নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো তুলুন। জীবন কারো জন্য থেমে থাকে না, আর অন্য কেউ এসে তোমার স্বপ্নগুলো গড়ে দেবে— এমন আশা করাও বোকামী। তুমি যদি নিজেকে আপন করে নিতে না পারো, তবে অন্য কেউ তোমাকে আপন করবে না। নিজেকে নিয়ে গর্ব করো, নিজের শক্তিকে চিনতে শেখো, নিজের লক্ষ্যের জন্য নিজেই নিজের পথ তৈরি করো। অন্যের মতো হতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যেও না। সমাজের মানদণ্ডে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা না করে, বরং এমন কিছু করো যাতে সমাজ তোমার নাম ধরে চিনতে বাধ্য হয়। সফলতা তোমার নিজস্ব পরিচয় তৈরি করে দেয়, আর এই পরিচয় কেউ তোমাকে দেবে না— সেটা তোমাকেই অর্জন করতে হবে। সময় খুব মূল্যবান। অন্যের জীবনে উঁকি দিতে গিয়ে নিজের জীবন নষ্ট কোরো না। যারা নিজের স্বপ্নের পেছনে সময় দেয়, তারা-ই একদিন গন্তব্যে পৌঁছে। তাই অন্যের মতামত নিয়ে দুশ্চিন্তা না করে, নিজের উন্নতির দিকে নজর দাও। নিজের জন্য সময় দাও, নিজেকে জানো, নিজের ভুল থেকে শিখো এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলো। সবাই বলে, টাকাই জীবনের সবকিছু নয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। জীবনে টাকার প্রয়োজন আছে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান। টাকা থাকলে তুমি স্বাধীন হতে পারবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, আর আত্মসম্মান থাকলে তুমি কারো অপমান সহ্য করতে হবে না। অর্থ আর আত্মসম্মানের ভারসাম্য রক্ষা করতে পারলে, জীবনটা অনেক সহজ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— জীবনের কঠিন সময়ে তুমি একাই থাকবে। দুঃসময়ে কেউ এসে তোমার হাত ধরে বলবে না, "আমি তোমার পাশে আছি।" তাই নিজেকেই নিজের শক্তি হতে হবে। দুঃসময় পার করতে হলে, নিজের বিশ্বাসটাকে শক্ত করো। নিজের লড়াই নিজেকে একাই লড়তে হবে, নিজের স্বপ্নের জন্য নিজেকেই এগিয়ে যেতে হবে। আর একটা কথা মনে রেখো— তুমি যদি নিজেকে মূল্য দাও, তবে দুনিয়াও তোমাকে মূল্য দেবে। কিন্তু যদি নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দাও, তবে তোমাকে কেবল অবহেলাই পেতে হবে। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজের স্বপ্নকে বড় করো। জীবন বদলে যাবে।
Life Story
Public . 31-Jan-2025জীবন কারো জন্য থেমে থাকে না!