয়েছে, চশমার মূল নকশা বদলায়নি। ১৭,৫০০ বছর পার হয়েছে, সেলাইয়ের সুচ আজও সুচই। এই চারটি নিত্যব্যবহার্য বস্তু মানব...Read more

View 21,380 | Like () | Comments (0)

জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়!

জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়!

খুব আশা নিয়ে মিলিওনিয়ার বাপের অফিসে গিয়েছিলেন একটা পার্ট টাইম চাকরির জন্য। বাপ ছেলেকে তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিতে সরাসরি প্রত্যাখান...Read more

View 14,963 | Like () | Comments (0)

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা!

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা!

আগামী শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা। আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ— শুক্র, বুধ, শনি,...Read more

View 19,594 | Like () | Comments (0)

মুড়ির টিন বাসের ইতিহাস!

মুড়ির টিন বাসের ইতিহাস!

আমাদের দেশে সড়কপথে প্রথমদিকের গণপরিবহণ ছিল এই মুড়ির টিন বাস। বাসের নাম মুড়ির টিন হওয়ার পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ। দ্বিতীয়...Read more

View 60,998 | Like () | Comments (0)