নারী এক অদ্ভুত চরিত্রের নাম। তার মনে ভালোবাসা থাকলে সে নিজেকে বিলিয়ে দিতে পারে, পাহাড় সমান কষ্ট হাসিমুখে সহ্য করতে পারে। কিন্তু যখন সে ভালোবাসা হারায় তখন সে এমন কঠিন হয়ে যায় যে, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষও তার কাছে ছোট মনে হয়। নারী যত্নে পাহাড় হয়, অযত্নে পাথর হয় এই কথাটা শুধু কথা নয়, এর ভেতরে আছে এক গভীর বাস্তবতা। যেমন ধরো, এক নারী যখন ভালোবাসার মানুষকে পায়, তখন তার প্রতিটি দিন সেই মানুষটিকে ঘিরেই থাকে। সে নিজের সুখ-দুঃখ, রাগ-অভিমান সবকিছু ভাগ করে নেয় তার সাথে। রান্না করে খেতে দেয় ভালোবাসা মিশিয়ে, ছোট্ট কোনো কথায় কষ্ট পেলে চুপ করে চোখের জল ফেলে কিন্তু তবুও সেই মানুষটার জন্য দোয়া করে। এভাবেই নারী তার মনের কোমলতা দিয়ে একটা ঘরকে স্বর্গ বানিয়ে ফেলে। কিন্তু একই নারী যখন বারবার অবহেলা, প্রতারণা আর কষ্ট পায়। তখন তার ভেতরের সেই কোমলতা ধীরে ধীরে হারিয়ে যায়। সে তখন আর আগের মতো হাসে না, আগের মতো মায়া দেখায় না। যাকে একসময় নিজের পৃথিবী ভেবেছিল, তার প্রতি একফোঁটা আগ্রহও থাকে না। কারণ নারী একবার যদি বুঝে ফেলে যে তাকে সত্যিকারভাবে ভালোবাসা হচ্ছে না, তখন সে এমন এক দূরত্ব তৈরি করে যা কোনো ক্ষমা বা ভালোবাসা দিয়েও ভাঙা যায় না। অনেকেই ভাবে নারী দুর্বল, কিন্তু আসলে নারী সেই মানুষ যে নিজের ভেতরে ভালোবাসা লুকিয়ে রেখে পুরো পৃথিবীর সামনে শক্ত হয়ে দাঁড়ায়। নারী যাকে মন থেকে চায়, তার জন্য জীবনও দিতে পারে, কিন্তু যাকে আর চায় না, তার প্রতি একফোঁটা দৃষ্টি পর্যন্ত নষ্ট করে না। এটা অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। নারী ভালোবাসলে সে সব দিতে জানে, ভালো না বাসলে আপনি কেঁদে বুক ভাসালেও তার সামনে তারপর ও ফিরে তাকাবে না। এটাই তার অদ্ভুত আর চিরন্তন সত্য।
Love Story
Public . 11-Nov-2025নারী কি আসলেই এক অদ্ভুত চরিত্রের নাম?