আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না! আসলে সুখ কি?

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম। ঘন সবুজ অরণ্য ও হ্রদ বেষ্টিত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে সবুজ সোনা বলা হয়। স্বাধীনতা, দুর্নীতি, অপরাধ, দূষণ, স্বাস্থ্যসমস্যা, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। ১-১৬ বছর বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। এত এত সুযোগ সুবিধা থাকার পরও আত্মহত্যার তালিকায় দেশটি ২১ তম। জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে তাইলে মানুষ আত্মহত্যা করছে কেন? সুখী দেশের তালিকায় তৃতীয় পৃথিবীর এক টুকরো স্বর্গ খ্যাত সুইজারল্যান্ড। ঘড়ি, ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুইসদের। ইউরোপের গতিময় চোখ ধাধানো ফুটবলেও অগ্রগামী পথিক। অর্থনীতি, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড। সুইস সরকার আত্মহত্যার সরকারি অনুমোদন দিয়েছে। সারকো নামক কফিন যেই কফিনে একবার সুয়ে পড়লেই শেষ! প্রথম বছরেই ১৩০০ জনের সফল মৃত্যু। ডিগনিটাস সংস্থায় আত্মহত্যার জন্য ২০০ ডলার দিয়ে সদস্য হতে হয়। মৃত্যু সফল হলে দিতে হয় আরও ৭ হাজার ডলার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা,গাড়ি, বাড়ি, নারী সবকিছু থাকার পরও কেন এত মৃত্যুর আয়োজন? পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্থান। ইংরেজদের সূর্য যখন ডুবে না মানে সারা দুনিয়া ব্যাপি যখন তাদের সাম্রাজ্য তারা তিন তিনবার আ*ফগা*নিস্তা*ন আক্রমণ করে। প্রতিবারই ইংরেজরা শোচনীয় ভাবে হেরে যায়। আফগান দখল করতে এসে ১০ বছর শেষে সোভিয়েত ইউনিয়নই ভেঙে যায়। ২০ বছর যুদ্ধ করে ১ ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা রিক্ত হস্তে ফিরে যায়। একজন আফগান যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হল, দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কি? মাটির দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ। অথচ তার পরিবারের ২২জন সদস্য শহীদ হয়েছে। যুগের পর যুগ, যুদ্ধ অতঃপর লাখ লাখ মানুষের মৃত্যু মিছিল, অভিবাসী, রক্ত, গোলা বারুদ, রাস্তাঘাট, স্কুল কলেজ সবকিছু ধ্বংস একই পরিবারের ২২ জন মানুষের মৃত্যু তারপরও মানুষ কিভাবে বেঁচে থাকে? আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না, আসলে কে সুখী? বাড়ি, গাড়ি, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরও জেনেভার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে ৭ হাজার ডলার পকেটে নিয়ে সারকোতে আত্মহত্যা করতে যাওয়া যুবক, নাকি ২০ বছর যুদ্ধ করে পরিবারের ২২জন হারানো যোদ্ধা, নাকি ১০১ তম সুখী দেশের চট্টগ্রাম শহরের সেই অশীতিপর বৃদ্ধ যে ভিক্ষা করে জীবনকে টেনে নিয়ে যাচ্ছে? সুখ আপেক্ষিক জিনিস। আসলেই সুখী কে? সুখ কী? সুখী সেই যে আল্লাহ তায়ালা কে ভালোবেসে, আখেরাতের জীবনের চিরস্থায়ী সুখের জীবনে বিশ্বাস করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কারন দুনিয়ায় সুখ খোজা বোকামী। দুনিয়ায় প্রকৃত সুখের দেখা পাওয়া সম্ভব নয়।

0 0 Reacts 0 View 25,840 Comment 0
Profile Photo

জীবনে কখনো কাউকে কেন পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে কেন পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার...Read more

0 0 Reacts 0 View 58,445 Comment 0

বেশ্যা আসলে কি?

বেশ্যা আসলে কি?

৫০০ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ্যা। আর ৫০০০০ টাকায় কাপড় খুললে হয় নায়িকা। আবেগে কাপড় খুললে হয় বান্ধবি। আর...Read more

0 0 Reacts 0 View 62,196 Comment 0

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি—জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত...Read more

0 0 Reacts 0 View 116,663 Comment 0

সফল হওয়ার আসল সঙ্গা কি?

সফল হওয়ার আসল সঙ্গা কি?

সফল হতে চান তো!! ২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার...Read more

0 0 Reacts 0 View 64,621 Comment 0

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা করবেন তাই নিচে তুলে ধরা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে...Read more

0 0 Reacts 0 View 120,081 Comment 0

পুরুষ হওয়া কি সোজা?

পুরুষ হওয়া কি সোজা?

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের...Read more

0 0 Reacts 0 View 111,410 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়?

অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দেখবেন আপনি যত বেশি ভণ্ড হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও তত বেশি বড় হবে। মানে এরা...Read more

0 0 Reacts 0 View 26,293 Comment 0

পৃথিবী কি শুধু কল্পনায় সুন্দর? বাস্তবে কি খুব কঠিন?

পৃথিবী কি শুধু কল্পনায় সুন্দর? বাস্তবে কি খুব কঠিন?

পৃথিবী শুধু কল্পনায় সুন্দর, বাস্তবে খুব কঠিন! কঠিন বাস্তবতায় কেউ নিজেকে ধরে রাখতে পারে কেউ অতল-গহব্বরে হারিয়ে যায়। সংগ্রাম করে, লড়াই করে...Read more

0 0 Reacts 0 View 61,117 Comment 0

মানুষের সম্মান হারানোর কয়েকটি মুখ্য কারণ কি?

মানুষের সম্মান হারানোর কয়েকটি মুখ্য কারণ নিচে তুলে ধরা হল। ০১| বারবার মিথ্যা কথা বলা। ০২| কথা দিয়ে কথা না রাখা। ০৩| অহংকার...Read more

0 0 Reacts 0 View 13,920 Comment 0

কেন কিছু সত্য, যা বুঝতে মানুষের ৩০ বছর সময় লেগে যায?

কিছু সত্য, যা বুঝতে মানুষের ৩০ বছর সময় লেগে যায় তাই নিচে তুলে ধরা হল। ০১| সবাই আপনার ভালো চাইবে না!...Read more

0 0 Reacts 0 View 21,260 Comment 0